Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura

Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura মটো:সেবা

সাপ্তাহিক ক্রু-মিটিং০২ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ...
04/09/2026

সাপ্তাহিক ক্রু-মিটিং

০২ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়। ক্রু-মিটিংয়ে উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান স্যার, সহ-সভাপতি উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহীন সাখাওয়াত চৌধুরী স্যার, গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার, রোভার স্কাউট লিডার জনাব মো: শাহিনুর রহমান স্যার সহ কমিটির সদস্য বৃন্দ ও সকল রোভার সদস্যগণ। পতাকা উত্তলন শেষে গ্রুপ সভাপতির বক্তব্য এবং ফটো সেশন করা হয়। পরর্বতীতে সহচর স্তরে দড়ির কাজ এবং সদস্য স্তরে ব্যাজের কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। সবশেষে পতাকা নামানোর মধ্যে দিয়ে ক্রু-মিটিংয়ের সমাপ্তি ঘটে।

বৃক্ষ রোপণ সপ্তাহ উদযাপন ২৭ আগস্ট ২০২৬ সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং ও বৃক্ষ রোপণ কর...
27/08/2026

বৃক্ষ রোপণ সপ্তাহ উদযাপন

২৭ আগস্ট ২০২৬ সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং ও বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার, রোভার স্কাউট লিডার জনাব মো: শাহিনুর রহমান স্যার এবং সকল রোভার সদস্যগণ। পতাকা উত্তলনের মধ্যে দিয়ে সাপ্তাহিক ক্রু-মিটিং ও বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ঘোষিত বৃক্ষ রোপণ সপ্তাহ উপলক্ষে সরকারি শাহ্ সুলতান কলেজ মাঠ প্রাঙ্গনে বকুল ও আমলকী বৃক্ষ রোপন করা হয়।

বকুল বৃক্ষ : বকুল একটি চিরহরিৎ ও সুগন্ধি ফুল বৃক্ষ। ফুলের সুবাস এবং ছায়া প্রদান করে থাকে এই বৃক্ষ।

আমলকী বৃক্ষ : আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে। ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। আমলকী কে "Mother of Fruit" বলা হয়ে থাকে।

সবশেষে পতাকা অবনমনের মধ্যে দিয়ে সাপ্তাহিক ক্রু-মিটিং ও বৃক্ষ রোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে

আজ ১ আগস্ট | বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসপ্রতিবছর ১ আগস্ট বিশ্বব্যাপী বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস (World Scout Scarf Day) উদয...
01/08/2026

আজ ১ আগস্ট | বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস

প্রতিবছর ১ আগস্ট বিশ্বব্যাপী বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস (World Scout Scarf Day) উদযাপিত হয়। ১৯০৭ সালের এই দিনে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর নেতৃত্বে প্রথম স্কাউট ক্যাম্প শুরু হওয়ার স্মরণে দিনটি পালন করা হয়। ২০১১ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রথম আনুষ্ঠানিকভাবে এ দিবস উদযাপনের সূচনা হয়।

"Once a Scout, Always a Scout" এই চেতনাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই এ দিবসের মূল উদ্দেশ্য। ❝স্কাউট স্কার্ফ শুধু একটি পোশাকের অংশ নয়, এটি স্কাউটিংয়ের আদর্শ, সেবা, শৃঙ্খলা, বন্ধুত্ব, বিশ্বভ্রাতৃত্ব এবং একটি সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকারের প্রতীক❞ ।

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌟📣 রোভার সহচর ভর্তি চলছে 🔹 শুধুমাত্র অনার্স ও ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ভর্...
03/07/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌟
📣 রোভার সহচর ভর্তি চলছে

🔹 শুধুমাত্র অনার্স ও ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
📅 ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়:
০৫-০৭-২০২৬ থেকে ১৬-০৭-২০২৬ (HSC পরিক্ষার দিন বন্ধ )
⏰ সকাল ৯:০০ হতে দুপুর ১:০০ পর্যন্ত।

---

🎯 ভর্তি প্রক্রিয়া

1️⃣ গুগল ফর্ম পূরণ করে রোভার ডেন থেকে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
2️⃣ মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত করা হবে।
3️⃣ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।
গুগল ফর্ম লিংক:
https://forms.gle/NRSk9hrMR8cdtPo96

💡 কেন রোভারিং করবেন?
নিজের পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিত্বকে সুন্দর এবং বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ করার জন্য।
আমাদের সবার ফলাফল হয়তো GPA-5 হতে পারে, কিন্তু চাকরির বাজারে যখন সবাই সমান ফল নিয়ে উপস্থিত হবে, তখন বেছে নেওয়া হবে সেই ব্যক্তিকে – যার রয়েছে ভিন্নধর্মী স্কিল ও অভিজ্ঞতা। তাই নিজেদের আলাদা করে গড়ে তুলতে এখনই পদক্ষেপ নাও।

👉 রোভার স্কাউটিং-এর সুযোগ ও সুবিধাসমূহ:

🔸 প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন:

Life Skills Based Education (UNFPA)

শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা

ফটোগ্রাফি ও ভিডিও এডিটিং

ট্রাফিক সিগনালিং

সংবাদ উপস্থাপন, রিপোর্টিং ও সংগ্রহ

ফায়ার সার্ভিস ও প্রাথমিক চিকিৎসা

আত্মরক্ষার কৌশল (কারাতে)

নেতৃত্ব বিকাশে রোভার, কাব স্কাউট ও অ্যাডভান্স কোর্স

🔸 শিক্ষা সফর ও বিশেষ কার্যক্রম:

ক্যাম্প, শিক্ষা সফর ও প্রকৃতি পর্যবেক্ষণ

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্যাম্প ও মুটে অংশগ্রহণ

🔸 জাতীয় ও সামাজিক সেবা:

