জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক।

  • Home
  • Bangladesh
  • Chhatak
  • জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক।

জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক। The college is located in Moinpur, Chhatak, Sunamganj district.

The degree college affiliated to the National University started its journey with the Department of Political Science from the academic year 2018-19.

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।◾পরীক্ষাসমূহ শুরু হবে ২৮/০৯/২০২৬ তারিখ থেকে।◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর...
26/08/2026

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।
◾পরীক্ষাসমূহ শুরু হবে ২৮/০৯/২০২৬ তারিখ থেকে।
◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ০১:০০ থেকে শুরু হবে।
Janata Mohabiddaloy

24/08/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি।পরীক্ষা শুরুঃ ২০/০৯/২৬পরীক্ষা আরম্ভের সময়ঃ দুপুর ১:...
18/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি।
পরীক্ষা শুরুঃ ২০/০৯/২৬

পরীক্ষা আরম্ভের সময়ঃ দুপুর ১: ৩০।

অল্পসংখ্যক আসনে ২য় রিলিজ স্লীপে ভর্তির আবেদন চলছে।বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান। Janata Mohabiddaloy
17/08/2026

অল্পসংখ্যক আসনে ২য় রিলিজ স্লীপে ভর্তির আবেদন চলছে।
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান।
Janata Mohabiddaloy

আজ বিকাল ৪ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন শুরু।
16/08/2026

আজ বিকাল ৪ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন শুরু।

ব্রেকিং নিউজ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের আইসিটি বিষয়ের( কোড ২১৬৬০১) পরীক্ষার সময় পরিবর্তন সংক্রান্ত জরুরী  বিজ্ঞপ্তি...
27/07/2026

ব্রেকিং নিউজ
২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের আইসিটি বিষয়ের( কোড ২১৬৬০১) পরীক্ষার সময় পরিবর্তন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
◾উক্ত পরীক্ষাটি অনিবার্য কারণ বশত ১:৩০ এর পরিবর্তে দুপুর ২:০০ টা থেকে অনুষ্ঠিত হবে,,,,,অন্যান্য সকল পরীক্ষা ১:৩০ থেকে হবে।

স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি"জনতা মহাবিদ্যালয়, মঈনপুর এ ২০২৫-২৬ শিক্ষাবর...
23/07/2026

স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি"

জনতা মহাবিদ্যালয়, মঈনপুর এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ১ম রিলিজ স্লিপে মেধা তালিকায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা আগামী ২৬ ও ২৭ জুলাই (কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলমান থাকায়) দুপুর ১টা থেকে বিকেল ২টা পর্যন্ত, উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে অবশ্যই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

➡️ ভর্তি ফি জমা দেয়ার পদ্ধতি: কলেজ অফিস থেকে ব্যাংক রসিদ সংগ্রহ করে "রূপালী ব্যাংক" দোলারবাজার শাখায় জমা দিতে হবে।

➡️ ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. এসএসসি ও এইচএসসি/ সমমান এর মূল মার্কসিট ও প্রশংসাপত্র এবং প্রত্যেকটির ফটোকপি ২টি করে।
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
৩. স্নাতক সম্মান১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন পত্র।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন- ০১৭২১-৪২৫৬৩৬
নিম্নে মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেওয়া হলো।

পবিত্র কুমার দেব
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক।

এতদ্দ্বারা জনতা মহাবিদ্যালয়, মঈনপুর -এর সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষ্যে আগামী ১৬ জ...
15/07/2026

এতদ্দ্বারা জনতা মহাবিদ্যালয়, মঈনপুর -এর সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, "জুলাই শহিদ দিবস-২০২৬" উপলক্ষ্যে আগামী ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ১১.০০ ঘটিকায় কলেজের হল রুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরণ সভায় সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

পবিত্র কুমার দেব
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জনতা মহাবিদ্যালয়, মঈনপুর।

প্রিয় জনতা মহাবিদ্যালয়, মঈনপুর এর রাষ্ট্রবিজ্ঞান সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী,সেশন ২০২০-২১ নিয়মিত এবং ২০১৯-২০ ও ২০১৮-১৯...
14/07/2026

প্রিয় জনতা মহাবিদ্যালয়, মঈনপুর এর রাষ্ট্রবিজ্ঞান সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী,
সেশন ২০২০-২১ নিয়মিত এবং ২০১৯-২০ ও ২০১৮-১৯ অনিয়মিত, তোমাদের ভাইভা পরীক্ষা আগামী ২০ জুলাই ২০২৬ খ্রি. সকাল ০৯.৩০ মি. এমসি কলেজে অনুষ্ঠিত হবে।
তোমরা সকাল ৯টার মধ্যে এমসি কলেজে উপস্থিত থাকবে।
নির্দেশনায়ঃ
অধ্যক্ষ [ভারপ্রাপ্ত]
Janata Mohabiddaloy

30/06/2026

প্রিয় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা,
​তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের দ্বারপ্রান্তে তোমরা দাঁড়িয়ে আছো। সামনেই এইচএসসি পরীক্ষা। এই সময়টাতে ভয় বা দুশ্চিন্তা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে রেখো—সঠিক পরিকল্পনা আর একটু আত্মবিশ্বাসই পারে এই বৈতরণী পার করে দিতে।
​শেষ মুহূর্তের এই মূল্যবান সময়টুকুর জন্য তোমাদের উদ্দেশ্যে কিছু জরুরি পরামর্শ:

​📖 রিভিশনে জোর দাও: নতুন করে কঠিন কোনো টপিকে হাত দিয়ে সময় নষ্ট না করে, যা অলরেডি পড়েছো তা বারবার রিভিশন দাও। পরীক্ষার খাতায় চেনা প্রশ্ন ভুল না করাটাই আসল কৌশল।

​📝 টেস্ট পেপার ও বিগত বছরের প্রশ্ন সমাধান: প্রতিটা বিষয়ের বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো করে সমাধান করো। এতে প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং সময়ের সঠিক ব্যবহার শিখতে পারবে।

​⏰ টাইম ম্যানেজমেন্টের অভ্যাস: ঘরে বসে ঘড়ি ধরে সৃজনশীল (CQ) এবং নৈর্ব্যক্তিক (MCQ) অংশ সমাধান করার প্র্যাকটিস করো। অনেকেই সব উত্তর জানলেও সময়ের অভাবে লিখে শেষ করতে পারে না। এই ভুলটা করা যাবে না।

​📱 সোশ্যাল মিডিয়া ও ফোন থেকে দূরত্ব: এই কয়েকটা দিন ফেসবুক, ইউটিউব বা অনলাইন আড্ডা যতটা সম্ভব কমিয়ে আনো। ফোকাসটা শুধু নিজের পড়ার টেবিলে রাখো। পরীক্ষা শেষ হলে আনন্দের অনেক সময় পাবে।

​🍎 স্বাস্থ্য ও ঘুমকে অবহেলা নয়: সারারাত জেগে পড়ে শরীর খারাপ করার কোনো মানে নেই। প্রতিদিন অন্তত ৬-৭ ঘণ্টা পরিমিত ঘুম এবং পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। সুস্থ মস্তিষ্কই পরীক্ষায় সেরা আউটপুট দেয়।
​একটি কথা সবসময় মনে রাখবে: জিপিএ-৫ পাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে সততার সাথে পরীক্ষা দেওয়াটাই আসল সফলতা। তোমরা প্রত্যেকেই অপার সম্ভাবনাময়।
​তোমাদের দীর্ঘদিনের পরিশ্রমের সুফল ঘরে আসুক। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোন।
​সবার জন্য রইলো অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা! 🎓

Address

Chhatak

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911690790

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share