20/08/2026
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর(মাস্টার্স) শেষ পর্বে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতিসহ অধিভুক্তি লাভ করেছে।
2024-2025 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত চিঠি স্মারক নং- ০৭(চ- ১৩০১) জাতীঃ বিঃ/কঃপঃ/কোড-৭০১০/১৪৭৫৭ তারিখ: ২০/০৮/২৬ এর আলোকে অত্র মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ স্নাতকোত্তর(মাস্টার্স) শেষ পর্বে ব্যবস্থাপনা বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতিসহ অধিভুক্তি লাভ করেছে। স্নাতকোত্তর(মাস্টার্স) শেষ পর্বে হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান এবং স্নাতক(সম্মান) কোর্সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনুমতি শর্তসাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবেচনাধীন রয়েছে।
ধন্যবাদান্তে-
অধ্যক্ষ
মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ
নাপোড়া, বাঁশখালী, চট্টগ্রাম।