স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাওয়াজ

ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

স্বাস্থ্য ক্যাম্প, টিকা দিবস

মাদক ও এইডস সচেতনতা

হজ্ব ক্যাম্পে সেবা প্রদান

বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা, রক্তদান

🔸 ব্যক্তিত্ব ও চরিত্র গঠন:

জাতীয় প্রতিভা প্রতিযোগিতা

শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা

বিশ্ব ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ

🔸 সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম:
বক্তৃতা, বিতর্ক, চিত্রাংকন, নাটক, গান, নাচ, খেলাধুলা ইত্যাদি।

---

📷 রোভার স্কাউটের কিছু অর্জনের ছবি নিচে দেওয়া হলো।
আরো জানতে রোভার ডেনে আসুন ও আমাদের সাথে কথা বলুন।

✨ রোভারিং – শিখি, সেবা করি, বেড়ে উঠি! ✨

যোগাযোগ:
১.গ্রুপ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক
ফোনঃ ০১৭১২১২৩১১৬
২. আরএসএল মোঃ শাহিনুর ইসলাম
ফোনঃ ০১৭৮২৫১৪২২০
৩.এসআরএম মোঃ রাকিবুল ইসলাম
ফোনঃ ০১৫৭১১৯২৯৬৫ (whatsapp)
৪. এসআরএম শিক্ত কুমার
ফোনঃ ০১৭১৮৭২৭৯৭২

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬২৮ জুন ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের পরিচালনায় ভিটামিন-এ প্লাস ক্য...
28/06/2026

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬

২৮ জুন ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের পরিচালনায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার এবং গার্ল ইন রোভার অংশগ্রহন করেন। শিশুমৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন-এ প্লাস খাওয়ানো অত্যান্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ৬-১১ মাসের সকল শিশুকে নীল রঙের (১ লক্ষ আই.ইউ) ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাসের সকল শিশুকে লাল রঙের (২ লক্ষ আই.ইউ) ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

"শিশুমৃত্যুর হার কমাবো,নতুন প্রজন্ম গড়ে তুলবো"

আজ ২৪জুন ২০২৬ বুধবার  সরকারি শাহ্ সুলতান  কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া-র সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ্ঠিত হয় ।পতাকা উত্...
24/06/2026

আজ ২৪জুন ২০২৬ বুধবার সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া-র সাপ্তাহিক ক্রু-মিটিং অনুষ্ঠিত হয় ।

পতাকা উত্তোলন করেন গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক । ক্রু- মিটিংয়ে প্রাথমিক প্রতিবিধান ল্যাসিং অনুশীলনের পাশাপাশি কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রোভারদের অর্জিত ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রোভার ও স্কাউটাদের উপস্থিতিতে ক্রু-মিটিংটি ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাময়।

২৪ জুন, ২০২৬
১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
০৭ মুহররম, ১৪৪৮ হিজরি

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার দিনগুলো। 🐏🐄সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কা...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার দিনগুলো। 🐏🐄

সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ!

মহান আল্লাহ তায়ালা আমাদের কোরবানি কবুল করুন এবং এই পবিত্র দিনটি সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত আনন্দ ও খুশি।

ঈদ মোবারক! 🌙✨

সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া দীক্ষা -২০২৬ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২০-২১ মে ২০২৬ তারিখে সরকারি শাহ্ স...
22/05/2026

সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া দীক্ষা -২০২৬ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২০-২১ মে ২০২৬ তারিখে সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপে ১৭ জন সহচর নিয়ে আয়োজিত হয় দীক্ষা অনুষ্ঠান। ২০ মে বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উক্ত গ্রুপের গ্রুপ সভাপতি জনাব প্রফেসর ড. সাহিদুর রহমান স্যার। এই সময় উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যার, জনাব মো: শাহিনুর ইসলাম স্যার আরএসএল, জনাব মাসুমা আকতার জাহান ম্যাম আরএসএল সহ সকল রোভার সদস্যরা। দীর্ঘ ৬ মাসের সহচর স্তরের সকল কার্যক্রম সম্পন্ন এবং আত্মশুদ্ধীর মাধ্যমে ২১ মে সকাল ৯:০০ ঘটিকায় প্রতিজ্ঞা পাঠ, স্কার্ফ এবং মিষ্টি মুখ এর মধ্যে দিয়ে দীক্ষা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

🌸 মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর অফুরন্ত মমতা।বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাস...
10/05/2026

🌸 মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর অফুরন্ত মমতা।
বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 💖

“মায়ের হাসিতেই লুকিয়ে থাকে সন্তানের সবচেয়ে বড় শান্তি।”

সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌷

সাফল্যের শিখরে অভিনন্দন! 🎓✨ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির সুযোগ পাওয়ায় সরকা...
04/05/2026

সাফল্যের শিখরে অভিনন্দন! 🎓✨
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির সুযোগ পাওয়ায় সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া-এর পক্ষ থেকে Liton Kumar-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

তোমার এই কঠোর পরিশ্রম এবং একাগ্রতা আজ তোমাকে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের আঙিনায় পৌঁছে দিয়েছে। তোমার এই সাফল্য আমাদের গ্রুপের সকল সদস্যের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।

আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। স্কাউটিংয়ের আদর্শে বলীয়ান হয়ে তুমি দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে—এই প্রত্যাশা রইল।

"সেবাই আমাদের ধর্ম"
— সরকারি শাহ্ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, বগুড়া।

Address

বগুড়া, রাজশাহী, বাংলাদেশ। Bogra, Rajshahi
Bogura
5800

Telephone

+8801712123116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Shah Sultan College Rover Scout Group, Bogura:

Shortcuts

Share