30/09/2026
উপজেলা পর্যায়ে আয়োজিত বইপড়া প্রতিযোগিতায় আমাদের কলেজের নির্বাচিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার পর্ব শেষ করার পর আমাদের শিক্ষার্থীদের শিক্ষাসফরকে আরও বিশেষ করে তুলতে তারা পরিদর্শন করে ঐতিহাসিক নবীনগর সরকারি কলেজ ক্যাম্পাস।
আমাদের শিক্ষার্থীদের আগমনকে অত্যন্ত উষ্ণ ও আন্তরিকতার সাথে বরণ করে নেন নবীনগর সরকারি কলেজের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম স্যার। তাঁর চমৎকার আতিথেয়তা ও আপ্যায়ন আমাদের শিক্ষার্থীদের বিমোহিত করেছে। প্রতিযোগিতার ক্লান্তি শেষে স্যারের সান্নিধ্য ও অনুপ্রেরণাদায়ক কথাবার্তা শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা জুগিয়েছে।
আমাদের শিক্ষার্থীদের প্রতি এই স্নেহ, আদর ও চমৎকার আপ্যায়নের জন্য আলিমউদ্দীন জোবেদা কলেজ পরিবারের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম স্যার এবং নবীনগর সরকারি কলেজ কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা। ❤️️
আমাদের বইপ্রেমী শিক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা! আশা করি তারা জ্ঞান অর্জনের এই ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে কলেজের জন্য আরও সাফল্য বয়ে আনবে।