06/02/2026
আজকের এই দিনে ভীষণভাবে মনে পড়ছে আমার প্রাণপ্রিয় শিক্ষক, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম ইদ্রিস ভূইয়া (ধাম্তীর হুজুর)–কে।
মাহফিলের দিনগুলোতে তাঁর দরাজ, স্নিগ্ধ কণ্ঠস্বরে একটু পরপর মাইকে ভেসে আসত—
“মাহফিলের তাবারুক পাকের জন্য যে সমস্ত লিস্ট আপনাদের বাড়িতে পৌঁছানো হয়েছে, সে সমস্ত লিস্ট অনুযায়ী মালামালগুলো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”
সেই কণ্ঠ, সেই আন্তরিক আহ্বান আজও কানে বাজে, হৃদয় ছুঁয়ে যায়। শিক্ষক হিসেবে নয়, একজন অভিভাবকের মতো যিনি আমাদের পথ দেখিয়েছেন—তাঁর শূন্যতা আজও গভীরভাবে অনুভূত হয়।
আল্লাহ তায়ালা প্রিয় হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। 🤲