Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion

Call Directions Website Contact the university

Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion এটা মাদরাসার অফিসিয়াল পেইজ নয়। Jhalakathi N S Kamil Madrasah

১.প্রতিষ্ঠান পরিচিতি ঃ
ওলীয়ে বরহক, ইনসানে কামেল, বিশিষ্ট দার্শনিক, মুজাদ্দিদ, হাদীয়ে যামান হযরত মাওলানা মুহম্মদ
আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ ইং সনে আজকের ঝালকাঠী এন এস
কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে। ১৯৬১ ইং সনে দাখিল কার্যক্রম শুরু হয়ে
১৯৮৬ ইং সনে কামিল (হাদীস) পর্যায়ে উনড়বীত হয় অত্র প্রতিষ্ঠান।
১৯৯৪ ইং সনে বর্তমান অধ্যক্ষ জনাব মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী দায়িত্বভার গ্রহণ করার
পর থেকে ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার বহুমুখী অভিযাত্রা শুরু হয়। কম্পিউটার, দাখিল-আলিমে
বিজ্ঞান, ফাযিল বি এ অনার্স, কামিলে তাফসীর ও ফিকহ চালু করা সহ একাডেমিক ও অবকাঠামোগত
উনড়বয়নের পাশাপাশি সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়াস চলতে থাকে।
ফীডব্যাক ক্লাস, ক্লাসটেস্ট এবং সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা গ্রহণসহ সর্বাধুনিক পদ্ধতি প্রবর্তনের সুফল
১৯৯৪ ইং সন থেকে অদ্যবধি প্রবহমান। এর প্রকৃষ্ট প্রমাণ ১৯৯৬ ইং সন থেকে মাদ্রাসা বোর্ড, বিশ্ববিদ্যালয়
পর্যায়ে প্রতিবছর ছাত্রদের মেধাতালিকায় স্থান লাভ। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা, ত্যাগী, মুত্তাকী,
মুখলেছ, সৎ ও যোগ্য শিক্ষকম-লীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত মনোগ্রাহী পরিবেশ এবং দলীয়
রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ মাদ্রাসাটিকে আজ দেশময় পরিচিত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
২. লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
পাঠ্যক্রম এবং শিক্ষা সহায়ক কার্যμমের মাধ্যমে ছাত্রদের ওহঃবষষবপঃঁধষ (বুদ্ধিজাত), গবহঃধষ (মানসিক)
ও ঝঢ়রৎরঃঁধষ (আধ্যাত্মিক) সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে জাতিকে ঈমানী শক্তিতে বলিয়ান, শিক্ষিত,
সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া।
৩. পাঠদান পদ্ধতি ঃ
পাঠদানের মাধ্যম বাংলা, তবে আরবী ও ইংরেজীর উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ছাত্রদের জ্ঞানের পরিধি
বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য নূরানী, কিন্ডার গার্টেন ও ক্যাডেটের সমন্বিত পদ্ধতি অনুসরণ করা হয়। পাঠপরিকল্পনা,
ক্লাসটেস্ট, সেমিস্টার পদ্ধতি, সাধারণ জ্ঞান, ইসলামী জীবন ও আমলী প্রাকটিক্যাল ক্লাস এবং
শিক্ষা সহায়ক কার্যμমসহ যথোপযুক্ত সর্বাধুনিক ব্যবস্থা অনুসৃত হয়। প্রাতিষ্ঠানিক পাঠদানের বাইরে
ছাত্রাবাসে শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাত্রদেরকে রেখে পাঠ প্রস্তুতিতে নিয়োজিত রাখা হয়।
৪. ফলাফল ও সাফল্য ঃ
এ প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই উলেখে
যাগ্য। প্রতিবছর ৫ম সমাপনী ও জেডিসি পরীক্ষায় সেরা প্রতিষ্ঠানের
মধ্যে শীর্ষ স্থান অর্জন, বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষাসমূহে শতভাগ পাশসহ দাখিল ও আলিমে
অধিকাংশ ছাত্রের অ+ প্রাপ্তির সুবাদে নির্বাচিত সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এ
মাদ্রাসা জাতীয়ভাবে বরাবরই স্বীকৃত হয়ে আসছে। গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের পূর্বেও দাখিল, আলিম, ফাযিল
ও কামিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ছাত্ররা কয়েকবারই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় ১ম স্থান লাভ করার
গৌরব অর্জন করে। প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এ প্রতিষ্ঠানের অনেক ছাত্র।
ইতোমধ্যে জ্ঞান বিজ্ঞানের বিভিনড়ব শাখায় অনুপ্রবেশ ঘটেছে অত্র প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের।

