Harta School & College Alumni

Harta School & College Alumni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Harta School & College Alumni, Community College, Harta School & College Road, Barishal.

আমাদের স্কুলের প্রথম জিপিএ ফাইভ(এ+) প্রাপ্ত  সুভাষ বৈদ্য, যিনি ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিএম কলেজ থেকে গণিত ব...
03/09/2026

আমাদের স্কুলের প্রথম জিপিএ ফাইভ(এ+) প্রাপ্ত সুভাষ বৈদ্য, যিনি ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিএম কলেজ থেকে গণিত বিষয়ে পড়াশুনা করেছেন এবং বর্তমানে হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

যেদিন ওই ব্যাচের রেজাল্ট হয়েছিলো সেদিনের একটি স্মৃতিচারণ করি। তখন তো অনলাইনে ফলাফল পাওয়া যেতো না। স্কুল থেকে কাউকে উপজেলায় বা বোর্ডে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হতো। তো, সেদিন স্কুল থেকে কেউ গিয়েছিলো কিনা সেটা অস্পষ্ট ছিলো।

সবাই বলাবলি করছিলো, জগদীশ স্যার যিনি তখন সৈয়দ আজিজুল হক কলেজে অধ্যাপনা করতেন, তিনি রেজাল্ট নিয়ে আসছেন। তখন, পুরোনো খেয়াঘাট হয়ে যেহেতু স্যার আসবেন তাই সবাই মন্দির আঙ্গিনায় ভিড় করেছিলো।

একদম বিকেলের দিকে স্যার খেয়া থেকে নেমে, মন্দিরে আঙিনায় উত্তর পাশে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেছিলেন। যখন তিনি সুভাষ বৈদ্য এ+ পেয়েছে জানালেন, পুরো মন্দির প্রাঙ্গণ উল্লাসে মেতে উঠেছিল; সবাই তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছিল।

পরবর্তীতে একদিন, সুভাষ দাদার কাছেই শুনেছিলাম এ+ পেলে নাকি স্কুল থেকে স্বর্ণপদক দেয়ার ঘোষণা ছিলো। কিন্তু তাকে আর সেই স্বর্ণ পদক দেয়া হয়নি 😅😅। তবে, ২০০৬ সালের একজন শিক্ষার্থীর জন্য এ+ পাওয়া সত্যিই অভূতপূর্ব সাফল্য ছিলো।

প্রায় ২১ বছর আগের ঘটনা, স্মৃতিচারণা করলাম একটু এদিক সেদিক হতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

থ্যাংক ইউ 🤗

#হারতা

২০১১ সালে হারতা স্কুলে প্রথম মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়, তখনকার সময়ে কিরকম রেজাল্ট হতো তারই একটা উদাহরণ। এখন তো যোগা...
31/08/2026

২০১১ সালে হারতা স্কুলে প্রথম মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়, তখনকার সময়ে কিরকম রেজাল্ট হতো তারই একটা উদাহরণ।

এখন তো যোগাযোগ ব্যবস্থা-তথ্যপ্রযুক্তি, মাল্টিমিডিয়া ক্লাস রুম , অনলাইন ক্লাসও আরো কত নানা সুবিধা তারপরও কেন পিছিয়ে যাচ্ছে হারতা স্কুল অ্যান্ড কলেজ???

#হারতাস্কুল

অমূল্য স্যার কে নিয়ে উজ্জ্বল সাহা'র লেখা স্যারের সঙ্গে কিছুদিন আগের শেষ দেখা হওয়ার কথাটা মনে পড়ে গেল। কিছুদিন আগে বরি...
27/08/2026

