Bhandaria Shahabuddin Fazil Madrasa

Bhandaria Shahabuddin Fazil Madrasa আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ...
❤️ ..ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ ..❤

“শেখ রাসেল দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে আজ ১৮/১০/২০২৩ খ্রি.... ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল (স্নাতক) মাদ্রাসার শিক্ষকমন্ডলী...
20/10/2023

“শেখ রাসেল দিবস-২০২৩”
উদযাপন উপলক্ষে আজ ১৮/১০/২০২৩ খ্রি....

ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল (স্নাতক) মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ে র‌্যালী,

সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল (স্নাতক) মাদ্রাসায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সিনিয়র সচ...
20/10/2023

ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল (স্নাতক) মাদ্রাসায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সিনিয়র সচিব

জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের শুভাগমন ও শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময়ের খন্ডচিত্র।

সচিব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন,
অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সম্মানিত সভাপতি
জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া
ও অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মুহাম্মদ আব্দুর রহীম খান।

মতবিনিময় শেষে সচিব মহোদয় মাদ্রাসার নির্মানাধীন ৪ তলা ভবন সহ সকল কার্যক্রম পরিদর্শন করেন।

18/09/2023

ভয়ংকর কথা হলো, আঘা*তপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না! প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণ ও উচ্চারণ ভঙ্গির অডিও-ভিডিও রেকর্ডিং তাঁর কাছে মজুদ!

প্রতিশোধ যদি বান্দা নিতো, ঢের ভালো ছিলো! কতটুকুই বা নিবে! কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তাঁর আযা*ব অত্যন্ত কঠোর!

"নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না" - কোরআনের এই আয়াতটি কতটা ভয়াবহ আমাদের জন্য , তাই নাহ?
কারো জন্য শান্তনা! কারো জন্য ভয়ংকর! 💔

আপনার নিকট ৩টি প্রশ্ন!১। ইতোপূর্বে ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন?২। একেবারে শূন্য লেভেল থেকে ইংরেজি কথা বলা, লেখা ও পড়...
16/09/2023

আপনার নিকট ৩টি প্রশ্ন!

১। ইতোপূর্বে ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন?
২। একেবারে শূন্য লেভেল থেকে ইংরেজি কথা বলা, লেখা ও পড়া শিখতে চাচ্ছেন?
৩। টানা ২ মাস সকল কাজ বাদ দিয়ে ইংরেজি শেখার জন্য পরিশ্রম করতে প্রস্তুত আছেন?

আপনার সবগুলো উত্তর যদি হ্যাঁ হয়, তবে নিচের লম্বা লেখাগুলো আপনার জন্য খুবই জরুরী।

-----

পূর্বে কোর্স করা হাজারো শিক্ষার্থীর মন্তব্য দেখতে ক্লিক করুন
https://www.facebook.com/jubayerahmadcu/posts/316469779797420

------

পূর্বের ব্যাচগুলোর প্রায় সকল ছাত্র কোর্স শেষে ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।

কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থী কিংবা চাকুরি প্রত্যাশী, সকলের জন্য কোর্সটি উপযোগী।

-----

১)
প্রিয় শিক্ষার্থী,
দৈনিক ১/২ ঘণ্টার কোচিং ক্লাস করে শূন্য লেভেল থেকে ইংরেজিতে কথা বলা ও লিখতে পারা অনেকের জন্যই প্রায় অসম্ভব।

তাছাড়া পড়াশোনার সঠিক পরিবেশ ও প্র্যাক্টিসের সাথী না থাকায় বাসায় বসে বহু সময় ব্যয় করেও কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় না।

তাই আমরা মনে করি,
ইংরেজি শেখার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, সকল কাজ বাদ দিয়ে টানা ২ মাস দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে রাত-দিন পরিশ্রম করা ও প্র্যাক্টিস করা।

আল্লাহর রহমতে সে ব্যবস্থাটাই আমরা করতে পেরেছি। একই ছাদের নিচে আমাদের এখানে রয়েছে পড়াশোনা, প্র্যাক্টিস ও থাকা-খাওয়ার ব্যবস্থাপনা।

২)
আপনার শিক্ষক যদি সকল পরিস্থিতিতে শুদ্ধ উচ্চারণে অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে না পারেন, তার কাছ থেকে ইংলিশ স্পোকেন শেখা প্রায় অসম্ভব।

(কিছু বাক্য গঠন ও মুখস্থ কিছু কথাবার্তা হয়তো শেখা যাবে, তবে পূর্ণ স্পোকেন শেখা যাবে না।)

আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে মোট ১০ জন দক্ষ ইংরেজি শিক্ষক আছেন। আনন্দের বিষয় হলো, এই ১০ জনের সকলেই এ প্রতিষ্ঠান থেকে ইংরেজি শিখেছেন।

একদম A, B ,C ,D থেকে তারা আমাদের নিকট শেখা শুরু করেছিলেন, আল্লাহর রহমতে আজ তারা সকলেই অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন। শুধু তাই নয় তাদের হাত ধরে ইংরেজিতে কথা বলা শিখেছে শত-শত নতুন শিক্ষার্থী।

ভর্তি হওয়ার পূর্বে আপনি সরাসরি প্রতিষ্ঠানে এসে আমাদের এই সম্মানিত শিক্ষকগণের সাথে কিছুক্ষণ ইংরেজিতে কথা বলে নেওয়ার অনুরোধ থাকবে।

শুধু শিক্ষক নয়, আমাদের বিভিন্ন কোর্সের রানিং বহু ছাত্র প্রতিষ্ঠানে উপস্থিত আছে। ইংরেজিতে কথা বলতে পারেন তাদের সাথেও।

৩)
একটি কোর্সের সিলেবাস বা কারিকুলাম কার্যকরী না হলে, উক্ত কোর্সের শিক্ষকগণ যতই দক্ষ হোক না কেনো, কোর্স থেকে ভালো ফলাফল বের করা প্রায় অসম্ভব।

গত ৩ বছরে ৩০ টির অধিক কোর্স আমরা পরিচালনা করেছি। প্রতিটি কোর্সে ঠেকে ঠেকে আমরা আমাদের সিলেবাস তৈরি করেছি।

যে পাঠগুলো শিক্ষার্থীদের বুঝতে কিছুটা কঠিন মনে হয়েছে, সেগুলো সহজ করে পুনরায় লেখা হয়েছে। সহজতার স্বার্থে প্রতিটি ব্যাচেই শিটগুলো বহু পরিবর্তন করা হয়েছে।

ব্যাপক পরিমার্জন ও পরিবর্ধন শেষে আজকের দিনে এসে শিটগুলো দেশের সবচাইতে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার শিটে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ।

ইংরেজিতে একেবারে কিছুই না জানা হাজারো শিক্ষার্থী আমাদের শিট অনুসরণ করে এখন ইংরেজিতে কথা বলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

প্রয়োজনীয় কোনো বিষয়ই আমরা শিটগুলোতে বাদ দেইনি, একইসাথে অপ্রয়োজনীয় একটি শব্দও লিখিনি।

অসাধারণ এই শিটগুলো আপনাকে মুগ্ধ করবে। এতটা সহজ, সাজানো-গোছানো, সুন্দর শিট আপনি অপরটি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ।

ভর্তির পূর্বে শিটগুলোও একবার দেখে নেওয়ার পরামর্শ থাকবে।

৪)
শিক্ষাদান পদ্ধতি যদি হয় নির্দিষ্ট কিছু বিষয়ের উপর কথোপকথন মুখস্থ করানো, সেক্ষেত্রে উক্ত নির্দিষ্ট বিষয়সমূহের বাহিরে অন্য কোনো বিষয়ে কথা বলা শিক্ষার্থীর জন্য প্রায় অসম্ভব হয়ে যায়।

এক্ষেত্রে আমাদের শিক্ষাদান পদ্ধতি সম্পূর্ণ সৃজনশীল। অর্থাৎ আপনার কথা বলার পরিধি নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে আবদ্ধ থাকবে না। বরং আপনি যখন বলতে পারবেন, সব বিষয়েই বলতে পারবেন ইনশাআল্লাহ।

৫)
“ ইংরেজি শেখার জন্য প্রচুর প্রাক্টিস করতে হবে” এ কথাটি খুবই প্রসিদ্ধ।

কিন্তু কীভাবে প্রাক্টিস করবো? কোথা থেকে শুরু করবো? কার সাথে করবো?

প্রথম দিন থেকেই কি ইংরেজিতে কথা বলা শুরু করবো? নাকি ছোট ছোট বাক্য অনুবাদ করা দিয়ে শুরু করবো?

এ প্রশ্নগুলোর উত্তর মিলাতে না পারায় অধিকাংশ শিক্ষার্থীর আর প্র্যাক্টিস করা হয়ে উঠে না। অনেকের ক্ষেত্রে শুরু হলেও সেটা স্থায়ী হয় না। অবশেষে ফলাফল শূন্যে পরিণত হয়।

আমাদের কোর্সে প্রতিদিন রাতে রয়েছে একটি প্রেক্টিস ক্লাস। একজন শিক্ষার্থীকে তার শূন্য যোগ্যতা থেকে অনর্গল কথা বলা পর্যন্ত পৌছে দিতে যা যা করার প্রয়োজন, সকল কিছুই শিক্ষকগণ এখানে করে থাকেন।

৬)
“ইংরেজিতে ভাল করার জন্য প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে” এ কথাটিও খুব প্রসিদ্ধ।

তবে এখানেও কিছু প্রশ্ন আছে!