অদ্য ২৬ সেপ্টেম্বর ২৬ইং রোজ শুক্রবার বাদ মাগরিব, খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় সদর ইউনিয়নে চোংড়াছড়ি বাইতুস সালাত জামে ...
25/09/2026

অদ্য ২৬ সেপ্টেম্বর ২৬ইং রোজ শুক্রবার বাদ মাগরিব, খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় সদর ইউনিয়নে চোংড়াছড়ি বাইতুস সালাত জামে মসজিদে ইছলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী মহাসচিব, বাংলাদেশ। হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

মহলছড়ি সদর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টাঃ মোঃ জহিরুল ইসলাম
মুয়াল্লিমঃ মাওলানা মোহাম্মদ ওয়ালীউল্লাহ
সভাপতিঃ মোঃ মতিউর রহমান
সাধারণ সম্পাদকঃ মোঃ নুরুছলাম

এছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত থেকে ইছলাহী মাহফিলকে সাফল্যমন্ডিত করেন।

অদ্য ২৫ শে সেপ্টেম্বর ২৬ইংমুছলিহীন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে মাসিক তায়ালীমি জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়...
25/09/2026

অদ্য ২৫ শে সেপ্টেম্বর ২৬ইং
মুছলিহীন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে মাসিক তায়ালীমি জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত জলসায় ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী সৌহার্দ্যের মহান আহ্বানকে সামনে রেখে মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর প্রবর্তিত যুগান্তকারী নীতি ‘ইত্তেহাদ মায়াল এখতেলাফ — মতানৈক্যসহ ঐক্য’- নীতির আলোকে আগ্রাবাদ সিজিএস কলোনি জামে মসজিদে মুছলিহীনে নিয়মিত মাসিক জলসায় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয় ।

জামালপুর জেলা মুছলিহীন কমিটির নেতৃবৃন্দদের নেছারাবাদে সফর ও মুহতারম নেছারাবাদী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎজামালপুর জেলা ...
25/09/2026

জামালপুর জেলা মুছলিহীন কমিটির নেতৃবৃন্দদের নেছারাবাদে সফর ও মুহতারম নেছারাবাদী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ

জামালপুর জেলা মুছলিহীনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নেছারাবাদে আগমন করেছেন।

মুসলিম ঐক্যের মহান প্রবক্তা, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর মাজার জিয়ারত ও ক্যাম্পাস পরিদর্শন করেন।

হযরত নেছারাবাদী হুজুরের সাথে সাক্ষাতকালে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মুছলিহীনের করণীয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুছলিহীনের নেতৃবৃন্দ হযরত নেছারাবাদী হুজুরের কাছ থেকে মূল্যবান দিক-নির্দেশনামূলক পরামর্শ এবং বিশেষ দোয়া গ্রহণ করেন। দল-মত নির্বিশেষে মুসলিম ঐক্যের এই মহান মিশন জামালপুর জেলাসহ সারা দেশে ছড়িয়ে পড়ুক—এই আমাদের প্রত্যাশা।

#নেছারাবাদ #মুছলিহীন #মুসলিম_ঐক্য #কায়েদ_ছাহেব_হুজুর #জামালপুর #ইসলামিক_ঐক্যঅপশন

আজ ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার মাসিক তরীকতী জলছা। আলোচনা উপস্থাপন করছেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর।
24/09/2026

আজ ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার মাসিক তরীকতী জলছা।

আলোচনা উপস্থাপন করছেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর।

24/09/2026

মাসিক তরিকতি জলছায় আগত মেহমানদের নিয়ে বাদ মাগরিব মাসনুন আমল ও জিকির-আযকার শেষে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের সম্মিলিত দোয়া ও মুনাজাত।

বাংলাদেশ হিযবুল্লাহ্ জমিয়াতুল মুছলিহীন – তাদরীব বিভাগ কর্তৃক আয়োজিতমাসিক তরীকতী জলছা (সেপ্টেম্বর-২০২৬ইং)প্রতি ইংরেজি মাস...
24/09/2026

বাংলাদেশ হিযবুল্লাহ্ জমিয়াতুল মুছলিহীন – তাদরীব বিভাগ কর্তৃক আয়োজিত
মাসিক তরীকতী জলছা (সেপ্টেম্বর-২০২৬ইং)

প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নেছারাবাদের নিয়মিত তরীকতী জলছা।

সময়ঃ বাদ আছর থেকে ফজর পর্যন্ত
স্থানঃ নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, ঝালকাঠি

#মাসিক_তরীকতী_জলছা #বাংলাদেশ_হিযবুল্লাহ #জমিয়াতুল_মুছলিহীন #তাদরীব_বিভাগ #নেছারাবাদ #ইসলামী_অনুষ্ঠান #ঝালকাঠি

