Bijoy Smarani University College

Bijoy Smarani University College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bijoy Smarani University College, Bhatiari.

ধর্ষণে চিৎকার করায় শিশুকে হত্যা, পাশেই পড়ে ছিল স্কুলড্রেস-ব্যাগ!🍂স্কুলের জন্য বাসা থেকে বের হয়ে বাড়ি ফেরা হয়নি ৯ বছরের ঝ...
01/05/2024

ধর্ষণে চিৎকার করায় শিশুকে হত্যা, পাশেই পড়ে ছিল স্কুলড্রেস-ব্যাগ!
🍂
স্কুলের জন্য বাসা থেকে বের হয়ে বাড়ি ফেরা হয়নি ৯ বছরের ঝুমুরের। কুমিল্লায় ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয় ধানক্ষেতে। অভিযুক্ত বখাটে মফিজুল ইসলাম মফুকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

৯ বছরের স্কুলছাত্রী তাজরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তোলপাড় কুমিল্লা। হত্যাকারীর বিচার দাবি জানান, শিশুটির পরিবারসহ সচেতন মহল। অভিযোগ পেয়েই অভিযানে নামে র‌্যাব।

বুধবার (১ মে) সকালে সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত বখাটে মফিজুল ইসলাম মফুকে মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মফিজুল ইসলাম মফু (৩৮) সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ বিষয় র‍্যাব ১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা সময় সংবাদকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। মফু একই এলাকার নিহত ঝুমুরের প্রতিবেশী। সম্পর্কে চাচা হয়। পূর্বপরিকল্পনা মতে, মফু আগে থেকে এলাকায় অবস্থান করছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝুমুরকে খিলপাড়া ধানক্ষেতে তুলে নিয়ে ধর্ষণের পর চিৎকার করলে শ্বাসরোধে হত্যা করে।

সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সৌনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ঝুমুর স্কুল ছুটির পর বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে ধানক্ষেতে মেলে মরদেহ। পাশে পড়ে ছিল স্কুলড্রেস, জুতা ও ব্যাগ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওইদিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন।

‘শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে’🍂সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসত...
30/04/2024

‘শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে’
🍂
সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে, অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

তিনি বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদানের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছেন। তবে, স্বপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তবে, আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) স্বপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
09/04/2024

ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

10/03/2024

#আপডেট
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি রেজাল্ট ১৩ মার্চ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে!

এক বছর বাদে ২০২৫ সালে যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে তা সব বিষয়ে, পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার...
19/12/2023

এক বছর বাদে ২০২৫ সালে যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে তা সব বিষয়ে, পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী। খবর বিডিনিউজের।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। কিন্তু মহামারীর মধ্যে এই সূচিতে আসে পরিবর্তন। ২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়েছিল। করোনাভাইরাস মহামারী শুরুর পর এবারই একটি বাদে সবগুলোতে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে। এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ অগাস্ট; শেষ হয় ২৫ সেপ্টেম্বর। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে গত ২৬ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এবার যে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হয়েছে, সেই অনুযায়ী ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে।

এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা
26/08/2023

এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা

26/08/2023

আলহামদুলিল্লাহ

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন,,,,,সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে দুই শিক্ষার্থী নি'খোঁজ হয়েছেন আন্তর্জ...
24/07/2023

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন,,,,,

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে দুই শিক্ষার্থী নি'খোঁজ হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

আজ সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নি'খোঁজ শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে।

নি'খোঁজ দু’জনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নি'খোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন জানান, আজ সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ফিরোজ ভুইয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি ।

এইমাত্র পাওয়া....সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভার ব্রিজের সামনে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষ। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। দুপ...
24/07/2023

এইমাত্র পাওয়া....
সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভার ব্রিজের সামনে কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষ। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। দুপুর ২ টার সময় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এসময় যানজট সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়...

চট্টগ্রাম জেলহাজাত থেকে ২২ কিশোর অ-পরাধীকে গাজীপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল দূর্ঘটনায় কবলিত বাসটিতে করে।

ছবিঃ সীতাকুণ্ড ভয়েস - Sitakund Voice

এক দৌড় প্রতিযোগিতায়। কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়াচ্ছিলেন, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্য...
17/07/2023

এক দৌড় প্রতিযোগিতায়।
কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়াচ্ছিলেন, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।

তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।

শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন...!!

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো...!! আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাই কে...!!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..??

ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সে প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..??
ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিলোনা, যে প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না...
আমার মা আমাকে সে শিক্ষা দেয় নি....।
মা সারা জীবন সততা ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন।
এভাবে তাকে হারিয়ে কিভাবে মায়ের সামনে দাঁড়াতাম?
(সংগৃহীত)

Address

Bhatiari
4315

Telephone

+8801855302400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Smarani University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bijoy Smarani University College:

Share