Chittagong University Indigenous Students - CUIS

Chittagong University Indigenous Students - CUIS It's all about the activities of Chittagong University Indigenous Students - CUIS.

আলীকদমে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুনসম্প্রতি গত কয়েকদিন আগে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কু...
23/04/2026

আলীকদমে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুন

সম্প্রতি গত কয়েকদিন আগে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের প্রেন্নই শিক্ষালয় ও আশেপাশের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে ভয়াবহভাবে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং আক্রান্ত শিশুদের বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
এপর্যন্ত কুরুকপাতা ইউনিয়নের রিংলত পাড়ায় ২ জন শিশু এবং প্রেন্নই শিক্ষালয়ের ১ জনসহ মোট ৩ জন শিশু মারা গেছে। আক্রান্ত শত শত শিশুদের চিকিৎসা সেবার জন্যে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালের বেড সংকট দেখা দিয়েছে এবং অস্থায়ী বেডের ব্যবস্থা করতে হচ্ছে। আক্রান্ত শিশুদের অনেক জনকে বাধ্য হয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, পেটব্যথা ও ডায়রিয়াসহ নানা উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় স্থানীয় স্বেচ্ছাসেবক টিম তাদের সীমিত সামর্থ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে, স্থানীয়ভাবে রোগটির প্রকৃতি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় চিকিৎসা কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে। হামের উপসর্গকে জলবসন্তের লক্ষণ ধরে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণে ইতিমধ্যে ৩ জন শিশুর প্রাণহানি হয়েছে। দ্রুত সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এবং পরিস্থিতি নিয়ে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহের দিকে যেতে পারে।

স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আক্রান্ত শিশুদের চিকিৎসা খরচসহ প্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল সাপোর্টের কথা বলেন। এজন্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ সেখানকার ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের নিকট আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ ও সাপোর্ট দিয়ে এ দুঃসময়ে আলীকদমের শিশুদের পাশে থাকার জন্যে বিনীত প্রার্থনা করছি। সকলের প্রতি অনুরোধ—মানবিক সহায়তায় এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতা অনেক প্রাণ বাঁচাতে সহায়ক হতে পারে।
ধন্যবাদান্তে,
রিবেক চাকমা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ
পাতলাই ম্রো,
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
Dhaka University Jumma Students Family

কুর্নিকোভা চাকমা,
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ
Dhaka University Jum Literature and Cultural Society

আর্থিক সহযোগিতা পাঠাবেন:
রিবেক চাকমা: 01571229368 (বিকাশ/নগদ)
পাতলাই ম্রো: 01577203259 (বিকাশ)
ব্যাংক একাউন্ট:
Holder name: PATLAY MRO
4405701033693 (Sonali Bank, Dhaka University Corporate Branch)

আজ ২০ এপ্রিল ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবক চাকমার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান তাদের গ্রামের নিজ বাড়িতে সাম...
20/04/2026

আজ ২০ এপ্রিল ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবক চাকমার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান তাদের গ্রামের নিজ বাড়িতে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে। অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রঁদেভূ শিল্পীগোষ্ঠী'র সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-সহপাঠী, কলেজের বন্ধুসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমার অকাল প্রয়াণে নৃবিজ্ঞান বিভাগের উ...
17/04/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমার অকাল প্রয়াণে নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল ১৬ এপ্রিল ২০২৬ শোকসভা ও প্রার্থনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. মো. আশরাফুজ্জামান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক লারমার পরলৌকিক সদগতি কামনায় আজ সন্ধ্যা ...
12/04/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক লারমার পরলৌকিক সদগতি কামনায় আজ সন্ধ্যা ৭.০০ ঘটিকায় আদিবাসী শিক্ষার্থীদের উদ্দ্যোগে চবি বিশ্বশান্তি প্যাগোডায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

শোক সংবাদঃ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক লারমা আজ সকালে ব্রেইন স্ট্রো...
12/04/2026

শোক সংবাদঃ-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক লারমা আজ সকালে ব্রেইন স্ট্রোক করে পরলোকগমণ করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী পরিবার গভীর শোক প্রকাশ করছে ও তাঁর শোকার্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করছে।

