10/02/2026
আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বেগম রোকেয়া দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ফেনী জেলার "শ্রেষ্ঠ অদম্য নারী" সম্মাননায় ভূষিত হয়েছেন মৌলভী সামছুল করিম কলেজের বাংলা বিষয়ের প্রভাষক, কবি ও প্রাবন্ধিক শিরিন রহমান।
এই গৌরবময় অর্জনকে সম্মান জানাতে মৌলভী সামছুল করিম কলেজের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো: আবুল বাসার। মঞ্চে উপবিষ্ট ছিলেন জনাব আব্দুল জলিল ভুঁইয়া সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বকুল আক্তার দরিয়া সাধারণ সম্পাদক, কাব্যাঙ্গন এবং মৌলভী সামছুল করিম কলেজের সম্মানিত শিক্ষকগন ও শিক্ষার্থীরা।
জনাব মাহবুবুল আলম রিপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয়। কোরান তেলাওয়াত করেন অফিস সহকারী জনাব আব্দুল হাদী ।
অনুষ্ঠানে শিরিন রহমানের জীবন ও কর্মভিত্তিক একটি ১০ মিনিটের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত জন কবি শিরিন রহমান কে ক্রেস্ট ও ফুল দিয়ে অভিনন্দিত করেন। ক্রেস্ট তুলে দেন মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ আবুল বাসার ও অন্যান্য শিক্ষকগন এবং ফুলের শুভেচ্ছা জানায় রোভার স্কাউট ইউনিট, মৌলভী সামছুল করিম কলেজ।
সহকারী অধ্যাপক জনাব দেলোয়ার হোসেন সহ সকল বক্তা শিরিন রহমানের কর্মনিষ্ঠা ও সাহিত্যপ্রীতির ভূয়সী প্রশংসা করেন। এক্ইসাথে প্রতিযোগিতামূলক আয়োজনে শ্রেষ্ঠ অদম্য নারীর স্বীকৃতি অজর্নকে অনুকরণীয় বলে বর্ননা করেন।
উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন শিরিন রহমান।
সভাপতি মহোদয় আনন্দ ও গর্বের এমন অর্জনের প্রত্যাশা রেখে শিক্ষার্থীদের বলেন আজকের অনুষ্ঠান কেবল সংবর্ধনার নয় বরং তোমাদের জন্য উদ্দীপনারও।