23/05/2026
জরুরী এলান।
সম্মানিত এলাকাবাসী ও কোরবানী দাতাগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বৎসরের নেয়ায় এ বৎসর ও আপনাদের প্রিয় প্রতিষ্ঠান
চারখাই মোশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের
কোরবানীর পশুর চামড়া সংগ্রহ করার আগ্রহ ছিল,
কিন্তু চামড়ার বাজারে পর্যাপ্ত মূল্য না থাকার কারণে সার্বিক বিবেচনা করে মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া কালেকশন না করার সিদ্ধান্ত গ্রহণ করে।
চামড়া সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকার ফলে কোরবানী দাতাগণ সাময়িক কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,
এবং আপনাদের সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।
আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানী কবুল করুন। আমীন।