Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Belabo
  • Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার

Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার Join Our Korean Language coaching Program and joined to the BOESL to go to South Korea

২০২৩ সালে ৫ম এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু তথ্যঃম্যানুফেকচারিং কোটা - ৫,০০০ জনএমপ্লয়মেন্ট পারমিট ইস্যুঃ ১৪ ডিসেম্বর - ২০ ডিসে...
06/11/2023

২০২৩ সালে ৫ম এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু তথ্যঃ
ম্যানুফেকচারিং কোটা - ৫,০০০ জন
এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুঃ ১৪ ডিসেম্বর - ২০ ডিসেম্বর ২০২৩ ইং

সূএ: এইচআরডি কোরিয়া

24/08/2023

ইপিএস কর্মীদের জন্য সুখবর!

আগামী বছর যেসব নতুন নিয়ম ইপিএস প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো-

১। ১০ বছর একটানা কাজের ব্যবস্থা।
২। কোরিয়ানদের বিপরীতে কোম্পানিগুলোতে বিদেশিদের কোটা দ্বিগুণ করা।
৩। ইপিএস কর্মীদের টোটাল কৌটা বৃদ্ধি করা যা ১৬ টি দেশের জন্য প্রযোজ্য।
৪। পরিবহনসহ লোডিং আনলোডিং বিমানবন্দরে কিছু কাজের সুযোগ।
৫। ইপিএস কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য অনেক ধরনের প্রশিক্ষণ কোর্স চালু করা।
৬। যাদের পূর্বের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ম্যাচিং এর সুযোগ সহ ইত্যাদি।।

ইপিএস পুরো সিস্টেমকে নতুন করে সাজানো পরিকল্পনা হচ্ছে।

24/08/2023

ব্রেকিং!
আগামী বছর দক্ষিণ কোরিয়া ইপিএসের আওতাধীন বাংলাদেশ সহ ১৬টা দেশ থেকে কর্মী নিবে ১ লক্ষ ২০ হাজার জন।
সেই সাথে কোম্পানিতে বিদেশীদের কোটা বর্তমানের চেয়ে দ্বিগুন করা হবে। তার মানে আগামীবছর ইস্যুর পরিমাণ অসংখ্য বৃদ্ধি পাবে।
엠디 사킬 므리다

কোরিয়াতে বর্তমানে বাংলাদেশীর সংখ্যা সর্বমোট ২৪,৬২৭ জন। এর ভিতরে সেরা ১০ ভিসাধারী বাংলাদেশীদের সংখ্যা জেনে নিন।엠디 사킬 므리다
22/08/2023

কোরিয়াতে বর্তমানে বাংলাদেশীর সংখ্যা সর্বমোট ২৪,৬২৭ জন। এর ভিতরে সেরা ১০ ভিসাধারী বাংলাদেশীদের সংখ্যা জেনে নিন।

엠디 사킬 므리다

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশসংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে চূড়...
21/08/2023

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬২০৪ জনকে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী নিজ জেলার সিভিল সার্জনের দপ্তর থেকে দ্রুত মেডিকেল সম্পন্ন করে Medical Check-Up Form (কপি সংযুক্ত) অনুযায়ী সিভিল সার্জনের স্বাক্ষরসহ ফিট Medical Certificate সংগ্রহ করতে হবে (কপি সংযুক্ত)। উল্লেখ্য, মেডিকেল করার জন্য Passport ও সদ্য তোলা Passport সাইজের দুই কপি রঙিন ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। Medical Certificate অবশ্যই সংযুক্ত নমুনা অনুযায়ী হতে হবে।

সিভিল সার্জন কার্যালয়ে কোনো কর্মীর মেডিকেল করতে হয়রানি বা অনৈতিক অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য জেনে সিভিল সার্জন কার্যালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা হলো। এতে সমস্যা সমধান না হলে নিম্ন বর্ণিত গুগল লিংকে ‘সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষাতে যে কোনো জটিলতা’ সংক্রান্ত তথ্যসহ অন্যান্য তথ্য দাখিলের জন্য অনুরোধ করা হলো। উক্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গুগল ফর্ম লিংক: https://forms.gle/FDqhMJd7GrM4ZkYD6