জীবক লারমা ব্যক্তিগত জীবনে অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক ছিলেন। তিনি ২০২৪ সালে রাঙ্গামাটি সরকারী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইস.এস.সি. পাশ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে তাঁর পারলৌকিক সদগতি কামনা করছি।

পার্বত্য চট্টগ্রামের সকল ও সমতলে বসবাসরত কিছু আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব " বৈসু, সাংগ্রাই, বিষু, বিঝু, বিহু, ...
12/04/2026

পার্বত্য চট্টগ্রামের সকল ও সমতলে বসবাসরত কিছু আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব " বৈসু, সাংগ্রাই, বিষু, বিঝু, বিহু, চাংক্রান, সাংগ্রাইং, সাংলান, সাংক্রাই, থাংগ্রেন, পাতা–২০২৬" এর উপলক্ষে সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আজ ১২ এপ্রিল ২০২৬ (২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে কলা ফ্যাকাল্টি ঝর্ণায় ফুল নিবেদন করা হয়।

পার্বত্য চট্টগ্রামের জুম্ম আদিবাসীদের মধ্যে চাকমারা এই উৎসবকে বলে বিঝু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, আসামিরা বিহু, ম্রোরা চাংক্রান, খেয়াংরা সাংলান, খুমীরা সাংক্রাই, চাকরা সাংগ্রাইং এবং সমতলের আদিবাসীদের মধ্যে রাখাইনরা বলে থাংগ্রেন ও সাঁওতালরা পাতা বলে থাকে।

পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর প্রধান ও বৃহত্তর সামাজিক উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চা...
11/04/2026

পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর প্রধান ও বৃহত্তর সামাজিক উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, সাংক্রাই, সাংগ্রাইং, সাংলান, পাতা - ২০২৬’ এর উপলক্ষে সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

চৈত্র সংক্রান্তি ও নতুন বছরের আগমনকে কেন্দ্র করে উদযাপিত বৃহত্তম এই উৎসবটিকে ম্রো’রা চাংক্রান, চাক’রা সাংগ্রাইং, মারমা’রা সাংগ্রাই, ত্রিপুরা’রা বৈসু, তঞ্চঙ্গ্যা’রা বিষু, অহমিয়া’রা বিহু, খুমি’রা সাংক্রাই, খেয়াং’রা সাংলান, সাঁওতাল’রা পাতা ও চাকমা’রা বিঝু নামে উদযাপন করে থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে ১২ই এপ্রিল, ২০২৬ ইং সকাল ৬:০০ ঘটিকায় কলা ফ্যাকাল্টি ঝর্ণায় ফুল নিবেদন করার কর্মসূচি আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্হানরত সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহবান করা হচ্ছে।

বি: দ্র: ফুল নিবেদনের সময় প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে।

জু জু! নমস্কার!সবাইকে বিষুর অগ্রীম শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এইবছরেও চট্টগ্রাম বিশ্ব...
03/04/2026

জু জু! নমস্কার!

সবাইকে বিষুর অগ্রীম শুভেচ্ছা।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ন্যায় এইবছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উদ্যোগে সম্পাদিত 'পহর জাঙাল প্রকাশনা পর্ষদ' এর বিষুর-২০ তম সংখ্যা প্রকাশিত হয়েছে।

