26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা দিবস - ২৬শে মার্চ 🇧🇩
বাংলাদেশের স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের প্রিয় স্বাধীনতা।
দক্ষিণ কুহুমা বাইশ বাড়ী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। তাদের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই মানবতার সেবায়, সমাজের কল্যাণে।
আসুন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার অঙ্গীকার করি এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।
🇧🇩 সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