আগামী ২৫ আগস্ট ২০২৩ থেকে জব অ্যাপলিকেশন ফর্ম গ্রহণ করা হতে পারে। এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ শিঘ্রই এ পেইজে প্রচার করা হবে। তাছাড়া সকলকে নিজ নামে ব্যাংক হিসাব খোলার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষাতে যে কোনো জটিলতা সৃষ্টি না হলে বর্ণিত গুগল ডকস-এ তথ্য দাখিল করার প্রয়োজন নেই।

আরও উল্লেখ্য যে, Medical Check-Up Form-এ সিভিল সার্জন-এর স্বাক্ষর ব্যতীত সকল তথ্য Computer Typed হতে হবে। এর ব্যত্যয় ঘটলে চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু বাতিল হতে পারে।
엠디 사킬 므리다

আজ ১৭ই আগস্ট। ২০০৪ সালের এই দিনে কোরিয়াতে কর্মী নিয়োগের EPS (Employment Permit System) যাত্রা শুরু করে।তাই বলতে পারেন আজ...
17/08/2023

আজ ১৭ই আগস্ট। ২০০৪ সালের এই দিনে কোরিয়াতে কর্মী নিয়োগের EPS (Employment Permit System) যাত্রা শুরু করে।তাই বলতে পারেন আজ ইপিএসের জন্মদিন।

প্রথম ফিলিপিন থেকে কর্মী নিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ১৬টি দেশ থেকে এ পর্যন্ত ৯লাখ কর্মী কোরিয়াতে ইপিএস সিস্টেমের মাধ্যমে প্রবেশ করেছে।

★ ২০১০ সালে আই এল ও থেকে লিডিং মাইগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে এশিয়ার সেরা সিস্টেম হিসেবে স্বীকৃতি
★ ২০১১ তে ইউ এন পাবলিক সার্ভিস গ্রান্ড অ্যাওয়ার্ড
★ ২০১৭ তে বিশ্ব ব্যাংক আউটস্ট্যান্ডিং লেবার সাপ্লাই পলিসি হিসেবে স্বীকৃতি
★ ২০১৯ OECD দেশের মধ্যে কর্মী নিয়োগের জন্য সেরা ও অনুকরণীয় পলিসি সহ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করে এই ইপিএস তথা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম।
বাংলাদেশে ২০০৭ সালে ইপিএস চালু হয়েছে। এই সিস্টেমের আওতায় প্রায় ৩০ হাজারের কাছাকাছি ব্যক্তির কোরিয়াতে কর্মসংস্থান হয়েছে।

엠디 사킬 므리다

AlhamdulillahCongratulations  to my dear student passed July-03 (Ubt-Lottery 2023).প্রিয় শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামন...
03/08/2023

Alhamdulillah
Congratulations to my dear student passed July-03 (Ubt-Lottery 2023).

প্রিয় শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল, মহান আল্লাহ তোমাকে কোরিয়া পর্যন্ত পৌঁছে দিক, আমিন।

27/07/2023

এক নজরে EPS টেক্সট বইয়ের সব ব্যাকরণ ৬ থেকে ৫০ অধ্যায়।
★★★ব্যাকরণ গুলো অর্থসহ মুখস্থ করে ফেলতে হবে তাহলেই সম্ভব কোরিয়ান ভাষার প্রতিটি বাক্য সঠিক অর্থসহ অনুবাদ করা।