'পহর জাঙাল' এর ২০তম বিষু সংখ্যাটি যেখান থেকে সংগ্রহ করতে পারবেন—

১.রাঙ্গামাটি সদর:
-সুশান্ত তালুকদার
মোবাইল নং- 01608978706

২.রোয়াংছড়ি উপজেলা:
-ঠান্ডা জয় তঞ্চঙ্গ্যা
01823072400

৩. রাজস্থলী উপজেলা :
-তুষি তঞ্চঙ্গ্যা
ডাক্তার পাড়া

৪. ফারুয়া অঞ্চল :
-অমর কান্তি তঞ্চঙ্গ্যা
01575137333
01880307546,

-সজীব তঞ্চঙ্গ্যা
01581848706

৫.মন্দিরাছড়া:
-ধন লাল তঞ্চঙ্গ্যা

৬. নাইক্ষ্যংছড়ি:
-অজয় তঞ্চঙ্গ্যা
01881013982

৭. কাপ্তাই :
- শ্যামলিকা তঞ্চঙ্গ্যা
ত্রিপুরাছড়ি,কাপ্তাই

৮.বগাখালী:
ইরা ধন তঞ্চঙ্গ্যা

৯.চবি:
শান্ত তঞ্চঙ্গ্যা,
অমল তঞ্চঙ্গ্যা।

১০. বান্দরবান সদর:
বেবী তঞ্চঙ্গ্যা
বান্দরবান বিশ্ববিদ্যালয়।

**আপনারা বইটি ১২.০৪.২০২৬-রোয়াংছড়ি বিষু মেলা,
১৬.০৪.২০২৬-রাজস্থলী বিষু মেলা,
১২.০৪.২০২৬ -সাক্রাছড়ি-ওয়াগ্গা-কাপ্তাই বিষু মেলাতে আমাদের স্টল থেকে সংগ্রহ করতে পারবেন।

**চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমেও বই সংগ্রহ করতে পারবেন।

**এছাড়াও বিভিন্ন স্থান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে—
মোবাইল - 01850908863,
01620589779

বি:দ্র: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে চাইলে সংগ্রহকারীকে বইয়ের মূল্যের সাথে কুরিয়ার ফি. পেইড করতে হবে।

বইটির শুভেচ্ছা মূল্য:
সর্বসাধারণের জন্য ১৬০/- টাকা মাত্র
শিক্ষার্থীদের জন্য ১২০/- টাকা মাত্র

সম্পাদক
কমল তঞ্চঙ্গ্যা
পহর জাঙাল প্রকাশনা পর্ষদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ক্লাস ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরুর বিজ্ঞপ্তি
02/04/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ক্লাস ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরুর বিজ্ঞপ্তি

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি উত্থাপন করেন। প্রথমত, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ছুটি ঘোষণা করে তা একাডেমিক ...
01/04/2026

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি উত্থাপন করেন। প্রথমত, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ছুটি ঘোষণা করে তা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং দ্বিতীয়ত, এ সময়ে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে সংশোধিত রুটিন প্রকাশ করা। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

প্রেস বিজ্ঞপ্তি১ এপ্রিল ২০২৬, চবিপার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চ...
01/04/2026

প্রেস বিজ্ঞপ্তি
১ এপ্রিল ২০২৬, চবি

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান ইত্যাদি উৎসবের দিনে সকল পরীক্ষা স্থগিতকরণ এবং উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ (পাঁচ) দিনের ছুটির ঘোষণার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি

তাং:- ৩১ মার্চ ২০২৬

বরাবর
মাননীয় উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম।

মহোদয়,
পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৭০০ (সাতশত) এর অধিক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এসকল জাতিগোষ্ঠীসমূহের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান যা প্রতিবছর ১২ এপ্রিল থেকে শুরু করে ১৬ এপ্রিল পর্যন্ত উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশ সংবিধানের ২৮(১) বলা আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। কিন্তু দুঃখের বিষয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষকে (১৪ এপ্রিল) বাৎসরিক সাধারণ ছুটির তালিকায় রাখা হলেও বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান ইত্যাদি উৎসবসমূহকে ছুটির আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উক্ত উৎসবসমূহ উপলক্ষে ছুটি না থাকার কারণে পার্বত্য চট্টগ্রাম থেকে আগত আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের প্রধান সামাজিক উৎসব পালন করা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন ভাষাভাষী আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান বিঝু, বিষু, বৈসু, বিহু ইত্যাদি। বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে এ উৎসবসমূহের আর্থ-সামাজিক গুরুত্ব অনেক। পাহাড়ের ভিন্ন ভাষাভাষী ও বৈচিত্র্যময় সংস্কৃতির আদিবাসীদের ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণ ও বর্ষবরণকে কেন্দ্র করে পালিত হয়ে আসা এ উৎসবসমূহ এসব জনগোষ্ঠীর জীবনজীবিকা ও সামাজিক মিথস্ক্রিয়ার অংশ যা তাদের পারস্পরিক ঐক্যতান ও ভ্রাতৃত্ববোধকে একইসূত্রে গেঁথে আবহমানকাল ধরে বহমান রেখেছে। প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাহাড়ের সামাজিক উৎসব বিঝু, বৈসু, বিহু, বিষু, সাংগ্রাই, সাংক্রান ও চাংক্রান উৎসব পালিত হয়ে থাকে।