দিনাজপুর ও নিলফামারী জেলা মুছলিহীন কমিটির নেতৃবৃন্দদের নেছারাবাদে সফর ও মুহতারম নেছারাবাদী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎদি...
18/09/2026

দিনাজপুর ও নিলফামারী জেলা মুছলিহীন কমিটির নেতৃবৃন্দদের নেছারাবাদে সফর ও মুহতারম নেছারাবাদী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর ও নিলফামারী জেলা মুছলিহীনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নেছারাবাদে আগমন করেছেন।

মুসলিম ঐক্যের মহান প্রবক্তা, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর মাজার জিয়ারত ও ক্যাম্পাস পরিদর্শন করেন।

হযরত নেছারাবাদী হুজুরের সাথে সাক্ষাতকালে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মুছলিহীনের করণীয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুছলিহীনের নেতৃবৃন্দ হযরত নেছারাবাদী হুজুরের কাছ থেকে মূল্যবান দিক-নির্দেশনামূলক পরামর্শ এবং বিশেষ দোয়া গ্রহণ করেন। দল-মত নির্বিশেষে মুসলিম ঐক্যের এই মহান মিশন দিনাজপুর ও নিলফামারী জেলাসহ সারা দেশে ছড়িয়ে পড়ুক—এই আমাদের প্রত্যাশা।

#নেছারাবাদ #মুছলিহীন #মুসলিম_ঐক্য #কায়েদ_ছাহেব_হুজুর #নিলফামারী #দিনাজপুর #ইসলামিক_ঐক্যঅপশন

গত ১৫ সেপ্টেম্বর ২৬ইং রোজ মঙ্গলবার বাদ মাগরিব কুমিল্লা সদর উপজেলার বদরপুর উত্তর কালিয়াজুরী কোরের পার জামে মসজিদে ইছলাহী...
16/09/2026

গত ১৫ সেপ্টেম্বর ২৬ইং রোজ মঙ্গলবার বাদ মাগরিব কুমিল্লা সদর উপজেলার বদরপুর উত্তর কালিয়াজুরী কোরের পার জামে মসজিদে ইছলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী মহাসচিব, বাংলাদেশ। হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

মুছলিহীন নতুন কমিটি ঘোষণা করা
মুয়াল্লিম, হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।
সভাপতি :জনাব মোঃ শহিদুল ইসলাম।
সাধারণ সম্পাদক, জনাব মোঃ আব্দুল মতিন।

এছাড়াও এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত থেকে ইছলাহী মাহফিলকে সাফল্যমন্ডিত করেন।

অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবারপবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষেতারপাশা আল-মাদিনা জামে মসজিদ, কীর্তিপাশা, ঝালকাঠি-তে ...
14/09/2026

অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে
তারপাশা আল-মাদিনা জামে মসজিদ, কীর্তিপাশা, ঝালকাঠি-তে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হযরত মাওলানা মোঃ মাসুম বিল্লাহ আযীযাবাদী হুজুর
মহাসচিব, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হাফেজ মাওলানা মোঃ মিরাজুল ইসলাম
কেন্দ্রীয় মোবাল্লিগ, ঝালকাঠি।

এছাড়াও উপস্থিত ছিলেন—
মাওলানা মোহাম্মদ আল আমিন হুজুর,
নেছারাবাদ, ঝালকাঠি।

মাহফিলে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে ওয়াজ ও নসিহত শ্রবণ করেন।

আলহামদুলিল্লাহ 🍂মুছলিহীন বরিশাল জেলার হিজলা উপজেলাধীন হরিনাথপুর ইউনিয়নের উদ্যোগে ধনু সিকদার বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে...
07/09/2026

আলহামদুলিল্লাহ 🍂

মুছলিহীন বরিশাল জেলার হিজলা উপজেলাধীন হরিনাথপুর ইউনিয়নের উদ্যোগে ধনু সিকদার বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

🔸অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং,রোজ সোমবার ঈদে মিলাদুন্নবী( স.) মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত মাহফিলে মিলাদুন্নবী (স.) এর গুরুত্ব তাৎপর্য ও হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

🔸অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী মহাসচিব,বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

🔸সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মাষ্টার সভাপতি মুছলিহীন হরিনাথপুর ইউনিয়ন হিজলা উপজেলা বরিশাল জেলা।

মুছলিহীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

Address

২৫২ হযরত কায়েদ ছাহেব হুজুর সড়ক , ডাকঘর/বাসন্ডা, ঝালকাঠী/৮৪০০
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion:

Shortcuts

Share