পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া, চাঁদপুর

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া, চাঁদপুর

পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া, চাঁদপুর পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া,

22/05/2024
পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিক্ষাতথ্...
18/05/2021

পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন IEIMS প্রকল্পের আওতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেজব প্রস্তুত ও Unique ID প্রদানের লক্ষ্যে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার আবশ্যক। সকল শিক্ষার্থীকে অতিদ্রুত সাধারণ জন্ম নিবন্ধন সনদকে অনলাইন সনদ এ রুপান্তর করে কলেজের অফিসে এসে হার্ডকপি(ফটোকপি) জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি আবশ্যক ও অতিব জরুরি।

নিবেদক
বিল্লাল হোসেন মোল্লা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

"পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ" প্রতিষ্ঠাতা: ড. সেলিম মাহমুদ     কচুয়া, চাঁদপুর"।ডিগ্রী পাস ফাইনাল রেজাল্টের ভিত্তিতে ...
24/06/2020

"পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ" প্রতিষ্ঠাতা: ড. সেলিম মাহমুদ কচুয়া, চাঁদপুর"।
ডিগ্রী পাস ফাইনাল রেজাল্টের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত হওয়ায় নিম্নোক্ত তিনজন শিক্ষার্থীকে কলেজ প্রতিষ্ঠাতা, গভর্ণিং বডি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা- ২০২০ এ কৃতকার্য সকল শিক্ষার্থীদের -"পালাখাল রোস্তম আলী ডিগ...
31/05/2020

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা- ২০২০ এ কৃতকার্য সকল শিক্ষার্থীদের -

"পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা: ড. সেলিম মাহমুদ কচুয়া, চাঁদপুর"।
এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সুশিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ এ প্রজন্মকে আরো আলোকিত করতে হবে এ প্রত্যাশা আমাদের।

23/04/2020

"আমরা শোকাহত"
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ
কচুয়া, চাঁদপুর

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো: সাইদুর রহমান সেলিম
আজ ২৩/৪/২০২০ . বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে কচুয়ায় ইন্তেকাল করেছেন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো: সাইদুর রহমান একজন সদালাপী, মিষ্টিভাষী, বিনয়ী এবং ভালো লোক ছিলেন। উনার মৃত্যুতে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা জনাব, ড. সেলিম মাহমুদ (তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ), গভর্নিংবডির সভাপতি জনাব, আইয়ুব আলী পাটোয়ারী ও অন্যান্য সদস্য, অধ্যক্ষ জনাব, মো: বিল্লাল হোসেন মোল্লা, শিক্ষকবৃন্দ, এবং শিক্ষার্থী সবাই মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা : ড. সেলিম মাহমুদ (তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ) কচুয়া, চাঁদপু...
21/02/2020

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ
প্রতিষ্ঠাতা : ড. সেলিম মাহমুদ
(তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ)
কচুয়া, চাঁদপুর।
মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ মিনারে পুষ্প অর্পণ, প্রভাত ফেরী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশ আমাদের অহংকার; একুশ আমাদের প্রেরণার অজস্র উৎস। আমাদের সাংস্কৃতিক চেতনার বিকাশে অমর একুশ একাধারে ইতিহাস ও ঐতিহ্য,
গৌরবগাথা । স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল। তাই একুশের অবিনাশী চেতনা আজও আমাদের উজ্জীবিত করে। এই চেতনা অম্লান রেখে জাতির সব ধরনের কল্যাণ ও অগ্রগতির পথে আমাদের এগিয়ে যেতে হবে। জীবনের সর্বস্তরে বাংলা ভাষার বিস্তার ঘটাতে হবে। এগিয়ে যেতে হবে একুশের চেতনার পতাকা সমুন্নত রাখার জন্য। প্রত্যাশাই আমাদের সকলের।

17/01/2020

- পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ
( প্রতিষ্ঠাতা: ড. সেলিম মাহমুদ)
কচুয়া, চাঁদপুর ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের ডিগ্রি পাস ও সাটিফিকেট কোর্স পরীক্ষায় ১০০% পাশ।

মোট পরীক্ষার্থী --- 83 জন
মোট GPA.- 4

3.50 > ------------ 03 জন
3.25 > ------------ 42 জন
3.00 > ------------ 28 জন
2.75 > ------------ 07 জন
2.50 > ------------ 00 জন
2.25 > ------------ 02 জন
2.00 > ------------ 01 জন

অত্র কলেজ 2015, 2016, 2017, 2018 শত ভাগ পাস সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে আসছে। ভবিষ্যতেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাই সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের 2018 সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার্থীর অবগতির জন্...
07/11/2019

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের 2018 সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,2018 সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ ব্যবহারিক পরীক্ষা ডিসেম্বর ২৯/১২/২০১৯ থেকে ৩১/১২/২০১৯ পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে ।

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ডিগ্রী পাসকোর্স শিক্ষার্থীদের অবগতির জন্য নিম্নের নোটিশটি লক্ষ করার অনুরোধ করা হলো।
17/10/2019

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ডিগ্রী পাসকোর্স শিক্ষার্থীদের অবগতির জন্য নিম্নের নোটিশটি লক্ষ করার অনুরোধ করা হলো।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া, চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, কচুয়া, চাঁদপুর:

Share