১.입니다 এর কোন অর্থ নেই,সাধু রীতিতে, অধিক সম্মান দিতে, বাক্যের শেষে Noun এর সাথে বসে।
입니까, ঐ একই। প্রশ্নবোধক বাক্যের শেষে বসে।
ㅂ니다,습니다, সাধু রীতিতে verb
এর সাথে ব্যবহার হয়।
ㅂ시다, 읍시다,অনুরোধ ও প্রস্তাব বুঝায়
이에요, ঐ একই চলিত রীতিতে বসে কিন্তু কাজ একই
애요, ঐ একই
২.은,는,이,가, কোন অর্থ নাই, বাক্যের subject এর সাথে বসে
을,를, কোন অর্থ নাই, object এবং Noun এর সাথে বসে।
৩.아요,어요,여요,애요, verb এর সাথে চলিত রীতিতে বর্তমান কাল বুঝাতে ব্যবহার হয়।
৪.았어요 었어요,였어요,앴어요, verb এর সাথে অতীত কাল বুঝাতে ব্যবহার হয়।
৫.( 을, ㄹ )까요, ভবিষ্যৎকালে ব্যবহার হয়।
ক.(을/ㄹ)래요, ঐ একই
খ.(을/ㄹ)거예요, ঐ একই
গ.(을/ㄹ)겁니다 ঐ একই
ঘ.겠어요 ঐ একই
ঙ.겠습니다 ঐ একই
চ.(을/ㄹ)게요, ঐ একই
৬.주다 দেয়া
주요দেন
주세요, দয়া করে দিন
★아/어/여/애 주세요, কিনে দিন,বিক্রি করে দিন এ দিন অর্থে ব্যবহার হয়।
★(으)세요, অধিক সম্মান এবং অনুরোধ করতে ব্যবহার হয়।
(으)십시요. প্রস্তাব বুঝায় এবং অনুরোধ বুঝায়।
৭.고 싶, 려고, তে চাই, তে চায়,
★ (으)려면, তে চাইলে
★로/으로, দিয়ে,দিকে।
৮.내요, আশ্চর্য বুঝালে ব্যবহার হয়।
৯.아서,어서,여서,애서,고,এ/ কারণে
১০.안, 지않, 못, না
১১.고 এবং, এ
১২.아/어 보다, খেয়ে,পড়ে,ঘুমিয়ে দেখেছেন।
১৩.(을/ㄹ)때, 다가, 는 동안 সময়ে
১৪.이나,나, এবং, ও
১৫.에서 , 보다, 부터থেকে
১৬.까지 정도 는 동안, পর্য্ন্ত
১৭.지요 , তাই কি?
১৮.는 것 কোন verb কে Noun বানাতে ব্যবহৃত হয়।
১৯.는데, কিন্তু
২০.으)면, লে
★(으)면 안되다 লে হবে না / চলবে না করা যাবে না।,
★면 돼요 /됩니다, লে হবে, চলবে (
২১.면서,으면서,이면서, পাশাপাশি, সাথে সাথে।
২২.시/으시, 세সম্মান দিয়ে কথা বলতে ব্যবহার হয়
২৩.아야 돼요,됩니다/해요,합니다,어야 돼요,됩니다/해요,합니다তে হবে
★여야 돼요,됩니다/해요,합니다야애야 돼요,됩니다/해요,합니다. তে হবে।
২৪.기 쉽 , করা সহজ
기 어렵, করা কঠিন
২৫.매/마다, প্রতি,প্রত্যেক
২৬.( 았어/었어/였어,앴어)면 좋겠어요, করলে ভালো হত
২৭.( 으/ㄴ) 후에, 고 나서 পরে
২৮.지 마세요, 지마,지말고 কোন কিছু করা নিষেধ, না
২৯.을/ㄹ 수 있어요, পারা/করা যায়
을/ㄹ 수 없어요, না পারা/করা যায় না
৩০. (이)지만, কিন্তু
৩১.는 게 어때요, লে কেমন হয়
৩২.잖아요 জানেনই তো
৩৩.는/ㄹ,을 것 같아요 মনে হয়
৩৪.아 /어 보여, মনে হচ্ছে,দেখে মনে হয়
৩৫.는 편이다, বলা যায়।
৩৬.는/ㄴ 다고 하다, বললো,শুনেছি (সাধারণ বাক্যে)
৩৭.자고 하다, বলল,বলেছেন (অনুরোধ, প্রস্তাব বুঝালে)
৩৮.( 으 )라고 하다, বললো বলেছেন(আদেশ,নির্দেশ বুঝালে)
৩৯.(으,느 이)냐 고 하다,জিজ্ঞেস করল,(প্রশ্ন করা বুঝালে,
৪০.고 있다/계시다, তেছি তেছ,তেছেন cont. tense
৪১.는 지 알다 জানেন?/
★는 지 모르다,জানেন না?
৪২.아,어,여,애 넣다, রাখা
৪৩.거든요, তাই, এই কারণে।
৪৪.니까/기 때문에,/덕 분에,কারণে
৪৫.기로 했어요. সিদ্ধান্ত নিয়েছি।
৪৬.도록 하다 দয়া করে।
৪৭.는 것이 중요다 জরুরি , গুরুত্বপূর্ণ
৪৮.ㄹ/을 것이다 মনে হয়, হতে পারে।
৪৯.게 되다 অবস্থার পরিবর্তন বুঝায়।
৫০.지 안도록 조심하다 সাবধান / সতর্ক থাকুন।
৫১.은/는 적이 있어요 অভিজ্ঞতা আছে
은/는 적이 없어요 অভিজ্ঞতা নাই।