মোট কতগুলো শব্দ আমাকে মুখস্থ করতে হবে? কোন শব্দগুলো আগে মুখস্থ করতে হবে? ডিকশনারির সবগুলো শব্দ কি মুখস্থ করতে হবে?

A দিয়ে শুরু হওয়া শব্দগুলো কি আগে মুখস্থ করবো? শব্দ মুখস্থ করা হয়ে গেলে আমার কাজ কী?

শব্দের উচ্চারণগুলো কীভাবে জানবো? ব্রিটিশ না আমেরিকান, কোন উচ্চারণ মুখস্থ করবো?

সঠিক গাইডলাইন না থাকায় শব্দ মুখস্থ করার পিছনে বহু সময় ব্যয় করেও বহু শিক্ষার্থী ব্যর্থ হয়েছে।

তাই শব্দ মুখস্থ করার জন্য আমাদের রয়েছে প্রতিদিন বাদ ফজর পৃথক একটি ক্লাস। আপনি ছোটবেলা কিন্ডার গার্ডেনে যেভাবে শিক্ষকের সাথে কোরাস করে করে A, B, C, D শিখেছিলেন, ঠিক সেভাবেই আমরা কোরাস করিয়ে শব্দ মুখস্থ করিয়ে থাকি।

শিক্ষক প্রতিটি শব্দ ১০-২০ বার উচ্চারণ করে দেন। মুখস্থ করা শব্দগুলো দিয়ে পরবর্তীতে চলে অনবরত বাক্যচর্চা।

ডিকশনারি থেকে গণহারে শব্দ মুখস্থ নয়, বরং গত ৩ বছরে ইংরেজিতে কথা বলতে গিয়ে আমাদের যে শব্দগুলো প্রয়োজন হয়েছে, শুধুমাত্র সেগুলো দিয়েই আমরা ভোকাবুলারির শিট তৈরি করেছি।

মুখস্থ করার পর কাজে লাগবে না, এমন একটি শব্দও আমাদের শিটে নেই।

------

প্রিয় শিক্ষার্থী,

প্রতিদিন ঠিক ফজরের পরপর আমাদের পড়াশোনা শুরু হয়। শেষ হয় একদম রাত ১১ টায়। এই পুরো সময় আপনি শিক্ষকদেরকে পাশে পাবেন।

আমাদের সকল শিক্ষক আবাসিক, অর্থাৎ তারা ২৪ ঘণ্টা আমাদের প্রতিষ্ঠানেই অবস্থান করেন।

------

আমরা আপনাকে কথা দিতে পারি,
পড়াশোনার জন্য, পরিশ্রম করার জন্য এবং প্র্যাক্টিস করার জন্য দেশের সবচেয়ে সেরা পরিবেশটি এখানে পাবেন ইনশাআল্লাহ।

সঠিক গাইডলাইন এবং পরিশ্রমের সমন্বয়ে আপনি পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে, এটাই আমাদের প্রত্যাশা।

------

কোর্স শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
আসন সংখ্যা সীমিত, কোটা পূরণ হওয়া মাত্র ভর্তি বন্ধ করে দেওয়া হবে।

------

২ মাসের থাকা, খাওয়া ও ৪টি বই সহ কোর্স ফি:
১৫,০০০/- পনেরো হাজার টাকা।

------

স্থান:
অপরুপা টাওয়ার, মধুবাগ, ডগাইর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা।
যাতায়াত সংক্রান্ত বিষয়ে কল করুন,
01881654792

------

ভর্তি যোগাযোগ:
01799780959
বিকাশ/নগদ/রকেট

আমরা যেটাকে ক্রাশ বলছি রাসুল (সা.) সেটাকে 'চোখের যিনা' বলেছেন।-বেলা ফুরাবার আগে
11/09/2023

আমরা যেটাকে ক্রাশ বলছি রাসুল (সা.) সেটাকে 'চোখের যিনা' বলেছেন।

-বেলা ফুরাবার আগে

সাল ২০০১...এক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ইয়েমেন থেকে আফগানিস্তানে যান ১৮ বছর বয়সী মানসূর আদায়ফি। কিন্তু আর ফেরা হয় না ত...
07/09/2023

