Jalalabad Islamic K.G and High School

  • Home
  • Jalalabad Islamic K.G and High School

Jalalabad Islamic K.G and High School শিক্ষাই জাতির মেরুদণ্ড

জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলে, চলমান FIFA বিশ্বকাপ উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আর্জেন্টিনা বনাম...
07/07/2026

জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলে, চলমান FIFA বিশ্বকাপ উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দুটি দলে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারি শিক্ষক জনাব, সাগর সুশীল।

উক্ত ম্যাচে আর্জেন্টিনা দল ২-০ গোলে বিজয় হয়।

বিজয়ী দলের মাঝে পুরুষ্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মাওলানা এম. হারুনর রশীদ।

প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতচট্টগ্রাম, ২৭ জুন ২০২৬: প্রাইভে...
27/06/2026

প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ২৭ জুন ২০২৬: প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে এক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ-পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জনাব শ্যামল কান্তি মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শামসুল আরেফিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফয়সাল, মহাসচিব মুকিম বিল্লাহ, যুগ্ম মহাসচিব ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সদস্য সচিব সেলিম মোশাররফ খান, সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মদ, শিক্ষা সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক মনজুর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মাইন উদ্দিন এবং ধর্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম মারুফ।
কর্মশালা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সিফাত, মামুনুর রশীদ, তিশা, আছিয়া এবং আরও অনেকে। তাদের আন্তরিক সহযোগিতা কর্মশালাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও মাস্টার ট্রেইনার জনাব রাশেদ মোঃ মোকাম্মেল, ট্রেইনার জনাব নাসির উদ্দিন, জনাব মিজানুর রহমান, জনাব ফয়সাল মুন এবং প্রিন্সিপাল জনাব শ্যামল কান্তি মজুমদার। কর্মশালার বিশেষ আকর্ষণ হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির একটি সমৃদ্ধ, যুগোপযোগী ও অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন, যা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল-এরশিক্ষা সফর-২০২৬বুট্যানিকাল গার্ডেন এন্ড ইকো-পার্ক,সীতাকুণ্ডে এবং বাঁশবাড়িয়া বীচ,...
15/02/2026

জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল-এর
শিক্ষা সফর-২০২৬

বুট্যানিকাল গার্ডেন এন্ড ইকো-পার্ক,সীতাকুণ্ডে এবং বাঁশবাড়িয়া বীচ,বাঁশবাড়িয়া।

বই উৎসব ১ জানুয়ারি ২০২৬, জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল।
01/01/2026

বই উৎসব ১ জানুয়ারি ২০২৬, জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল।

৩১ ডিসেম্বর,২০২৫:জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলের ২০২৫ সালের সকল শ্রেনির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।
01/01/2026

৩১ ডিসেম্বর,২০২৫:
জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলের ২০২৫ সালের সকল শ্রেনির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে,জালালাবাদ ইসলামিক কে. জি এন্ড হাইস্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের, সকল মক্তিযুদ...
16/12/2025

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে,জালালাবাদ ইসলামিক কে. জি এন্ড হাইস্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের, সকল মক্তিযুদ্ধা এবং শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

16/12/2025
জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলে-আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সম্মানিত অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।...
14/11/2025

জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুলে-আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সম্মানিত অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন:

* সম্মানিত অভিভাবকবৃন্দ।
* অত্র স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক: জনাব হারুনর রশিদ।
* সভাপতি: জনাব এরশাদ খান।
* সহ-সভাপতি: জনাব আব্দুল্লাহ আল মামুন।
* অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা।

আজকে আমাদের জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল-এর ক্লাস পার্টি-২০২৫ অনুষ্ঠিত হয়।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:* অত্র ...
30/10/2025

আজকে আমাদের জালালাবাদ ইসলামিক কে.জি এন্ড হাইস্কুল-এর ক্লাস পার্টি-২০২৫ অনুষ্ঠিত হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

* অত্র স্কুলের সভাপতি, জনাব এরশাদ খান।
* অত্র স্কুলের সহ-সভাপতি এবং ব্রাইট সাক্সেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মামুন।
*অত্র স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক জনাব মাওলানা হারুনুর রশিদ।
*গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক জনাব মকিম বিল্লাহ।
* অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা মিসেস শিখা চক্রবতী।
*অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব মাওলানা হারুনুর রশিদ।

Address

Bashbaria,sh*takundu,Chittagong,Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Islamic K.G and High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed University?

Share