Chandragonj Karamotia Kamil Madrasah

Chandragonj  Karamotia Kamil Madrasah এটি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অফিসিয়াল ফেইসবুক পেইজ। আপডেট পেতে সংযুক্ত থাকুন আমাদের সাথে।

দাখিল ৬ষ্ঠ শ্রেণির (ক, খ ও গ) শাখার অভিভাবক সমাবেশ–২০২৬ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৬ষ্ঠ শ্রেণির...
19/08/2026

দাখিল ৬ষ্ঠ শ্রেণির (ক, খ ও গ) শাখার অভিভাবক সমাবেশ–২০২৬

ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৬ষ্ঠ শ্রেণির (ক, খ ও গ) শাখার সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অভিভাবক সমাবেশের কিছু স্মরণীয় মুহূর্ত।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শিক্ষক ও অভিভাবকের আন্তরিক সহযোগিতায় গড়ে উঠুক শিক্ষার্থীদের সুন্দর আগামী।

#অভিভাবক_সমাবেশ_২০২৬ #দাখিল_৬ষ্ঠ_শ্রেণি #চন্দ্রগঞ্জ_কারামতিয়া_কামিল_মাদরাসা

19/08/2026
দাখিল ৭ম শ্রেণির (ক ও খ) শাখার অভিভাবক সমাবেশ–২০২৬ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৭ম শ্রেণির (ক ও খ...
18/08/2026

দাখিল ৭ম শ্রেণির (ক ও খ) শাখার অভিভাবক সমাবেশ–২০২৬
ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৭ম শ্রেণির (ক ও খ) শাখার সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের কিছু স্মরণীয় মুহূর্ত।

শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা।
#অভিভাবক_সমাবেশ_২০২৬ #দাখিল_৭ম_শ্রেণি #চন্দ্রগঞ্জ_কারামতিয়া_কামিল_মাদরাসা

দাখিল ৮ম শ্রেণির অভিভাবক সমাবেশ–২০২৬ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৮ম শ্রেণির সম্মানিত অভিভাবকদের ...
17/08/2026

দাখিল ৮ম শ্রেণির অভিভাবক সমাবেশ–২০২৬

ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় দাখিল ৮ম শ্রেণির সম্মানিত অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের কিছু খণ্ডচিত্র।

শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা ও মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের পারস্পরিক সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি।

#অভিভাবক_সমাবেশ #দাখিল_৮ম_শ্রেণি #চন্দ্রগঞ্জ_কারামতিয়া_কামিল_মাদরাসা

একাডেমিক কমিটির সভাঅদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার একাডেমিক কমিটির আহ্বায়ক জনাব এড. মুজিবুর রহমান মহ...
13/08/2026

একাডেমিক কমিটির সভা

অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার একাডেমিক কমিটির আহ্বায়ক জনাব এড. মুজিবুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)-এর কার্যালয়ে একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদরাসার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল এবং দাখিল পরীক্ষা–২০২৬-এর ফলাফল পর্যালোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষার্থীদের ফলাফল আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

❝সম্মানিত ইউএনও মহোদয়ের মাদরাসা পরিদর্শন❞অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা পরিদর্শনে আসেন বেগমগঞ্জ উপজে...
11/08/2026

❝সম্মানিত ইউএনও মহোদয়ের মাদরাসা পরিদর্শন❞

অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা পরিদর্শনে আসেন বেগমগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (Uno Begumganj) জনাব কায়েসুর রহমান মহোদয়।তাঁর সাথে ছিলেন বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জহিরুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি মাদরাসার নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একটি ক্লাসে অংশগ্রহণ করেন এবং পাঠ্যবিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তাঁর সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিতি ও শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগ তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
পরিদর্শন শেষে মাদরাসার সার্বিক শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সৌজন্যমূলক পরিদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
ইনশাআল্লাহ, প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মাদরাসার শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও সমৃদ্ধ হবে।

অভিভাবক সমাবেশ–২০২৬চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা❝শিক্ষার্থীর সাফল্যের পথে শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই হতে...
10/08/2026

অভিভাবক সমাবেশ–২০২৬
চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা
❝শিক্ষার্থীর সাফল্যের পথে শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।❞
অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও মানোন্নয়ন বিষয়ে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় দাখিল দশম শ্রেণির শ্রেণি শিক্ষক জনাব মাওলানা জসিম উদ্দিন অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলের বিস্তারিত চিত্র তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত অধ্যয়ন, উপস্থিতি ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরবর্তীতে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোশাররাফ হোসাইন অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে, শিক্ষার্থী–অভিভাবক–শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
#অভিভাবক_সমাবেশ_২০২৬ #চন্দ্রগঞ্জ_কারামতিয়া_কামিল_মাদরাসা #দাখিল_দশম_শ্রেণি #শিক্ষার_মানোন্নয়ন

❝একজন দক্ষ শিক্ষকই একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। আর নিয়মিত প্রশিক্ষণ সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করে।❞২...
04/08/2026

❝একজন দক্ষ শিক্ষকই একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। আর নিয়মিত প্রশিক্ষণ সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করে।❞

২০২৬ সালের ১ম ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার অডিটোরিয়ামে ২০২৬ সালের ১ম শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা (In-House Training) সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়। তিনি আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোশাররাফ হোসাইন প্রশিক্ষক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কর্মশালায় সম্মানিত শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় উপস্থিতির জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মাদরাসার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
#চন্দ্রগঞ্জ_কারামতিয়া_কামিল_মাদরাসা

01/08/2026

৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের খণ্ডচিত্র।






#জুলাই_গণঅভ্যুত্থান
#জুলাই_গণঅভ্যুত্থান_২০২৪
#বাংলাদেশ
#শহীদদের_স্মরণে
#আলোচনা_সভা
#দোয়া_অনুষ্ঠান

❝জাতির গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের অঙ্গীকার।❞জুলাই গণঅভ্যুত্থান দিবস-২...
30/07/2026

❝জাতির গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের অঙ্গীকার।❞

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

অদ্য ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৪ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বীর শহিদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মাওলানা মোঃ মোশাররাফ হোসাইন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তাদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়—তিনি যেন জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল বীর শহিদকে তাঁর অশেষ রহমতে সিক্ত করেন এবং আমাদের দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।

Address

Laxmipur-Chomuhani Road
Begumganj
3708

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801309107228

Alerts

Be the first to know and let us send you an email when Chandragonj Karamotia Kamil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chandragonj Karamotia Kamil Madrasah:

Shortcuts

Share