Rangunia Students Alliance of Dhaka University - RSADU

Rangunia Students Alliance of Dhaka University - RSADU A Hub of Dhaka University students from Rangunia, Chattogram.

রাঙ্গুনিয়া থেকে কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। বিগত দিনে যারাই বিভিন্ন জায়গায় পড়াশোনার উ...
06/08/2026

রাঙ্গুনিয়া থেকে কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। বিগত দিনে যারাই বিভিন্ন জায়গায় পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, তাদের পেছনে ছিলো একান্তই নিজের প্রচেষ্টা ও সামাজিক সহযোগিতা।

ঠিক সে জায়গা থেকে উঠে আসা একটা মেয়ে যখন হাজার-হাজার শিক্ষার্থীদের পেছনে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন সে পেছনে ফেলে আসে অক্লান্ত পরিশ্রম, হার না মানা অজস্র প্রচেষ্টা ও সামাজিক নানা বাধা-বাধ্যকতা।

ছবিতে থাকা মেয়েগুলোর গল্পগুলো তেমনই, হয়তো বইয়ের পাতায় এসব কথা কখনো ঠাঁই পাবে না;সুযোগের অভাবে আমাদের কত মেয়েরাই যে এই স্থানে আসতে পারে নি, সে গল্পও কেউ মনে রাখবে না।

আজকে আমাদের মেয়েরা সংখ্যায় কম, কলেজ-বিশ্ববিদ্যালয়ে হয়তো তাদের অংশগ্রহণের জায়গাগুলো সীমিত। কিন্তু এরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ গড়ে দেবে। নারীর আসল ক্ষমতায়ন শুধু বই-পুস্তকেই নয় বরং সামনে থেকে দেশের প্রতিটি ক্ষেত্রে সমান ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা রাখি।

রাঙ্গুনিয়া স্টুডেন্টস এলাইয়েন্স অব ঢাকা ইউনিভার্সিটি (RSADU) সবসময় ভবিষ্যৎ বিনির্মাণের অংশীদারদের নিয়ে কাজ করার আশা ব্যাক্ত করেছে। আগামী দিনে যাতে কেউ সুবিধা ও সহযোগিতার অভাবে পেছনে থেকে না যায়, সেই দিকটাও আমরা সর্বোচ্চ বিবেচনায় রাখবো।

ধন্যবাদান্তে,
-ইয়াসিন আরাফাত আলিফ।
প্রেসিডেন্ট,
রাঙ্গুনিয়া স্টুডেন্টস এলাইয়েন্স অব ঢাকা ইউনিভার্সিটি।

তুমি প্রস্তুত তো? ✔ভর্তি পরীক্ষার তথ্য ও প্রস্তুতি সংক্রান্ত সকল প্রশ্ন ও পরামর্শের জন্য কমেন্ট অথবা মেসেজ করো।
03/08/2026

তুমি প্রস্তুত তো?

✔ভর্তি পরীক্ষার তথ্য ও প্রস্তুতি সংক্রান্ত সকল প্রশ্ন ও পরামর্শের জন্য কমেন্ট অথবা মেসেজ করো।

At RSADU, we've always believed in staying connected to where we come from. Over time, we've arranged a number of initia...
31/07/2026

At RSADU, we've always believed in staying connected to where we come from. Over time, we've arranged a number of initiatives to bring that connection to life — each one a small tribute to the land that raised us and the community we continue to grow with.

This time, it's Fruit Fest — a celebration of the fruits and flavors of Summer.

📍 [TSC] | 🗓️ [31st july,26
]

Rangunia→DU→ Canada! Heartiest Congratulations to our allumni Muhammad Raihan Uddin bhai. Best wishes for your upcoming ...
30/07/2026

Rangunia→DU→ Canada!

Heartiest Congratulations to our allumni Muhammad Raihan Uddin bhai. Best wishes for your upcoming future and greater success.

Another year means another festival. You're cordially invited.
29/07/2026

Another year means another festival. You're cordially invited.

This photograph was taken just a few days after the appointment of the new UNO of Rangunia. We, the RSADU family, had th...
29/07/2026

This photograph was taken just a few days after the appointment of the new UNO of Rangunia. We, the RSADU family, had the privilege of meeting him in person. During our conversation, he made a humble request — asking us not to post about the meeting on social media right away.

That small gesture left a lasting impression on us. It made us realize that better days are truly coming for Rangunia — because here was an officer who valued sincere, quiet action over public attention.

We, in turn, urged him to do whatever he believed was best for Rangunia — without hesitation, without limits. And what followed has since begun reshaping the history of Rangunia.

The UNO of Rangunia has shown, time and again, that he is committed to making things happen — whether through the formal channels of his office or the informal, everyday efforts that truly serve society.

On behalf of RSADU,
-Yiasin Arafat Alif
President, RSADU.

