Darichar Khajuria Nesaria Fazil Madrasah

Darichar Khajuria Nesaria Fazil Madrasah It's one of the most reputable educational institutions in Barishal Division. Welcome to DKNFM Page.

29/09/2025

ভেঙে সরিয়ে খায়রুল মোল্লার বাড়ির পশ্চিম পাশে নেওয়া হচ্ছে দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসা।

নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসা। ফলে আজ ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে...
28/09/2025

নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসা। ফলে আজ ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম-২০২৪ সালের রেজাল্ট।
15/10/2024

দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম-২০২৪ সালের রেজাল্ট।

কোনোদিন কারুর গায়ে হাত তুলতেন না আমার এক শিক্ষক। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় ...
04/10/2024

কোনোদিন কারুর গায়ে হাত তুলতেন না আমার এক শিক্ষক। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় দগ্ধ হয়ে স্কুল ছুটির পর তিনি নিজে সেই ছাত্রকে নিয়ে দোকানে গিয়ে মিষ্টি কিনে পাশে বসে খাইয়েছিলেন।

মনে পড়ছে আরো একজনের কথা, বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে প্রাইভেট পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে বলতেন, জানি বৃষ্টিতে ভিজতে তোদের ভালো লাগে, কিন্তু সময়টা ভালো না, ভিজিস না, ছাতাটা নিয়ে যা; সামনের দিন নিয়ে আসিস।

মফস্বলের এক অতি প্রবীণ মাস্টার মশাইকে তার রোগশয্যায় "কি করতে ইচ্ছে করছে" জিজ্ঞেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।

স্কুলের বনভোজনে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌঁড়ে ছিলেন যে মাস্টারমশাই, তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল, সেটা হলো "শিক্ষক"। তাঁরা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনোদিন।

বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না।

এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যত জনের কাছ থেকে, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার; তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার - সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকবো স্যার।

Collected.

পরিষ্কার মাসয়ালা!
04/10/2024

পরিষ্কার মাসয়ালা!

আলহামদুলিল্লাহ! প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর দেশে এসেছেন দীর্ঘ সাড়ে চার বছর পর। বাংলার জমিনে ইসলামের বাণী পৌঁছে যাব...
04/10/2024

আলহামদুলিল্লাহ! প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর দেশে এসেছেন দীর্ঘ সাড়ে চার বছর পর। বাংলার জমিনে ইসলামের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

শত শত শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জন।
01/08/2024

শত শত শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জন।

আবারো বাংলাদেশি হাফেজের বিশ্বজয়! 🇧🇩সেনেগালে অনুষ্ঠিত ১১তম কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন বাংলাদেশি হাফেজ আব...
08/04/2024

আবারো বাংলাদেশি হাফেজের বিশ্বজয়! 🇧🇩
সেনেগালে অনুষ্ঠিত ১১তম কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন বাংলাদেশি হাফেজ আব্দুর রহমান।

12/03/2024

সবাইকে রমাদান মুবারক। 🌙🫶

দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার ২০২৪ দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে।
22/02/2024

দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার ২০২৪ দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে।

27/12/2023

দড়িচর খাজুরিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার অন্যতম সেরা অর্জন। খুবই ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। আরিফের জন্য দোয়া ও শুভকামনা রইল।

Address

Darichar Khajuria, Mehendigonj
Barishal
8270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darichar Khajuria Nesaria Fazil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darichar Khajuria Nesaria Fazil Madrasah:

Share