28/05/2025
তিন চার বছরের রিলেশনে এমন ভাব করবেন যেনো আপনি প্রেমিকা ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, তাকান-ই না। সামনে কোনো মেয়ে আসলেই আড়াল হয়ে সরে যান। তারপর একদিন গার্লফ্রেন্ডের অগোচরে একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে দেখেন কেমন লাগে! কিন্তু মেয়েটা আপনার রিলেশন আছে জানা স্বত্বেও প্রেমের প্রস্তাব দিতে থাকে। আপনি আবার খুব উদার, মেয়ে মানুষের মনে কষ্ট দিতে পারেন না। আর গার্লফ্রেন্ড তো পড়ে অন্য ইউনিতে, এই ইউনিতে একটা প্রেম করলে সমস্যা কি। জড়ায়ে যান নতুন প্রেমে। আগের গফ জেনে গেলে তাকে প্রচুর দোষারোপ করেন, সে আপনার মানসিক শান্তি কেড়ে নিয়েছে বলে দোষ দিয়ে দেন৷ দেখবেন আরাম লাগবে। এরপর কোনো একদিন ওকে এক্স বানিয়ে ফেলুন। নতুন গফের সাথে ঝগড়া হলে বারোটার পর এক্সের কাছে গিয়ে ক্ষমা চেয়ে পরেরদিন রুম ডেট করে ফেলুন। দেখবেন তখন হতাশা কাজ করবে। সে হতাশা থেকে মুক্তি পেতে নতুন গফকে জানিয়ে দেন এই কাজ করে ফেলেছেন। সে তখন বলবে, আমি কি কম নাকি! তার এমন কি আছে যা আমি দিতে পারবো না? তার সাথেও রুম ডেটে চলে যান। চেহারা চুরুত একটু সুন্দর হলে গট লেইড একটু বেশি-ই সহজ। সেটা কাজে না লাগানোটাই হলো বোকামি। এরপর আবার এক্সকে লাথি মেরে নতুন গফের সাথে চামিয়ে যান। কেউ কাউকে বিশ্বাস না করে প্রেম চালিয়ে যাওয়ার মজাই আলাদা। দুই বক্সোদ একে অপরকে ডিজার্ব করার মাধ্যমে সুখী জীবন অতিক্রম করতে থাকেন। তবে অবশ্যই চার বছর পর একে অপরকে ব্লেম দিয়ে মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে ভুলবেন না। এটা একটা মানসিক শান্তি দেয় ভাই।