Congratulations, Professor Dr. Md. Akhter Hossain Khan Sir! 🎉A proud son of Rangunia, former Chairman of the Department ...
28/07/2026

Congratulations, Professor Dr. Md. Akhter Hossain Khan Sir! 🎉

A proud son of Rangunia, former Chairman of the Department of Soil, Water and Environment at the University of Dhaka, and former Dean of the Faculty of Biological Sciences — Prof. Dr. Md. Akhter Hossain Khan has given us all another moment of pride. After earning his Ph.D. from Kansas State University and building a distinguished academic career spanning decades, he currently serves as the Vice Chancellor of the State University of Bangladesh.

We are delighted and proud to share that he has been selected as the Chairman of the Accreditation Council of Bangladesh. This achievement by a son of Rangunia is a source of inspiration for us all.
Our heartfelt congratulations and best wishes go out to Sir. 🌟

We seek attention for Chattogram! টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসছে প্রিয় চট্টগ্রাম।  ব্যাপকভাবে প্লাবিত হয়েছে লোহাগাড়া,  ...
11/07/2026

We seek attention for Chattogram!

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসছে প্রিয় চট্টগ্রাম। ব্যাপকভাবে প্লাবিত হয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাশঁখালীসহ বিস্তৃত লোকালয়। রেকর্ড বৃষ্টিপাতে এ তালিকা কেবল দীর্ঘ হয়েছে, ভয়াবহ বন্যার কবলে পড়েছে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা।

থমকে গেছে জনজীবন-
আকস্মিক এই রেকর্ড বৃষ্টিপাতে পানিবন্দি আজ প্রায় সাড়ে ৯ লক্ষ মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক ঢলে এ পর্যন্ত ঝরে গেছে ৩৯টি প্রাণ, এর মধ্যে অধিকাংশই শিশু।

এ মুহুর্তে দরকার-
১) আমার-আপনার মনোযোগ
২) সরকারের দ্রুত হস্তক্ষেপ
৩) মৌলিক খাদ্য ও আশ্রয় সহায়তা
৪) দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া।

ঢাল হই মানবতার -
গতবছর ফেনীর আলোচিত বন্যা, আজকে চট্টগ্রাম অথবা প্রাকৃতিক নানা দুর্যোগে ঘূর্ণায়মান আমাদের উত্তরবঙ্গ- এ চিত্র তো হতে পারে সারা দেশেই, যে-কোনো স্থানে, যে-কোনো সময়।

মানবতা যখন দুর্যোগের মুখোমুখি, তখন আমাদের উচিত ঢাল হয়ে দাঁড়ানো৷ ইতিহাস বলছে, এক হয়ে বাঁচতে শিখলে, আমরা কখনো হারিনি; তা হোক দুর্যোগে কিংবা দুর্জেয় যুদ্ধে।

পবিত্র রমজান মাসের পবিত্রতা ও সৌহার্দ্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের সংগঠন RSA DU-এর আয়োজনে ...
06/03/2026

পবিত্র রমজান মাসের পবিত্রতা ও সৌহার্দ্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের সংগঠন RSA DU-এর আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ সালের ইফতার মাহফিলটি সবার আন্তরিক অংশগ্রহণে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছিল।

ব্যস্ত সময়সূচির মাঝেও যারা উপস্থিত হয়ে এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আর যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু পরামর্শ, সহযোগিতা ও শুভকামনার মাধ্যমে আমাদের পাশে ছিলেন—তাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

এই ইফতার মাহফিল ছিল শুধু একসাথে ইফতার করার অনুষ্ঠান নয়; বরং ছিল আমাদের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ। সেদিনের সেই আন্তরিকতা ও সৌহার্দ্যের মুহূর্তগুলো আমাদের সংগঠনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

‎সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।‎‎ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৬ই মার্চ ২০২৬ রোজ শুক্রবার আমাদের ...
04/03/2026

‎সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

‎ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৬ই মার্চ ২০২৬ রোজ শুক্রবার আমাদের রাঙ্গুনিয়ার ঢাবিয়ান পরিবারের ইফতার আয়োজন হতে যাচ্ছে। উক্ত আয়োজনকে সুন্দর ও সফল ভাবে পরিচালনা করার জন্য নিম্নে ইফতার আয়োজন কমিটি ২০২৬ কে দায়িত্ব দেওয়া হলো।

‎আহ্বায়ক : ইমন ইসলাম
‎যুগ্ম আহ্বায়ক : সাদিয়া আক্তার
সদস্য : মাসাই মারমা
‎সদস্য : জাওয়াদ সিকদার
‎সদস্য : আশফাক সাদি

*বাকি সদস্যরা উক্ত কমিটির সাথে সমন্বয় করে প্রোগ্রাম সফল করবে।

Address

Rangunia,Chittagong,Bangladesh
Chandraghona
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangunia Students Alliance of Dhaka University - RSADU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rangunia Students Alliance of Dhaka University - RSADU:

Shortcuts

Share