Barishal Engineering College Debating Society - BECDS

Barishal Engineering College Debating Society - BECDS Official page of Barishal Engineering College Debating Society.

নোটিশ -২ “সংগঠনেরকোর কমিটির কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিতি এবং বিতর্ক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে সংশ্লিষ্ট সদস্যকে...
17/05/2026

নোটিশ -২
“সংগঠনেরকোর কমিটির কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিতি এবং বিতর্ক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে সংশ্লিষ্ট সদস্যকে ১ বছরের জন্য সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।”

নোটিশ -১“সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিতি এবং বিতর্ক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে সংশ্লিষ্ট সদস্যকে ১ বছরের জন...
17/05/2026

নোটিশ -১

“সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিতি এবং বিতর্ক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে সংশ্লিষ্ট সদস্যকে ১ বছরের জন্য সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।”

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রাণবন্ত আয়োজন “ফ্রেশার্স কাপ (সিজন-২)” এর সফল সমাপ্তি ঘটে জাঁকজমকপূর্...
14/05/2026

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রাণবন্ত আয়োজন “ফ্রেশার্স কাপ (সিজন-২)” এর সফল সমাপ্তি ঘটে জাঁকজমকপূর্ণ ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বিতার্কিকদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট জুড়ে ছিল যুক্তি, বাগ্মিতা ও চিন্তার অসাধারণ সমন্বয়।

ফাইনাল বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল—
**“ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান লড়াই রাজনৈতিক নয়, সাংস্কৃতিক”**।

উক্ত বিষয়ের পক্ষে অবস্থান নেয় টিম *প্রলয়োল্লাস* এবং বিপক্ষে অবস্থান করে টিম *বনফুল*। দুই দলের তীক্ষ্ণ যুক্তি, সাবলীল উপস্থাপনা ও চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক পুরো মঞ্চকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য। হাড্ডাহাড্ডি যুক্তির লড়াই শেষে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে **টিম বনফুল**।

এবারের ফাইনালে অসাধারণ বক্তৃতা ও যুক্তি উপস্থাপনার মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী **তাহিমদ হাসান বিন্ত** শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও তৃতীয় স্থান নির্ধারণী বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে **যুক্তিকণ্ঠ** দল বিজয় অর্জনের মাধ্যমে তৃতীয় স্থান অধিকার করে। উক্ত পর্বে অনবদ্য পারফরম্যান্সের জন্য **অদিতি রানী দাস** সেরা বিতার্কিক হিসেবে বিবেচিত হন।

পরবর্তীতে শুরু হয় বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব। পুরো টুর্নামেন্টে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ বিতার্কিকদের নাম ঘোষণা করেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেটিং সোসাইটির সেক্রেটারি। পরে বিচারকমণ্ডলী বিজয়ী দল, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

যুক্তির দীপ্তি, চিন্তার গভীরতা এবং নবীনদের প্রাণবন্ত অংশগ্রহণে “ফ্রেশার্স কাপ (সিজন-২)” হয়ে উঠেছিল এক স্মরণীয় আয়োজন, যা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।

14/05/2026

"বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেটিং সোসাইটি" কর্তৃক আয়োজিত ফ্রেশার্স কাপ সিজন ২ এর চূড়ান্ত বিতর্কের খন্ডাংশ

"মঞ্চ জুড়ে নীরবতা, হৃদয়ে কাঁপন ঢেউ,আজকের এই ফাইনাল যেন স্বপ্ন ছোঁয়ার নৌ।যুক্তির আগুন জ্বলবে আজ, শব্দ হবে তীর,বক্তব্যে ফু...
14/05/2026

"মঞ্চ জুড়ে নীরবতা, হৃদয়ে কাঁপন ঢেউ,
আজকের এই ফাইনাল যেন স্বপ্ন ছোঁয়ার নৌ।
যুক্তির আগুন জ্বলবে আজ, শব্দ হবে তীর,
বক্তব্যে ফুটবে সাহস, কাঁপবে চারদিক ঘির।"

ফ্রশার্স কাপ সিজন-২ এর চূড়ান্ত বিতর্কের বিষয়:

" ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান লড়াই রাজনৈতিক নয়,সাংস্কৃতিক"

প্রলয়োল্লাস(পক্ষ) বনাম বনফুল(বিপক্ষ)

৩য় স্থান নির্ধারনী বিতর্কের বিষয়:

"সংকটকালীন সময়ে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য আত্মঘাতী নয়, বরং জনকল্যাণকর পদক্ষেপ"
যুক্তিকন্ঠ(পক্ষ) V/S শব্দনীড়(বিপক্ষ)

সময়: বিকাল ৪:০০

সকলকে তর্কের এই হাডাহাড্ডি লড়াই এ আমন্ত্রণ রইলো।

১২ তারিখের সরগরম বাগবিতণ্ডার কিছু স্থিরচিত্র-
13/05/2026

১২ তারিখের সরগরম বাগবিতণ্ডার কিছু স্থিরচিত্র-

"বিতর্ক বেশ টক-ঝাল-- সময় কাটে তারিয়ে।ঢিল ছুঁড়ে দাও ঝাঁকের মাঝে যাক না খেই হারিয়ে।"ফ্রেশার্স কাপ সিজন ২ এর বাকি বিতর্ক...
10/05/2026

"বিতর্ক বেশ টক-ঝাল-- সময় কাটে তারিয়ে।
ঢিল ছুঁড়ে দাও ঝাঁকের মাঝে যাক না খেই হারিয়ে।"
ফ্রেশার্স কাপ সিজন ২ এর বাকি বিতর্ক আয়োজিত হতে চলেছে।
১২ ই মে, ২০২৬ দুইটি বিতর্ক অনুষ্ঠিত হবে।

প্রথম বিতর্কের বিষয় : অপপ্রচার ও সাইবার বুলিং রুখতে ডিজিটাল মাধ্যমে কঠোর আইন প্রয়োগ এখন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য।

যুক্তিকন্ঠ(পক্ষ) V/S বনফুল(বিপক্ষ)

২য় বিতর্কের বিষয়: প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইনের চেয়ে পরিবেশবান্ধব বিকল্প ই বেশি কার্যকর।

প্রলয়োল্লাস(পক্ষ) V/S শব্দনীড়(বিপক্ষ)

১৪ ই মে উক্ত দলগুলির মধ্যে বিজয়ী দলের মধ্যকার বিতর্ক এবং সর্বশেষে বহুল প্রতীক্ষিত চূরান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে।
সকল সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ফ্রেসার্স কাপ সিজন-২ এর  দ্বিতীয় দিনের বিতর্ক অনুষ্টিত হতে যাচ্ছে।তারিখ : ০৭/ ০৫/ ২৬ (রোজ বৃহস্পতিবার)সময় : বিকাল ৪.৩০ ম...
06/05/2026

ফ্রেসার্স কাপ সিজন-২ এর দ্বিতীয় দিনের বিতর্ক অনুষ্টিত হতে যাচ্ছে।
তারিখ : ০৭/ ০৫/ ২৬ (রোজ বৃহস্পতিবার)
সময় : বিকাল ৪.৩০ মিনিটে
স্থান : ৪র্থ তলা।সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন

বিতর্কের বিষয়:
“বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষার অন্তরায়”

উৎসর্গ (পক্ষ)- শব্দনীড় (বিপক্ষ)

সকল সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।

04/05/2026

" তর্ক যখন শুরু হয়, মাইকে উঠে আগুন,
কেউ বলে সত্য আমার, কেউ বলে সে গুণ।"
দীর্ঘ বিরতির পর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক ফ্রেশার্স কাপ সিজন ২ আবার শুরু হতে যাচ্ছে।

০৭ -০৫-২০২৬
বিকাল ৪.৩০
উৎসর্গ বনাম শব্দনীড়
এবং
০৯-০৫২০২৬
সকাল ১০.৩০ হতে
বিতর্ক ১ ; মহুয়া বনাম যুক্তিকণ্ঠ ও
বিতর্ক ২; বনফুল বনাম উৎসর্গ
সবাইকে আমন্ত্রণ রইল।

Address

Barishal Engineering College, Durgapur
Barishal
8202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Engineering College Debating Society - BECDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share