উল্লেখ্য যে, বিগত সময়গুলোতে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ এই উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণা ও কোনধরনের পাবলিক পরীক্ষা না রাখার জন্যে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। সরকারি ছুটির দাবি বহুদিনের হলেও গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) রুটিনে সংশোধনী আনা হয়। পূর্ববর্তী রুটিনে উক্ত উৎসবের দিনে পরীক্ষার দিন থাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাবির প্রেক্ষিতে বোর্ড নতুন সংশোধিত রুটিন প্রকাশ করে যেখানে আদিবাসীদের সামাজিক উৎসবের দিনের পরীক্ষাগুলো পেছানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড পর্যায়ে উক্ত উৎসবসমূহে ছুটির আওতায় আনা হলেও এখনো পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটি বিবেচনা করা হচ্ছে না।

এছাড়াও ২০২৫ এ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানকার আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে উক্ত উৎসবের দিনে ছুটি ও ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৯ মার্চ ২০২৬ এ এক বিজ্ঞপ্তিতে ১২-১৬ এপ্রিল পর্যন্ত সকল বিভাগে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

কিন্তু দুঃখের বিষয় যে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক আদিবাসী শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও এবং ইতিপূর্বে বেশ কয়েকটি সংগঠন থেকে উক্ত উৎসবসমূহ উপলক্ষে ছুটির আবেদন জানিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ফলে প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাশ-পরীক্ষা চলমান থাকায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীরা তাদের প্রধান সামাজিক উৎসব উদযাপন করা থেকে বঞ্চিত হয়ে আসছে।

তাই আদিবাসী শিক্ষার্থীরা যাতে উৎসবমুখর পরিবেশে নিজেদের সামাজিক উৎসবসমূহ পালন করতে পারে সেজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর নিম্নোক্ত দাবিসমূহ জানাচ্ছে-

১। অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিন ছুটি ঘোষণা করা এবং একইসাথে উল্লেখ্য দিনগুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছুটির তালিকায় অন্তর্ভূক্ত করা।
২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ ও ইনস্টিটিউটে ইতোমধ্যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে এবং পরীক্ষাসমূহ যদি উল্লেখ্য দিনগুলোতে (১২-১৬ এপ্রিল) পড়ে থাকে সেক্ষেত্রে সংশোধনের মাধ্যমে ৫ দিনের ছুটিতে অন্তর্ভূক্ত করে পুনরায় পরীক্ষার রুটিন প্রকাশ করা।

নিবেদক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ

বার্তা প্রেরক,
জাল্লাং এনরিকো কুবি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, 01833061293
রিবেক চাকমা, পালি বিভাগ, 01571229368

জরুরি মানবিক সাহায্যের আবেদনরোগী : মায়ারাণী চাকমাঠিকানা: চম্পাতলী,ঘাগড়া কাউখালী,রাঙামাটি মায়ারাণী চাকমা বর্তমানে জিহ্বার...
08/03/2026

জরুরি মানবিক সাহায্যের আবেদন

রোগী : মায়ারাণী চাকমা
ঠিকানা: চম্পাতলী,ঘাগড়া কাউখালী,রাঙামাটি

মায়ারাণী চাকমা বর্তমানে জিহ্বার ক্যান্সার (Oral Cancer) রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন করা অত্যন্ত জরুরি। এই অপারেশনের জন্য প্রায় ৬–৭ লক্ষ টাকা প্রয়োজন।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, তিনি একটি দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ তাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায় চিকিৎসা না হলে তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
তাই সকল মানবিক, সহৃদয় ও দানশীল ব্যক্তিদের কাছে আন্তরিক আবেদন—আপনাদের সামান্য সহযোগিতাই পারে মায়ারাণী চাকমার জীবন বাঁচাতে এবং তার পরিবারে আবার আশার আলো ফিরিয়ে আনতে।
আসুন, আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিই এবং যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি।

এড়িয়ে নয়, এগিয়ে আসুন
সামর্থ্যানুযায়ী সাহায্য করুন।

সহায়তা পাঠানোর মাধ্যম:
📱 বিকাশ / নগদ (Personal)
📞 নম্বর: 01810-265006(রোগীর ছেলে)

Address

Chittagong University Campus
Chittagong

Telephone

+8801559361799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Indigenous Students - CUIS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chittagong University Indigenous Students - CUIS:

Share