পটুয়াখালী সরকারি কলেজ, রসায়ন বিভাগ

  • Home
  • Bangladesh
  • Barishal
  • পটুয়াখালী সরকারি কলেজ, রসায়ন বিভাগ

পটুয়াখালী সরকারি কলেজ, রসায়ন বিভাগ আমাদের রসায়ন বিভাগের সকলের শুভ কামন?

29/10/2020
এ বছরের একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।২০২০-২০২১ শিক্ষাব...
22/07/2020

এ বছরের একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। তবে মাঝে জাতীয় শোক দিবসের কারণে ওই দিন অনলাইন সার্ভিস ও কল সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দের ক্রম অনুসারে ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই দিন রাত ৮টাতেই।

দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়।

ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে।

শিক্ষার্থীদের http://www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর টাকা পরিশোধ করা যাবে নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে।

২০২০-২০২১শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন , ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি ।
20/07/2020

২০২০-২০২১শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন , ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি ।

তারিখঃ২০/৫/২০২০দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।এছাড়াও চট্টগ্রাম ও কক্স...
20/05/2020

তারিখঃ২০/৫/২০২০

দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।

এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।

আজ(২০/৫/২০২০) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টিঃ

📍চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে;
📍কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে;
📍মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং
📍পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

⭕তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

প্রেস বিজ্ঞপ্তি: এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২২০০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা
11/05/2020

প্রেস বিজ্ঞপ্তি: এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২২০০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা

জেলা প্রশাসন পটুয়াখালী এর প্রেস বিজ্ঞপ্তি
01/05/2020

জেলা প্রশাসন পটুয়াখালী এর প্রেস বিজ্ঞপ্তি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত।
26/04/2020

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত।

২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
24/02/2020

২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা-২০১৮(২০১৭-১৮ শিক্ষাবর্ষ)
05/01/2020

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা-২০১৮

(২০১৭-১৮ শিক্ষাবর্ষ)

 #সাম্প্রতিক_দর্পণবাংলাদেশ টাকা সংক্রান্ত যেসব তথ্য বিভিন্ন পরীক্ষায় আসে : ১/ বর্তমানে বাংলাদেশে কাগজের নোটরয়েছে = ৯টি। ...
26/09/2019

#সাম্প্রতিক_দর্পণ
বাংলাদেশ টাকা সংক্রান্ত যেসব তথ্য বিভিন্ন পরীক্ষায় আসে :
১/ বর্তমানে বাংলাদেশে কাগজের নোট
রয়েছে = ৯টি। যেমন: ১,২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, এবং ১০০০।
-
২/ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট = ৬টি।যেমন: ১০, ২০, ৫০, ১০০, ৫০০, এবং ১০০০।
-
৩/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার নোট।
-
৪/ "এক টাকার, দুই টাকার ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে = অর্থ সচিবের।
-
৫/ 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি আছে = দুই টাকার
মুদ্রায়।
-
৬/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় = অস্ট্রেলিয়ায়।
৭/ ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয় = জার্মানিতে ৷
-
৮/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় = কানাডায়।
-
৯/ সরকারি নোট = ১, ২ ও ৫ টাকার নোট।
-
১০/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি
করা হয় = সুইজারল্যান্ড থেকে।
-
১১/ বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২ টাকার নোট।
-
১২/ বর্তমানে বাংলাদেশ বাংকের শাখা = ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
-
১৩/ ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী = ২১ টাকা খরচ হয়।
-
১৪/ বর্তমানে বাংলাদেশে = ৬৩ টি ব্যাংক রয়েছে।
-
১৫/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।

Address

Patuakhali
Barishal
1501

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটুয়াখালী সরকারি কলেজ, রসায়ন বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to পটুয়াখালী সরকারি কলেজ, রসায়ন বিভাগ:

Share