অমূল্য স্যার কে নিয়ে উজ্জ্বল সাহা'র লেখা

স্যারের সঙ্গে কিছুদিন আগের শেষ দেখা হওয়ার কথাটা মনে পড়ে গেল। কিছুদিন আগে বরিশালে অটোতে বসে হঠাৎ স্যারের সঙ্গে দেখা। দূর থেকে দেখেই স্যারকে নমস্কার দিলাম। স্যারও আমাকে চিনে নাম ধরে জিজ্ঞেস করলেন, “কেমন আছো?”—এই ছোট্ট কথাটাই যেন পুরোনো সেই স্কুলজীবনের কত স্মৃতি এক মুহূর্তে ফিরিয়ে আনল।
স্যারের হাতে একটি ফাইল ছিল। বুঝলাম ডাক্তার দেখাতে এসেছেন। তাই ফাইলটা দেখে জিজ্ঞেস করলাম, “স্যার, ডাক্তার কী বলল?” সেটিই ছিল স্যারের সঙ্গে আমার শেষ দেখা ও শেষ কথোপকথন।আজ ভাবলে সত্যিই ভালো লাগে—এত বছর পরেও স্যার আমাদের নাম মনে রেখেছেন, চিনতে পারেন, কুশল জিজ্ঞেস করেন। একজন শিক্ষকের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!❤️
অমূল্য স্যার হয়তো আমাদের জীবনে নীরবে অনেকটা পথ হেঁটেছেন, কিন্তু তাঁর দেওয়া শিক্ষা ও ভালোবাসার ছাপ আমাদের মনে থেকে যাবে সারাজীবন।স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ঈশ্বর স্যারকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন। 🙏❤️

শ্রী কালীপদ হালদার স্যারের সঙ্গে ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। স্যার, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহ...
25/08/2026

শ্রী কালীপদ হালদার স্যারের সঙ্গে ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ।

স্যার, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তবে , অবসর গ্রহণ করেন কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে।

স্যারের অবসর জীবন সুখ ও সমৃদ্ধিতে কাটুক, এই শুভকামনা রইলো।

নোট: আপনিও আমাদেকে কোনো পুরোনো ছবি কিংবা স্মৃতিকথা লিখে পাঠাতে পারেন ইনবক্সে।

#হারতাস্কুল

কমেন্ট বক্স থেকে - ফলাফলগুলো দেখে একজন প্রাক্তন ছাত্র হিসেবে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। যে হারতা মাধ্যমিক বিদ্যালয় বর্তম...
22/08/2026

কমেন্ট বক্স থেকে -

ফলাফলগুলো দেখে একজন প্রাক্তন ছাত্র হিসেবে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। যে হারতা মাধ্যমিক বিদ্যালয় বর্তমান (হারতা স্কুল &কলেজ) আমাদের শৈশব, শিক্ষা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে, যে প্রতিষ্ঠান থেকে আমরা জীবনের পথচলার ভিত্তি পেয়েছি—সেই প্রতিষ্ঠানের SSC ও HSC-এর এমন ফলাফল নিঃসন্দেহে গভীরভাবে ভাবার বিষয়। বিশেষ করে HSC-তে ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২ জনের উত্তীর্ণ হওয়া এবং GPA-5 না থাকা, পাশাপাশি SSC-এর ফলাফলও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।তবে আমি মনে করি, এই মুহূর্তে কাউকে দোষারোপ করার চেয়ে সমস্যার মূল কারণ খুঁজে বের করাই সবচেয়ে জরুরি। কোথায় ঘাটতি হচ্ছে—শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনায়, পাঠদানের পদ্ধতিতে, নিয়মিত মূল্যায়নে, অভিভাবকদের সম্পৃক্ততায় নাকি সার্বিক তদারকিতে—তা নিয়ে খোলামেলা ও দায়িত্বশীলভাবে আলোচনা হওয়া প্রয়োজন।
একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। শুধু ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ নয়, প্রয়োজনে বর্তমান শিক্ষার্থীদের গাইড করা, পড়াশোনায় উৎসাহ দেওয়া, ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেওয়া এবং বিদ্যালয়ের ইতিবাচক উদ্যোগে পাশে দাঁড়ানো—এসব ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখতে পারি। খারাপ ফলাফল আমাদের ঐতিহ্যের শেষ কথা নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় আমাদের প্রিয় হারতা স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই ঘুরে দাঁড়াতে পারে। একজন প্রাক্তন ছাত্র হিসেবে সেই প্রত্যাশাই রাখি এবং ভালো দিনের অপেক্ষায় থাকি। ❤️❤️

✍️
উজ্জ্বল সাহা
প্রাক্তন শিক্ষার্থী, হারতা স্কুল অ্যান্ড কলেজ

''খোলা চিঠি ''বিষয়: বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফল বিপর্যয় ও সার্বিক মানোন্নয়ন প্রসঙ্গে।শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় ...
20/08/2026

