06/09/2026
💧 আলহামদুলিল্লাহ! 🤲
চামুরপাড়া দারুল আরকাম সালাফিয়্যাহ মাদ্রাসায় সুপেয় পানির ব্যবস্থা স্থাপন ও উদ্বোধন।🎈
🌸 মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের পানির সুবিধার কথা বিবেচনা করে মালদ্বীপের একটি সংস্থা নিজ উদ্যোগে মাদ্রাসায় পানির ট্যাংক, টিউবওয়েল, অয়েল মোটর (পাম্প) ও পানির কলসহ প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপন করে দিয়েছেন।
এই উদ্যোগের ফলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য বিশুদ্ধ পানির ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক হয়েছে। নিঃসন্দেহে এটি একটি সদকায়ে জারিয়ার কাজ—যার মাধ্যমে দীর্ঘদিন মানুষ উপকৃত হবে।ইনশাআল্লাহ ❤️
আমরা চামুরপাড়া দারুল আরকাম সালাফিয়্যাহ মাদ্রাসার পক্ষ থেকে এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
এই মহৎ কাজে যারা সহযোগিতা ও অর্থায়ন করেছেন, মহান আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন, তাদের দান কবুল করুন এবং এই উদ্যোগকে তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।
জাযাকুমুল্লাহু খাইরান। 🤲
আল্লাহ আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।