Kuakata Khanabad College

Kuakata Khanabad College কুয়াকাটা খানাবাদ কলেজ।
কুয়াকাটা, পটুয়াখালী।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ,আধুনিক পর্যটন নগরী কুয়াকাটার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ “কুয়াকাটা খানাবাদ কলেজ ”। নিকট অতীতে কুয়াকাটা তিনটি নদী দ্বারা মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন ছিল। সাগর বিধৌত প্রত্যন্ত এ অঞ্চলে রাখাইন আদিবাসিদের বসবাস।তাছাড়া এখানে বসবাস করতো ঝড় বাদলের সাথে লড়াই করে বেঁচে থাকা দরিদ্র জেলে পরিবার। তাই শিক্ষার হার ছিল খুবই কম। উচ্চ শিক্ষার কোন সুযোগ না থাকায় শিক্ষায় অনগ্রসর রাখাইন এবং নিম

্ন আয়ের পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সৃষ্টির লক্ষ্যৈ এ অঞ্চলের কৃতিসন্তান ও শিক্ষানুরাগী জনাব আলহাজ মোঃ জহিরুল ইসলাম খান বিগত ২০০০ খ্রিঃ কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত ২০০৪ খিঃ কলেজটি এমপিওভূক্ত হয়।বর্তমানে এটি একটি ডিগ্রী কলেজ।

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
19/08/2026

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার নম্বর এন্টির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
19/08/2026

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার নম্বর এন্টির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষার সময়সূচি
19/08/2026

২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষার সময়সূচি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
18/08/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

10/08/2026
কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী।
09/08/2026

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী।

08/08/2026

এতদ্বারা কুয়াকাটা খানাবাদ কলেজের দ্বাদশ শ্রেণী এবং পরীক্ষার্থী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ৯ আগস্ট, ২০২৬ তারিখ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম এবং পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু হবে। তাই সকলকে যথা সময়ে কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো ।

নির্দেশক্রমে
অধ্যক্ষ
কুয়াকাটা খানাবাদ কলেজ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং “জুলাইয়ের অভ্যুত্থানের তাৎপর্য” বিষয়...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং “জুলাইয়ের অভ্যুত্থানের তাৎপর্য” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরে। আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের জাতীয় ইতিহাস ও সংগ্রামের গৌরবময় অধ্যায় সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ
কলাপাড়া, পটুয়াখালী।

আগামীকাল ৫ আগস্ট, ২০২৬ খ্রি: তারিখ বুধবার  সকাল ১০ ঘটিকায় সকল বর্ষের শিক্ষার্থীদের কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয...
04/08/2026

আগামীকাল ৫ আগস্ট, ২০২৬ খ্রি: তারিখ বুধবার সকাল ১০ ঘটিকায় সকল বর্ষের শিক্ষার্থীদের কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

নির্দেশক্রমে
অধ্যক্ষ
কুয়াকাটা খানাবাদ কলেজ।

এতদ্বারা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণি) পর্যায়ের সকল শিক্ষার্থীদের (বালক) অবগতির...
01/08/2026

এতদ্বারা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণি) পর্যায়ের সকল শিক্ষার্থীদের (বালক) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন প্রাইম মিনিস্টারস গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬-এ কলেজের অংশগ্রহণের জন্য দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।

আগ্রহী শিক্ষার্থীদের (বালক),আগামী ০২-০৮-২০২৬ খ্রি., রোজ রবিবার, দুপুর ১:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে,

অধ্যক্ষ,
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ
কালাপাড়া, পটুয়াখালী।

Address

Kuakata, Patuakhali
Barishal
8652

Alerts

Be the first to know and let us send you an email when Kuakata Khanabad College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Kuakata Khanabad College:

Shortcuts

Share