10/09/2026
🌸 বিদ্যালয় পরিদর্শন 🌸
আজ ১০/০৯/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার সায়েন্স অ্যান্ড লেটার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আনিসুর রহমান মহোদয়।
এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
পরিদর্শনকালে শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যালয়ের সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও নিরিবিলি ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।
পরিশেষে তিনি সায়েন্স অ্যান্ড লেটার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
🌿 শিক্ষার সুন্দর পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস ও মানসম্মত শিক্ষা—এই হোক আমাদের অঙ্গীকার। 🌿