Learn Qur'an Online For Kids & Ladies

Learn Qur'an Online For Kids & Ladies We teach students to read Quran with proper Tajweed. Helping students memorize Surahs. Developing a

18/08/2024
04/08/2024

He Allah tumi oshay manusk help koro.amin amin summa amin

21/06/2024

একজন বান্দার জ্ঞানের গভীরতা যত বাড়ে, আল্লাহভীতিও তার তত বাড়ে। আবার আখিরাতের প্রতি তার মনোযোগ যত বাড়ে, দুনিয়ার প্রতি অনাগ্রহ তত বাড়ে।

~ ফুদাইল ইবনু ইয়াদ রাহিমাহুল্লাহ
[ আস-সিয়ার ]

14/06/2024

সব জায়গায় সব কিছু চলে তেলের উপর, যে যত তেলাইতে পারে সে তত ভালো, ভদ্র,পারিবারিক শিক্ষায় শিক্ষিত,আরও অনেক কিছু।
কাজের কথা হলো মুসলিমের স্বভাবের সাথে এটা যায় না যে সব সময় মাথা নিচুঁ করে কিছু দেখেও না দেখার মতো চলবে। সব সময় হ্যাঁ হুজুর,ওকে স্যার,আচ্ছা ঠিক আছে বলা।অন্যায়ের প্রতিবাদ না করাও অন্যায়।
আর হ্যাঁ এভাবে চলতে চলতেই সমাজ দেশ রাষ্ট্রের তেলে ডোবার অবস্থা। মজার বিষয় হলো ছোট খাটো বিষয়ে লোড নিতে না পারা মানুষেরা আবার সরকারের দোষ ধরে।

30/05/2024

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।
শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মান্তিক পরিসমাপ্তি ঘটেছে।

28/05/2024

আপনি পৃথিবীকে যত বেশি জান্নাত ভাবতে চেষ্টা করবেন, আল্লাহ ততবার আপনাকে স্পষ্ট করে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে নাহ! এটা দুনিয়া। এটা একটা পরীক্ষার জায়গা। এখানে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, সবসময় মনের মত সবকিছু হবেনা। এই উপলব্ধি যে যত আগে করেছে, সে তত রিলাক্সড আর সহজে জীবন অতিবাহিত করতে পারবে।

একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে==================================নিম গ...
14/05/2024

একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে
==================================

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে । নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হট স্পটগুলিতে সবুজ বেল্টের মত কাজ কর।
নিমের কার্বন ডাই-অক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাই-অক্সাইডের ১৪ টি মাইক্রোমোল ( প্রতি বর্গ মিটার) ঠিক করতে পারে। নিম গাছের পত্র পৃষ্ট সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড ফিক্স করার জন্য একটি ভাল বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাই-অক্সাইড।
একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে।

নিম আমাদের দেশীয় গাছ, আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মে। নিম গাছ দ্রুত বর্ধণশীল, পানির স্তর ধরে রাখে, মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে। নিমের তেল মানুষ, গরু ও পশুপাখির উকুননাশক এবং চর্মরোগ নিরোধক। নিমের তেল, খৈল ও পাতা প্রাকৃতিক কীট নিবারক ও সার হিসাবে ব্যবহৃত হয়। নিমের কাঠ অধিক মূল্যবান, উন্নত মানের, স্বাস্ব্যকর ও পরিবেশসম্মত এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উঁই, ঘৃণ আ অন্য পোকায় নষ্ট করে না।
নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকরি এবং পরিচর্যায় তেমন খরচ নেই। নিম বাড়ির আঙিনা, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সর্বত্র লাগানো যায়। নিম গাছের গন্ধে আশপাশের ফসলেও কীট-পতঙ্গ আসে না ! তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো উপকারী। তুলনামূলকভাবে নিমের অথনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ, ফল ও ঔষধী গাছ থেকে অনেব বেশি। নিমের পাতা হাম, বসন্ত, ঘা, খুজলি, পাঁচড়া ও চুলকানিতে ব্যবহার হয়। নিম গাছে রোগ-ব্যাধি হয় না এবং এই গাছ গরু-ছাগলে খায় না। এই গাছ জীববৈচিত্র্য রক্ষা করে, পাখিরা এই গাছের ফল খায়। নিম

