27/11/2025
আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ রহমতে খুব শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে আমাদের স্বপ্নের শিক্ষা–প্রতিষ্ঠান - Markaj Islamic Boys Institute–এর স্বতন্ত্র ক্যাম্পাস ও আধুনিক ক্লাসরুমসমূহ।
যে স্বপ্ন একদিন কাগজে ছিল, আজ তা রূপ নিচ্ছে ইট–বালু–সিমেন্টে বাস্তবতার দৃঢ় ভিত্তিতে।
২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইনশাআল্লাহ
ব্রহ্মোত্তর অঞ্চলের প্রি-ওয়ান থেকে দাখিল (দশম শ্রেণি) পর্যন্ত বালকদের জন্য জ্ঞান, আদর্শ, চরিত্র ও দক্ষতা অর্জনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে আমাদের এই নতুন ক্যাম্পাস।
এখানে শিক্ষা হবে শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়—
বরং চরিত্র গঠন, ভাষা দক্ষতা, নৈতিকতা, আত্মশুদ্ধি, প্রযুক্তি জ্ঞান ও নেতৃত্ব–চর্চার সমন্বয় থাকবে আমাদের মূল লক্ষ্য।
আমরা বিশ্বাস করি—
যে শিক্ষা হৃদয়কে জাগায়, আত্মাকে পরিশুদ্ধ করে, এবং ভবিষ্যৎকে আলোর পথে পরিচালিত করে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা।
এমন এক শিক্ষা পরিবেশ গড়তেই আমরা এগিয়ে যাচ্ছি, এক ধাপ এক ধাপ করে—
দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতা, পরিকল্পনা থেকে নির্মাণে।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে — সম্পূর্ণ Prospectus | ভর্তি নীতিমালা
শিগগিরই প্রকাশ পাবে _ একাডেমিক ও Tahfiz কাঠামো | শৃঙ্খলা বিধি
শিক্ষকের যোগ্যতা ও শিক্ষাগত দিকনির্দেশনা
এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য
আমাদের সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবকদের কাছে রয়েছে অন্তরের গভীর দোয়ার অনুরোধ—
যেন এই পথচলা হয় সহজ, বরকতময়, স্থায়ী এবং উত্তম ফলদায়ী।
Markaj Islamic Boys Institute — স্বপ্ন থেকে সূচনা, সত্য থেকে সাফল্য।
#মারকাজুল_হিকমাহ_আল_ইসলামিয়া