Hafiz Ibrahim College

Call Directions Website Contact the university

Hafiz Ibrahim College “সু শিক্ষার সূতিকাগার — হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়” এর একমাত্র অফিসিয়াল পেইজের পক্ষ থেকে স্বাগতম।

18/09/2026
16/09/2026

হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়-১০১২৯৫

মনিরাম, বোরহানউদ্দিন, ভোলা

📢 জরুরি বিজ্ঞপ্তি

বিষয়: ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি নিশ্চায়ন প্রসঙ্গে

এতদ্বারা হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কলেজে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অতএব, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করার জন্য সকল নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজ অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিশেষভাবে উল্লেখ্য: নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

মোঃ জাকারিয়া আজম
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়
মনিরাম, বোরহানউদ্দিন, ভোলা
বিস্তারিত জানতে ঃ ০১৭৫১১৭৩০১২

14/09/2026

আলহামদুলিল্লাহ্। 💚💜

হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও মাননীয় সংসদ সদস্য ১১৬, ভোলা-০২, জনাব আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম মহোদয়ের আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অত্র কলেজে শুভাগমনে আমরা গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ।

তাঁর আন্তরিক উপস্থিতি ও স্নেহময় দিকনির্দেশনায় কলেজ পরিবারের সকল শিক্ষক-কর্মচারী অনুপ্রাণিত ও উজ্জীবিত। এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

প্রতিষ্ঠাতা মহোদয়ের এমন আন্তরিকতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর মমত্ববোধ আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সহযোগিতায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ্।

মহান আল্লাহ্ তায়ালা এমপি মহোদয়সহ উপস্থিত সকলকে নেক হায়াতসহ তাকওয়াপূর্ণ জীবন আর সুস্থ ও সুন্দর রাখুক।আমিন

💚💜 হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় পরিবার 💜💚

📢 একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে!২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনে ব্যর্থ শ...
09/09/2026

📢 একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে!

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনে ব্যর্থ শিক্ষার্থীরা ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করার সুযোগ পাবেন।

📌 আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮টা।

08/09/2026

হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ডকুমেন্টারি পর্ব-২

01/09/2026

২০২৬- ২৭ ইংরেজি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার শাখায় আসছে ০২-০৯-২৬ খ্রিস্টাব্দ হইতে ১০-০৯-২৬ খ্রিঃ অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন চলবে। ভর্তি হতে আগ্রহী ছাত্র - ছাত্রী বৃন্দকে হাফিজ ইব্রাহিম কলেজকে প্রথম চয়েজ দিয়ে আবেদন করতে আহবান জানাচ্ছি। সবার জন্য শুভ কামনা রইলো। ❤️

26/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন 🌙
হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়-এর উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।
✨ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার প্রত্যয়ে—
📖 আলোচনা সভা
🕌 মিলাদ ও দোয়া মাহফিল
🎤 হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
🌹 মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের আলোচনা।

Address

Bhola
8321

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Ibrahim College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Hafiz Ibrahim College:

Shortcuts

Share