28/04/2024

আপনার কি কোনও মেয়েকে তালাক দেওয়া হয়েছে?
রাসুলুল্লাহ ﷺ এর দুই মেয়েকে তালাক দেওয়া হয়েছে।
--
আপনার কি জীবদ্দশায় আপনার কোনও সন্তান মৃত্যুবরণ করেছে?
রাসুলুল্লাহ ﷺ এর জীবদ্দশায় তার সব সন্তান মৃত্যুবরণ করেছে শুধু সাইয়্যিদা ফাতেমা [রা.] ছাড়া।
--
আপনার বা আপনার পরিবারের ইজ্জতের উপর কি মিথ্যা রটানো হয়েছে?
রাসুলুল্লাহ ﷺ এর স্ত্রী হযরত আয়েশা [রায.] এর ইজ্জতের উপর মিথ্যা রটানো হয়েছিল, সপ্তম আসমানের উপর হতে তার পবিত্রার ঘোষণা করা হয়েছে।
--
আপনি কি ঋণগ্রস্ত?
রাসুলুল্লাহ ﷺ মৃত্যুবরণ করেছেন অথচ ঋণের কারণে রাসূলের বল্লামটি ইহুদীর কাছে বন্ধকরূপে ছিল।
--
আপনার অবস্থা কি এতোটা নাজুক —একদিনের খাবার ব্যবস্থা করার মতো অর্থ নাই আপনার?
রাসুলুল্লাহ ﷺ এর ঘরে মাসকে মাস অতিক্রম হয়েছে চুলায় রান্না করার মতো কিছু ছিল না।
--
আপনি কী পিতা-মাতার কাউকে হারিয়েছেন?
রাসুলুল্লাহ ﷺ বাবা-মা হারিয়ে এতিম অবস্থায় বড় হয়েছেন।
--
আপনাকে কি হত্যা করার প্লান করা হয়েছে?
ইহুদী মুশরিকরা রাসুলুল্লাহ ﷺ কে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে।
--
আপনার প্রতিবেশি কি আপনাকে কষ্ট দিয়েছে?
রাসুলুল্লাহ ﷺ কে পুরো দেশ মিলে কষ্ট দিয়েছে। পরিশেষে চক্রান্ত করে নিজ দেশ থেকে বের করে দিয়েছে।
--
আপনাকে কি তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে?
রাসুলুল্লাহ ﷺ কে নিজ কওমের লোকেরা গালিগালাজ করেছে, সিজদাহ্ রত অবস্থায় উটের নোংরা ভূরি উপরে তুলে দিয়েছে।
--
আপনার উপর কি খাবারদাবার ও সামাজিক অবরোধ জারি করা হয়েছে?
রাসূল ﷺ ও তার পরিবারকে 'শিআবে' তিনবছর অবরোধ করে রাখা হয়েছে।
--
আপনাকে কি মিথ্যাপ্রতিপন্ন করা হয়েছে?
রাসূল ﷺ কে তার কওম (জাতি) মিথ্যাপ্রতিপন্ন করেছে।
--
আপনার দাঁত কি ভেঙে ফেলা হয়েছে?
রাসুলুল্লাহ ﷺ এর 'রুবায়ী' দাঁত ভেঙে ফেলা হয়েছে।
--
আপনাকে কি এমন কিছুর অপবাদ দেওয়া হয়েছে যেটা আপনি করেন নি?
রাসূল ﷺ কে যাদু ও পাগলামির অপবাদ দেওয়া হয়েছে।
--
আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে কতোটুকু কষ্ট করেছেন?
রাসুলুল্লাহ ﷺ দীর্ঘ সময় নামাজের ক্বিয়াম করার কারণে পা মোবারক ফুলিয়ে ফেলতেন।
আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম বারিক আ'লা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আ'লিহি ওয়া সাহবিহি আজমাঈন...

-সংগৃহীত

আপনার স্ত্রী আপনার কাছ থেকে অন্যদের চেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার। তার জীবন-সঙ্গী এবং সবচেয়ে ভালো বন্ধুর কাছে যত্ন পাওয়া...
27/04/2024

আপনার স্ত্রী আপনার কাছ থেকে অন্যদের চেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার। তার জীবন-সঙ্গী এবং সবচেয়ে ভালো বন্ধুর কাছে যত্ন পাওয়ার প্রতিটি অধিকার সে রাখে। সে আপনার এবং আপনার ছেলেমেয়েদের ভালোর জন্য কাজ করে তাই সে আপনার কাছ থেকে তার চেষ্টা-প্রচেষ্টার মূল্যায়ন এবং সম্মানের আশা করে। তাকে সম্মান দেখানোতে আপনার সম্মান তো কমবেই না বরং এটা তার প্রতি আপনার ভালোবাসা এবং আকর্ষণেরই প্রমাণ বহন করবে। তাই তাকে অন্যের চেয়ে বেশি সম্মান করুন এবং তার সাথে নম্রভাবে কথা বলুন।

Md. Matiur Rahman র‌চিত 'দ‌্য কেয়া‌রিং হাজব‌্যান্ড' বই থে‌কে চ‌য়িত ।

📌আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না। আপনার সুখ দেখেও অন্যরা কষ্ট পেতে পারে। তারা হিংসা করতে পারে। আর সেখান থেক...
15/04/2024

📌আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না। আপনার সুখ দেখেও অন্যরা কষ্ট পেতে পারে। তারা হিংসা করতে পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়। আর এটা বর্তমানে আমাদের সমাজ, পরিবার, কর্মক্ষেত্রসহ মোটামুটি সর্বত্রই বিরাজমান!

বদনজর এমন একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩]

তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]

তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।

হাদিস নম্বরঃ ২০৫৯

Address

Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Qur'an Online For Kids & Ladies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share