''খোলা চিঠি ''

বিষয়: বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফল বিপর্যয় ও সার্বিক মানোন্নয়ন প্রসঙ্গে।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় ছোট ভাই-বোনেরা,

আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চিঠিটি লিখছি। এই বিদ্যাপীঠ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত এক প্রিয় ঠিকানা। আজ আমার ব্যক্তিত্ব, শিক্ষা ও সাফল্যের পেছনে এই বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ফলাফল দেখে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা গভীরভাবে চিন্তিত ও মর্মাহত। যে প্রতিষ্ঠানটি একসময় ভালো ফলাফলের জন্য পরিচিত ছিল, সেখানে এমন বিপর্যয় আমাদের প্রত্যাশিত ছিল না।

একজন দায়িত্বশীল প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই সংকট কাটিয়ে উঠতে আমি বিনীতভাবে কয়েকটি বিষয় বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি:

ফলাফল বিশ্লেষণ ও কাউন্সিলিং:
সাম্প্রতিক খারাপ ফলাফলের পেছনের কারণগুলো চিহ্নিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত আলোচনা প্রয়োজন। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা করা দরকার।

পড়াশোনায় মনোযোগ ও শৃঙ্খলা:
ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদানের পাশাপাশি মূল্যায়নের ব্যবস্থা জোরদার করা জরুরি।
ডিজিটাল আসক্তি ও সঠিক পথপ্রদর্শন: বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার ও পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করা যেতে পারে।

প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা:

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা প্রস্তুত আছি দুর্বল শিক্ষার্থীদের গাইড করতে, মেধা বিকাশে সহায়তা প্রদান করতে কিংবা ক্যারিয়ার সেমিনারের আয়োজন করতে।

একটি খারাপ ফলাফল একটি প্রতিষ্ঠানের সামগ্রিক পরিচয় হতে পারে না। আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা দ্রুতই আমাদের অতীত গৌরব ফিরিয়ে আনতে পারব—এ বিশ্বাস আমার আছে।

বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করছি।

✍️
শুভ হালদার
প্রাক্তন শিক্ষার্থী
হারতা মাধ্যমিক বিদ্যালয় (অধুনা- হারতা স্কুল অ্যান্ড কলেজ)

শ্রী কুমুদ রঞ্জন গাইন স্যারের সঙ্গে ২০১১ ব্যাচ! মূল ছবি কমেন্টে। আপনিও আমাদের কাছে আপনার সংগ্রহে থাকা ছবি কিংবা স্মৃতিকথ...
14/08/2026

শ্রী কুমুদ রঞ্জন গাইন স্যারের সঙ্গে ২০১১ ব্যাচ!

মূল ছবি কমেন্টে।

আপনিও আমাদের কাছে আপনার সংগ্রহে থাকা ছবি কিংবা স্মৃতিকথা ইনবক্সে দিতে পারেন।

থ্যাংক ইউ।

___ admin

#হারতাস্কুল

Congratulations our girls, our sisters 🤟
12/08/2026

Congratulations our girls, our sisters 🤟

আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অর্চনা ডাকুয়া, সম্প্রতি একজন চায়না নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নব দম্...
09/08/2026

আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অর্চনা ডাকুয়া, সম্প্রতি একজন চায়না নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

নব দম্পতিকে অভিনন্দন।

তারা বিয়ে করে, সারা ফেলে দিয়েছেন অবশ্য এবং ব্যক্তিবিশেষ নানা কথা বলছেন। তবে যা হবার তো হয়েই গেছে।
এখন অর্চনার জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক।

সকলের মঙ্গল হোক।

সবাই নেগেটিভ মন্তব্য না করে, ওদের আশীর্বাদ করবেন ওরা যেনো সুখী হয়।

ধন্যবাদ।

____ admin

আমাদের মাখন লাল সমদ্দার স্যার - A true gentleman and একজন  আগাগোড়া শিক্ষক ❤️প্রাইমারি ও মাধ্যমিক যেহেতু একই আঙিনায় তাই...
07/08/2026

