Katirhat Mohila Degree College Online Class

Katirhat Mohila Degree College Online Class An official page of Online Class of the Katirhat Mohila Dgree College.

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি  https://katirhatmdc.edu.bd/general_notice/205
26/02/2026

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি https://katirhatmdc.edu.bd/general_notice/205

23/02/2025

***২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর গ্রহণ ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি***

এতদ্দ্বারা কলেজের অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত (শিক্ষাবর্ষঃ ২০২৩-২০২৪) ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/০২/২০২৫খ্রিঃ সোমবার এবং ২৭/০২/২০২৫খ্রিঃ বৃহস্পতিবার (উক্ত দুই দিন) তাদের অনার্স শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর গ্রহণ করে বিতরণ করা হবে। রেজিস্ট্রেশন কার্ডে ছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম, পঠিত বিষয়াদি এবং ছাত্রীর ছবি ঠিক আছে কি না তা দেখে স্বাক্ষর করতে পরামর্শ দেয়া গেল। কোনো ভুল থাকলে তাৎক্ষণিকভাবে অফিসে জানাতে হবে। উক্ত সময়ের পরে রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য যে, ছাত্রী ব্যতীত অন্য কাউকে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে না।

বিষয়টি অতীব জরুরি।

কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তি
20/02/2025

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তি

*অনার্স ৩য় বর্ষের সেশন ফি ও বেতন জমাদান এবং শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি *
20/02/2025

*অনার্স ৩য় বর্ষের সেশন ফি ও বেতন জমাদান এবং শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি *

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
09/02/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

04/02/2025
02/02/2025

***২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ এর সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি***

ছাত্রী কর্তৃক ডাটা এন্ট্রি শুরু: ০৬/০২/২০২৫খ্রিঃ বৃহস্পতিবার

অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত ফরম পূরণের কপি ও নিম্নোক্ত কাগজপত্র কলেজে জমাদানের তারিখ:

১৬/০২/২০২৫খ্রিঃ থেকে ২৫/০২/২০২৫খ্রিঃ পর্যন্ত
(শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত)

নির্দেশনা:
ছাত্রীকে গুগল ক্রোম বা অন্য যেকোনো ব্রাউজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ওয়েবসাইট http://ems.nu.ac.bd/ (লিংক কাজ না করলে গুগল সার্চ বক্সে ems nu লিখে সার্চ দিলে সচল লিংক খুঁজে পাওয়া যাবে) এ প্রবেশ করতে হবে। এরপর student login এ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করে Form fill up>Apply Now অপশনে গিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণ করার সময় পঠিত বিষয়সমূহ ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া গেল। বিষয় নির্বাচনে কোনো ভুল হলে ফরম পূরণের কাগজপত্র জমা দেয়ার সময় অফিসে অবশ্যই অবহিত করতে হবে। নতুবা ছাত্রী দায়ী থাকবে, কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বি:দ্র: নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন এর সকল ছাত্রীও উক্ত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। কলেজ কার্যালয় হতে ফরম পূরণ ফি ও বকেয়া পাওনা (যদি থাকে) জমাদানের রসিদ সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক ব্যাংকে ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১। অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত পরীক্ষার ফরম পূরণের প্রিন্ট আউট কপি (ফরমের উপরের অংশে ছাত্রীর ক্লাস রোল ও মোবাইল নম্বর লিখতে হবে);
২। অনার্স শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি;
৩। ব্যাংকে ফি জমাদানের রসিদের কপিটি প্রদর্শন করতে হবে।

বিষয়টি অতীব জরুরি।

কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
মোবাইল: 01716430402
কম্পিউটার সেকশন: 01830115044

27/01/2025

এতদ্দ্বারা কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল শ্রেণির ছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, 'পবিত্র শব-ই-মিরাজ' উপলক্ষে আগামীকাল ২৮/০১/২০২৫খ্রিঃ মঙ্গলবার কলেজ বন্ধ থাকবে। আগামী ২৯/০১/২০২৫খ্রিঃ বুধবার থেকে কলেজ যথারীতি খোলা থাকবে।

কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

26/01/2025

*** ২০২৩ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ***

এতদ্দ্বারা কলেজের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণকারী ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল ২৭/০১/২০২৫খ্রিঃ সোমবার (সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত) বিতরণ করা হবে। অফিস থেকে রসিদ সংগ্রহ করে কেন্দ্র ফি ও পূর্ববর্তী বকেয়া (যদি থাকে) IFIC Bank PLC, কাটিরহাট উপশাখায় জমা দিয়ে জমা রসিদটি প্রদর্শন করে প্রবেশপত্র গ্রহণ করতে হবে। প্রবেশপত্র গ্রহণের সময় পরীক্ষার্থীকে ডিগ্রি (পাস) শ্রেণির মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থী ব্যতীত অন্য কাউকেই প্রবেশপত্র প্রদান করা হবে না।

কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি 👇👇
20/01/2025

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি 👇👇

Address

Dhalai, P. O. Katirhat, Upazila: Hathazari
Chittagong
4333

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Katirhat Mohila Degree College Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Katirhat Mohila Degree College Online Class:

Share