সাল ২০০১...
এক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ইয়েমেন থেকে আফগানিস্তানে যান ১৮ বছর বয়সী মানসূর আদায়ফি।

কিন্তু আর ফেরা হয় না তার। অপহরণের পর আফগান ওয়ারলর্ডরা তাকে বিক্রি করে দেয় অ্যামেরিকার কাছে। তারপর তিনি উধাও হয়ে যান গুয়ান্তানামোর অন্ধকূপে। পরের দেড় যুগ স্রেফ অদৃশ্য হয়ে যায় মানসূর পরিচয়টা। তিনি পরিণত হন বন্দী নং ৪৪১-এ।
“বিস্মৃতির অন্তরালে” গুয়ান্তানামোতে বন্দী এক নির্দোষ মানুষের গল্প। যন্ত্রণা, নির্যাতন আর গভীর বিষাদের নিচে বিধ্বস্ত হবার গল্প। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার আর এর অন্ধকারের বিরুদ্ধে যুঝতে থাকা এক তরুণের গল্প। এ বই আপনাকে নিয়ে যাবে গুয়ান্তানামোর বিভীষিকাময় ল্যান্ডস্কেইপে। দক্ষ গাইডের মতো মানসূর আপনাকে চিনিয়ে দেবেন এ কারাগারের নাড়িনক্ষত্র। জানতে পারবেন নিয়মিত নিষ্ঠুরতা আর সংগঠিত পৈশাচিকতার গা শিউরে ওঠা সব ঘটনা।
সেই সাথে জানবেন তীব্র প্রতিরোধ, অদম্য মনোবল আর আল্লাহর উপর অটল বিশ্বাসের কিছু গল্পও। এ গল্প নির্যাতন আর অপমানের। কিন্তু একইসাথে এ গল্প জীবনের, আশার ও দৃঢ়তার। তবে সবকিছু ছাপিয়ে এ গল্প আসলে ঈমানের। এ বইটি যেমন মানবচরিত্রের সবচেয়ে অন্ধকার দিকটি আপনার সামনে তুলে ধরবে।
ঠিক একইসাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে রাজকন্যা ইগুয়ানা, ভ্যাটকানো বান্দর, ‘সন্ত্রাসী মারিও’, ক্ষুধা জ্বিন আর রক্তচক্ষুদের সাথে। এক মুহূর্তের জন্য হলেও আপনি নিজেকে আবিষ্কার করবেন সলিটারি কনফাইনমেন্টের হিমশীতল মেঝেতে, তার ঠিক পরেই কল্পনায় ছুটে যাবেন দিগন্ত বিস্তৃত সাগরের নীল থেকে গভীর নীলের দিকে। এ বই আপনাকে কাঁদাবে নিঃসন্দেহে। কিন্তু হাসাবেও। আল্লাহর উপর, সত্য ও সুন্দরের উপর মজবুত করবে আপনার বিশ্বাসকে। আমরা নিশ্চিত, বইটি পড়া শেষ হলে আপনিও বলবেন -
বাস্তবতা কখনো কখনো কল্পনাকেও হার মানায়...
বই: "বিস্মৃতির অন্তরালে : গুয়ান্তানামোয় ১৪ বছর"
লেখক: মানসূর আদায়ফি
অনুবাদ: আশিক আরমান নিলয়
সম্পাদনা: আসিফ আদনান

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই----- যেন গোরে থেকেই মুয়াজিন এর আযান শুনতে পাই।" "আমি চিরতরে দুরে চলে যাব, তবু আমারে দেব...
30/08/2023

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই----- যেন গোরে থেকেই মুয়াজিন এর আযান শুনতে পাই।"
"আমি চিরতরে দুরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।"
এমন হাজারো গান ও কবিতায়
কাজী নজরুল ইসলাম একথা শুধু বলেনইনি, তাঁর কর্মের মাধ্যমে তিনি আমাদের মাঝে রয়েও গেছেন চিরদিনের জন্য।
দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি, আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলামের
আজ ৪৭তম মৃত্যু বার্ষিকী।
প্রয়াণ দিবসে কবির প্রতি
বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

কোন এক ১৫ ই আগস্ট...
30/07/2023

কোন এক ১৫ ই আগস্ট...

আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল হুজুর। (সাবেক)
29/07/2023

আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল হুজুর। (সাবেক)

ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার গভনিং বডির বর্তমান সভাপতিজনাব মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া (নিউটন)
29/07/2023

ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার গভনিং বডির বর্তমান সভাপতি
জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া (নিউটন)

Address

Bhandaria
BHANDARIA-8550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhandaria Shahabuddin Fazil Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share