আমাদের মাখন লাল সমদ্দার স্যার - A true gentleman and একজন আগাগোড়া শিক্ষক ❤️

প্রাইমারি ও মাধ্যমিক যেহেতু একই আঙিনায় তাই ছোটবেলা থেকেই স্যারকে দেখেছি, তবে তাকে চিনেছি ক্লাসে পাওয়ার পর। তার সম্বন্ধে ধারণা ছিলো স্যার ভীষণ রাগী এবং পড়াশোনা ঠিকঠাক না করলে রক্ষে নেই। তো, ২০০৭ এ আমরা মাধ্যমিকে ভর্তি হলাম এবং আমাদের ব্যাচে ১৬৯ জন শিক্ষার্থী। এটা ছিলো ওই সময়ে হারতা মাধ্যমিক বিদ্যালয় এ রেকর্ড। তাই আমাদের ব্যাচে ২ টা গ্রুপ হলো, আমি ছিলাম এ গ্রুপে কিন্তু স্যারের ক্লাস বি গ্রুপে ম্যাথ।
তবে স্যারের ক্লাস না করলেও ভীষণ ভয় পেতাম, আমাদের তো টিনের ঘরে ক্লাস হতো - দেখা যেতো আমাদের ক্লাসে কোনো স্যার উপস্থিত নেই কিন্তু পাশের ক্লাসে মাখন স্যার পড়াচ্ছেন ফলে একদম নিরিবিলি পরিবেশ থাকতো আমাদের ক্লাসেও।

মাধ্যমিকে ভর্তি হবার ৩ বছর পর নবম শ্রেণিতে এসে নিয়মিত ক্লাসে পেয়েছিলাম মাখন স্যারকে রসায়ন ও উচ্চতর গণিত এ। বিজ্ঞান ভবনে ক্লাস হতো, আমরা ছিলাম মোটে ১০ জন। এতদিন যা শুনেছিলাম তার বেশিরভাগ ছিলো জাস্ট একটা ইজম। আমাদের ভীষণ আদর করতেন স্যার, পড়া না পারলে অনেক কঠোর হতেন কিন্তু কখনও ব্যত ব্যবহার করেননি; অবশ্য আমার বন্ধুদের অনেকেই উত্তম মধ্যম কিছু পেয়েছেন অনেক সময় 😁😁😁।
উচ্চতর গণিতে ফেল করে বসি। সেটা আমার নিজের গাফিলতি বৈকি! এরপর স্যার খুব সিরিয়াস ভাবে পড়াশুনা করতে উপদেশ দিয়েছিলেন। উচ্চতর গণিত অনেকেইপ্রথম প্রথম তো রসায়ন বা গণিত কিছুই মাথায় ঢুকতো না। ফলে প্রথম সাময়িক পরীক্ষায় রসায়নে পাশ করলেও, বা দিয়ে কৃষি শিক্ষা, কম্পিউটা নিয়েছিল চতুর্থ বিষয় হিসেবে। আমরা টিকে যাই ৪ জন।

স্কুল ক্যাম্পাস ছেড়ে আসি সেই ১২ সালে, কিন্তু শৈশব কৈশোরের ১০ বছরের স্মৃতি এখনও অমলিন।

স্যারের এই ছবিটা দেখে একটু আফসোস কাজ করলো, আমাদের বিদায় অনুষ্ঠানের অনেক ছবি আছে কিন্তু স্যারদের কারো সাথে আলাদা করে ছবি নেই। যদিও পরে স্যারের সঙ্গে ছবি তুলেছি , কিন্তু রানিং স্টুডেন্ট হিসেবে একটা ছবি থাকলে সেটা আরও ভালো লাগতো।

স্যার, এখন অবসর জীবন যাপন করছেন; ঈশ্বরের কাছে তার জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

ছবি: গুগল ম্যাপ থেকে নেয়া

✍️✍️✍️

শুভ হালদার,
প্রাক্তন শিক্ষার্থী, হারতা মাধ্যমিক বিদ্যালয়।

নোট: আপনিও লিখতে পারেন আমাদের পেইজে, ছবি শেয়ার করতে পারেন পুরোনো দিনের।

__ Admin

#হারতাস্কুল

Address

Harta School & College Road
Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harta School & College Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share