Chittagong University of Engineering & Technology - CUET

Chittagong University of Engineering & Technology - CUET Official Page of Chittagong University of Engineering & Technology (CUET), Chattogram-4349, Bangladesh.

Phone: 02-334490111, 02-334490102
Fax: 02-334490110, 02-334490103
E-mail:
[email protected], [email protected], [email protected]
Web: www.cuet.ac.bd History of CUET
Former Bangladesh Institute of Technology, Chittagong, abbreviated as BIT Chittagong is presently Chittagong University of Engineering & Technology (CUET). It is one of the prominent and prestigious autonomous self-degree-awarding inst

itute in the engineering education of Bangladesh. This Institute was created out of Engineering College, Chittagong that was established in 1968. The Chittagong Engineering College functioned as the Faculty of Engineering of the University of Chittagong. Through a Government ordinance in 1986, the college was converted into an Institute of Technology. In 2003 this institute of technology was converted into a public university. The honorable President of Bangladesh is the Chancellor of the University. Chittagong University Of Engineering & Technology abbreviated as CUET, is one of the prominent and prestigious degree awarding institute in the engineering education of Bangladesh. This University was created out of Engineering College, Chittagong, that was established in 1968. The Engineering College , Chittagong , functioned as the Faculty of Engineering of the University of Chittagong. Though a Government Ordinance in 1986 the college was converted into an institution (BIT, Chittagong).The honorable President of Bangladesh is the visitor of the institute . A Board of Governors headed by a Chairman appointed by the President is the policy making and administrative authority. There were three other similar Institutes of Technology in the country namely BIT Khulna, BIT Rajshahi and BIT Dhaka that are converted to Khulna University Of Engineering, Rajshashi University Of Engineering & Technology(RUET) & Technology(KUET),Dhaka University Of Engineering & Technology(DUET)

CUET is unique and incompatible due to its proximity to Chittagong, the major sea-port and the beautiful Hill city of the country. The University is situated by the side of the Chittagong-Kaptai road some 25 kilometers off from the center of Chittagong City. Moreover all the tourist attractions of the country like the large hydroelectric plant, the natural beauty of the lake of Kaptai, hill sports of Rangamati, Bandarban, the longest sea beach of the world and tourist resort of Cox's Bazar are only a few hours journey.

বিসিবি পরিচালক ইসরাফিল খসরু এর চুয়েট কেন্দ্রিয় খেলার মাঠ পরিদর্শন: উন্নয়নে সহযোগিতার আশাবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-...
22/08/2026

বিসিবি পরিচালক ইসরাফিল খসরু এর চুয়েট কেন্দ্রিয় খেলার মাঠ পরিদর্শন: উন্নয়নে সহযোগিতার আশা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি এর সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল খসরু আজ ২২ আগস্ট, শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি চুয়েটে বিদ্যমান অন্যান্য অবকাঠামোগত বিষয়েও অবহিত হন। এ সময় তিনি বলেন,“ প্রায় ৪ একর বিশিষ্ট মাঠটি একটি বড় সম্পদ। এটিকে কিভাবে আরো বড় পরিসরে কাজে লাগানো যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। শীঘ্রই একটি টিম মাঠটি পরিদর্শন করবে। আমি নিজেও আগামী শীত তথা ক্রিকেট মৌসুম শুরু হওয়ার আগে একবার দেখে যাবার আশা করছি। চুয়েট কর্তৃপক্ষ দাপ্তরিক উদ্যোগ নিলে আমি বিসিবি এর গ্রাউন্ডস কমিটির মাধ্যমে ভালোভাবে মাঠটি তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।” তিনি আরো বলেন,“চুয়েট কর্তৃপক্ষের প্রস্তাব মতে এখানে জাতীয়-আর্ন্তজাতিক পর্যায়ে প্রাকটিস ম্যাচ, অনুশীলন ক্যাম্প প্রভৃতির ব্যবস্থা করা যেতে পারে। চুয়েটে খেলোয়াড়দের অবস্থানের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং জিমনেসিয়াম রয়েছে বলে জেনেছি। তাই বৃহত্তর পরিসরে ব্যবহারের জন্য মাঠটি তৈরি করার পদক্ষেপ নেয়া যেতে পারে।”

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শনচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর শিক্...
22/08/2026

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন হয়েছে। আজ ২২ আগস্ট (শনিবার) ২০২৬ খ্রিঃ চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মানিত পরিচালক জনাব ইসরাফিল খসরু। এসময় আরও উপস্তিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ—পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের এডভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, টিম ব্লিটজারের মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত এবং টিম ব্লিটজারের লিডারসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট প্রশাসনের সাথে জনাব ইসরাফিল খসরু মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে আজ একইসাথে ফর্মুলা স্টুডেন্ট চায়না (FSAE China) ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের ফর্মূলা কার প্রজেক্টের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। অতিথিবৃন্দ এসব কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন। একই সাথে শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রজেক্টগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন
1.https://www.facebook.com/share/1EuMKvpJvj/?mibextid=wwXIfr
2.https://www.facebook.com/share/1H7CkLQqTe/?mibextid=wwXIfr

উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি’র উদ্যোগে  ভাইস চ্যান্সেলরদের সাথে নীতিনির্ধারণী সংলাপে চুয়েট ভিসিবাংলাদেশের উচ্চশিক্ষার ভ...
21/08/2026

উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি’র উদ্যোগে ভাইস চ্যান্সেলরদের সাথে নীতিনির্ধারণী সংলাপে চুয়েট ভিসি
বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে আজ (২১ আগস্ট ২০২৬) সাভারের ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে শুরু হয়েছে ভাইস চ্যান্সেলরদের সাথে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ভাইস চ্যান্সেলর সহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এই প্রেক্ষাপটে দুই দিনের সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের উদ্যোগসমূহের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থানযোগ্যতা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা—সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এতে অংশ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারক, ভাইস চ্যান্সেলরবৃন্দ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, স্কলার, গবেষকগণের সাথে নিজের ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করছেন এবং মতামত তুলে ধরছেন। বিশেষ করে, এই সংলাপে অংশগ্রহণেরর মাধ্যমে ভাইস চ্যান্সেলর মহোদয় দেশের উচ্চশিক্ষার প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে একটি অভিন্ন ধারণা তৈরি, বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা ও ভালো চর্চা বিনিময়, একাডেমিক নেতৃত্ব ও সুশাসন শক্তিশালীকরণ, মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য কার্যকর করণীয় নির্ধারণ বিষয়ে অবস্থান এবং ভবিষ্যতের রোডম্যাপ তুলে ধরছেন। এ সময় তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ হচ্ছেন সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল। আর্ন্তজাতিকভাবে যে রিসার্চ গ্রান্টগুলো কল করা হয়, সেখানে যাতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অধিক হারে অংশগ্রহণ করতে পারেন, সে ব্যাপারে চেষ্টা আরো বৃদ্ধি করা উচিত বলে মনে করি।”
প্রসঙ্গত, বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চুয়েট ভিসি'র অভিনন্দনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য ...
20/08/2026

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চুয়েট ভিসি'র অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

এক অভিনন্দন বার্তায় চুয়েট ভিসি বলেন, "জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর প্রজ্ঞাবান ও বিচক্ষণ নেতৃত্ব দেশের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আমি প্রত্যাশা করি। দেশ ও মানুষের কল্যাণে তাঁর এই নতুন পথচলা সফল হোক-এই কামনা করি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে তিনি দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো মর্যাদাময় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ্য অভিভাবক হিসেবে ভূমিকা রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

CUETians in Australia কর্তৃক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেলে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল অথচ...
20/08/2026

CUETians in Australia কর্তৃক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেলে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের নিমিত্তে আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন একাডেমিক ও ছাত্র-বৃত্তি শাখায় জমা নেওয়া হবে। আবেদন ফরম অফিস চলাকালীণ একাডেমিক ও ছাত্র-বৃত্তি শাখা থেকে সংগ্রহ করা যাবে এবং এ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বৃত্তি সংক্রান্ত পেইজ (https://cuet.ac.bd/student/scholarship-financial-aids) থেকেও ডাউনলোড করা যাবে।
আবেদন ফরমের সাথে যা সংযুক্ত করতে হবেঃ
• ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদানকৃত অভিভাবকের মাসিক আয়ের সনদের মূল কপি
• ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এস এস সি/সমমান এবং এইচ এস সি/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ফটোকপি এবং ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাস্থান সম্বলিত পেইজের কপি
• অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে লেভেল-টার্ম পরীক্ষার গ্রেডশীটের ফটোকপি
• অন্যান্য অর্জনের ক্ষেত্রে সেসবের প্রমাণক কপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু করেছে এলজিইডি। অদ্য ২০ আগস্ট (ব...
20/08/2026

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু করেছে এলজিইডি। অদ্য ২০ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৬ খ্রিঃ উক্ত সংস্কার কাজ পরিদর্শন করেছেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
পরিদর্শনকালে মাননীয় ভাইস-চ্যান্সেলর চলমান সংস্কার কাজের গুণগত মান বজায় ও চুয়েটের জরাজীর্ণ সড়কসমূহ যথাসম্ভব সংস্কারের বিষয়ে এলজিইডি এর আন্তরিক এবং সর্বোত্তম সহোযোগিতা কামনা করেন।

স্কুল ছাত্র/ছাত্রীদের STEM Education এ আগ্রহী করার উদ্দেশ্যে নরওয়ে দূতবাসের সহযোগিতায় সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর হালিশহ...
20/08/2026

স্কুল ছাত্র/ছাত্রীদের STEM Education এ আগ্রহী করার উদ্দেশ্যে নরওয়ে দূতবাসের সহযোগিতায় সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর হালিশহরস্থ Gunners' English School এর ৩০০ জন শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষক তাদের শিক্ষাসফরের অংশ হিসেবে চুয়েট এর বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, গবেষণা এবং টেকসই জ্বালানি সম্পর্কে আরও আগ্রহী ও সচেতন করে তোলার প্রয়াস নেওয়া হয়।

চুয়েট ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ অন্যান্য অতিথিবৃ...
19/08/2026

চুয়েট ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীবৃন্দ।

চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর  অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয় এর সাথে Asrro Club এর শুভেচ্ছা বিনিময় । এ সম...
19/08/2026

চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম মহোদয় এর সাথে Asrro Club এর শুভেচ্ছা বিনিময় । এ সময় Asrro Club এর মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর...
19/08/2026

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অদ্য ১৯ আগস্ট (বুধবার) ২০২৬ খ্রিঃ দুপুরে একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, মেডিক্যাল সেন্টারের উপদেষ্টা অধ্যাপক ড. নিপু কুমার দাশ, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন এবং ছাত্রকল্যাণ অধিদপ্তর এর সহকারী-পরিচালক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা ।
মতবিনিময়কালে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, করণীয় নির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন।

Address

Kaptai Road, Pahartoli, Raozan, Bangladesh Chittagong Division
Chittagong
4349

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University of Engineering & Technology - CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chittagong University of Engineering & Technology - CUET:

Shortcuts

Share