28/01/2026
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সেমিস্টারের ভর্তি সংক্রান্ত তথ্য নিম্নরূপ—
ভর্তির ফি ও সময়সূচি:
নির্ধারিত ভর্তি ফি: ৫,৯৮৯ টাকা
রেজিস্ট্রেশনের সময়কাল: ০১/০২/২০২৬ থেকে ২৮/০২/২০২৬ পর্যন্ত
টিউটোরিয়াল ক্লাস শুরু: ০৬/০৩/২০২৬ তারিখ থেকে।
আবশ্যিক বিষয়সমূহ:
দ্বিতীয় সেমিস্টারে সকল শিক্ষার্থীর জন্য মোট ৫টি আবশ্যিক বিষয় নির্ধারিত রয়েছে। এগুলো হলো—
১. শিখন ও শিখন যাচাই
২. একীভূত শিক্ষা
৩. শিক্ষায় গবেষণা
৪. প্রাথমিক শিক্ষা।
৫.কম্প্রিহেনসিভ
কম্প্রিহেনসিভ বিষয়ে কোনো নির্দিষ্ট বই প্রদান করা হয় না এবং আলাদা কোনো ক্লাসও হয় না। অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়েই এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঐচ্ছিক বিষয় ও টিপি (TP):
ঐচ্ছিক বিষয়ে শুধুমাত্র টিচিং প্র্যাকটিস/পাঠ পরিকল্পনা (TP) হয়ে থাকে।
মোট পাঠ পরিকল্পনা: ২৬ × ২ = ৫২টি (প্রথম সেমিস্টারের বিষয় অনুযায়ী)।
দ্বিতীয় সেমিস্টারে প্রথম সেমিস্টারের মতো কোনো ব্যবহারিক পরীক্ষা নেই।তবে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসাইনমেন্ট ও গবেষণাপত্র:
প্রতিটি বিষয়ে সাধারণত ২টি করে এসাইনমেন্ট নির্ধারিত থাকে।
তবে “শিক্ষায় গবেষণা” বিষয়ে ১টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র লিখতে হয়,যেহেতু এটি সাধারণ এসাইনমেন্টের তুলনায় বিস্তৃত। পাঠ পরিকল্পনা ও এসাইনমেন্ট লেখার নিয়মাবলি প্রথম সেমিস্টারের মতোই।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
সাধারণত প্রথম সেমিস্টারের পরীক্ষা: সকাল ৯:০০ – ১২:০০টা পর্যন্ত।
দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা: দুপুর ২:০০ – ৫:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিস্টারে কেউ টিপিতে (TP) অনুপস্থিত থাকলে, তাকে পরবর্তীতে প্রথম সেমিস্টারের চলমান ব্যাচের সাথে পাঠ পরিকল্পনা সম্পন্ন ও জমা দিতে হবে।
লিখিত পরীক্ষায় কেউ অনুপস্থিত বা অকৃতকার্য হলে, তাকে পুনরায় প্রথম ও দ্বিতীয় সেমিস্টার উভয় সময়ে(সকাল ও দুপুরে)পরীক্ষা দিতে হবে।
[বি:দ্র:দ্বিতীয় সেমিস্টারে ভর্তি আগে/পরে হওয়ার সাথে আইডি নাম্বার পরিবর্তনের কোন সম্পর্ক নেই। আপনার আইডি নাম্বারই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভর্তির আবেদনের সময় যেটি দিয়েছিলেন]