23/08/2026
অভিনন্দন ও শুভকামনা
আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
কলেজের অগ্রযাত্রা ও সাফল্যে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও সম্পৃক্ততা আরও জোরদার হবে—এই প্রত্যাশা রইল।
নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।