13/04/2025
ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মানির সাথে বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগ-সুবিধার তুলনামূলক আলোচনাঃ
#ভারত-->
১. সময়-৩বছর
২. উচ্চশিক্ষা- সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ (বিশেষ করে IIT গুলো)। নন ডিপার্টমেন্ট পড়ার প্রয়োজন হয়না। সরাসরি ২য় বর্ষ/৪র্থ-৫ম সেমিস্টার।
৩. পদ-জুনিয়র ইঞ্জিনিয়ার
৪. সরকারি চাকরি- ২য় শ্রেণি গেজেটেড কর্মকর্তা।
স্যালারি- লেভেল ৬ (৩৫,৪০০₹-১,১২,৪০০₹) (৭ম পে স্কেল)।
লেভেল ৬ থেকে নিচের সকল পদে চাকরির সুযোগ থাকে।
৫. পদোন্নতি- জুনিয়র ইঞ্জিনিয়ার->এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার->এক্সুকেটিভ ইঞ্জিনিয়ার->সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার।
#দক্ষিণ কোরিয়া-->
১. সময়-৩বছর
২. উচ্চ শিক্ষা সকল সরকারি বিশ্ববিদ্যালয়। সরাসরি ২য় বর্ষ / সেমিস্টার ছাড়।
৩. পদ- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার
৪. সরকারি চাকরি- ₩35,000,000 to ₩72,000,000 per year
৫. পদোন্নতি- জয়েনিং ৭-৯গ্রেড। পদোন্নতি সর্বোচ্চ ৫ গ্রড।
#জার্মানি-->
১. সময়-৪বছর
২. উচ্চশিক্ষা- সকল সরকারি বিশ্ববিদ্যালয়। সরাসরি ২য় বর্ষ/সেমিস্টার ছাড়।
৩. পদ- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (কিছুক্ষেত্রে সরাসরি ইঞ্জিনিয়ার)
৪. সরকারি চাকরি- ৩৬,৩০০€ (এন্ট্রি লেভেল/বাৎসরিক)
৫. পদোন্নতি- জয়েনিং গ্রেড A6 - A13, B1-B11.
#বাংলাদেশ-->
১. সময়-৪বছর (হায়ার ডিপ্লোমা ধরা হয় চীনের আদলে। নন প্রফেশনাল ডিগ্রী সমমান, বাংলাদেশে ১৪-১৫ ক্রেডিট শিক্ষাজীবন)।
২. উচ্চশিক্ষা- একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। (কোনো সেমিস্টার ছাড় নেই)। সাস্ট,রাবি এবং ১/২টা ইঞ্জিনিয়ারিং কলেজে নির্বাচনী পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, তবে সুযোগ কম থাকায় ডিপ্লোমাদের কোনো উপকারে আসে না এবং ডিপ্লোমা পরীক্ষার্থী থাকেনা।
স্বাধীনতার আগে আন্দোলন করে সকল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও আবার জেনারেলদের আন্দোলনের মুখে এটা বন্ধ করা হয়। এরপর বারবার আন্দোলন(রক্তক্ষয়ী) করেও ফলাফল শূন্য।
৩. পদ- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE)। (এটাও ৯৪ এবং ২০১৩ এর রক্তক্ষয়ী আন্দোলনের ফল)।
৪. সরকারি চাকরি- ব্লকড পোস্ট (প্রকৌশল) ২য় শ্রেণি গেজেটেড কর্মকর্তর।
সেলারি- গ্রেড ১০ (১৬,০০০৳-৩৮,০০০৳)।
১০ম গ্রেড সহ নিচের সকল পদে চাকরির সুযোগ নাই।
৫. পদোন্নতি- SAE-> অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(AE)
*উক্ত কোনো দেশেই সরাসরি ল্যাব সহকারী থেকে শিক্ষক হওয়ার কোনো নিয়ম নেই। তবে কিছু ক্ষেত্রে উচ্চতর শিক্ষা, অভিজ্ঞা এবং প্রমোশনাল পরীক্ষা দিয়ে পেতে পারে। এটাও খুব রেয়ার।
লেখা : ফরহাদ ভাই