© 엠디 사킬 므리다

24/07/2023

জরুরি নোটিশ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আবেদন এর কোটা পূরণ না হওয়ায় দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন এর কার্যক্রম বিরতিহীনভাবে আগামী ২৫ জুলাই ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৩ ঘটিকায় পর্যন্ত চলবে।
BOESL

19/07/2023

চলছে লটারি বিজয়ীদের প্রস্তুতি ক্লাস----

ভাষা পারদর্শী হিসেবে পরীক্ষায় অংশ নিতে একেবারে শূন্য থেকে ক্লাস শুরু হয়েছে---

📌ভাষা পারদর্শী হিসেবে ৪ মাসের কোর্স। সামনে সার্কুলার যে সময়ে হবে এখন থেকে শুরু করলেই কোর্স শেষ করে বীরের মত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়া যাবে।

⭕আপনি আগে থেকে ভাষায় পারদর্শী হয়ে সরাসরি পরীক্ষা দেয়ার সুযোগ গ্রহণ করুন।ভর্তি চলমান আছে ---

🔵লটারী বিজয়ীদের সরাসরি ব্যাচে ভর্তি চলছে ---(সকাল, দুপুর,সন্ধ্যা ও রাতে)

দক্ষিন কোরিয়া যেতে হলে আপনার যে যোগ্যতাগুলো প্রয়োজন⤵️⤵️

1. শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সার্টিফিকেট।
2. বয়স সীমা ১৮ থেকে ৩৯ পর্যন্ত।
3. পাসপোর্ট-এর মেয়াদ।
4. যার কালার ব্লাইন্ডনেস ও রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই।
5. কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।
6. মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
7. যার কোন দিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অন্তরীণ বা কঠোর শাস্তি হয়নি।
8. যার কোন দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি, বা কোরিয়া বের হওয়ার নির্দেশ দেয়া হয়নি।
9. যার উপর বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই এবং 10. ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়ায় ৫ বছর বা ততোধিক কাল কোরিয়ায় বসবাস করে নাই এমন ব্যক্তি।

আমাদের আবাসিক/অনাবাসিক ব্যাচে ভর্তি চলছে---
আজই যোগাযোগ করুনঃ

Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার

Address

বারৈচা বাসস্ট্যান্ড
Belabo
1640

Telephone

+8801813547953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rongdhonu Korean Language Centre-RKLC-রংধনু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার:

Share