Anabil Ehsan

Anabil Ehsan Assistant Professor
Department of Music
University of Chittagong

অবশেষে 'ভৃঙ্গরাজ' ফুলএলো মোদের ঘরে...🌿🌼
05/09/2026

অবশেষে 'ভৃঙ্গরাজ' ফুল
এলো মোদের ঘরে...🌿🌼

করুণ চাহুনি...🌿
04/09/2026

করুণ চাহুনি...🌿

01/09/2026

সংগীতের কোনো সীমানা নেই। 🌼
লোকসংগীত আমার ধ্যান-জ্ঞান হলেও, রবীন্দ্রসংগীতের প্রতি সবসময়ই আমার মনের গভীরে একটা অন্যরকম টান রয়েছে। আমাদের বিভাগের গুণী শিক্ষক জনাব জান্নাতুল ফেরদৌস (Jannatul Urmy) আপার অনুরোধে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাসে রবীন্দ্রসংগীত চর্চা করানোর সৌভাগ্য হলো।
লোকসংগীতের শিক্ষক হয়ে রবীন্দ্রসংগীতের ক্লাস নেওয়ার এই নতুন অভিজ্ঞতাটি আমার শিক্ষকতা জীবনের অন্যতম সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। শিক্ষার্থীবৃন্দের সাথে কাটানো সেই সুরময় মুহূর্তের একটি ঝলক রইলো ভিডিওতে।
ভিডিও কৃতজ্ঞতা: Tahreem Bin Nasir 🌿

31/08/2026

বৃষ্টি-আমি-লালন সাঁই...🌼


[২০২৪ সাল]

10/08/2026

শুধু শেষবারের মত একবার দেখার ইচ্ছায়
বর্ষায় পিচঢালা পথে বহু কিলোমিটার হেঁটে যাওয়া—
সেই দিনটি বদলে দিয়েছিল
চেনা সুরের সীমানা।

​রাতভর ঘুম ছিল না চোখে,
একটা তীব্র বেদনার বাতাস বইছিল
হৃদয়ের পূর্ব-পশ্চিম কোণে।

​আমি তখন নদীর এপারে
বসে আছি নিরিবিলি নির্জনে,
ওপারে শিয়ালেরা ব্যস্ত
তাদের বৈঠক নিয়ে—
নানা রাগ-রাগিনী ভেসে আসছে এপারে।

​বিষাক্ত সুর মিলিয়ে যায় দূর গগনে,
তবু নদী বয়ে চলে নীরবে।
সকালে সেই তীব্র বেদনার স্পর্শে
জেগে উঠে আমি শুধু এটুকুই বুঝে নিলাম—

​কিছু সুর কখনো আর ফিরে আসে না,
সব কবিতা সুরের ছোঁয়াও পায় না;
কিছু মুহূর্ত চিরকাল হৃদয়ে এঁকে যায়
অকালে ঝরে পড়া এক নিঃশব্দ পাতার গল্প।

28/07/2026

আমাদের সন্তানের পৃথিবীতে আগমনের এক মাস পূর্তি উপলক্ষে ভালোবাসার নিবেদন...🌿🌼

কবিতা/গানের বাণী: জয়া দেবনাথ।
সুরারোপ: অনাবিল ইহসান।

একটা সময় ফটোগ্রাফির সখ ছিলো। ছবিটা আমার দাদুবাড়ির এলাকা থেকে তুলেছিলাম প্রায় ১০ বছর আগে। হয়ত এই ফড়িং-এরা আর নেই...🌿🌼
26/07/2026

একটা সময় ফটোগ্রাফির সখ ছিলো। ছবিটা আমার দাদুবাড়ির এলাকা থেকে তুলেছিলাম প্রায় ১০ বছর আগে। হয়ত এই ফড়িং-এরা আর নেই...🌿🌼

16/07/2026

মনে বাঞ্ছা করি...🌿🌼

ভিডিওর কৃতজ্ঞতা: Mitu 💞

14/07/2026

বন্ধুকে লালন সাঁইয়ের গান শোনাই...🌿🌼

ভিডিওর কৃতজ্ঞতা: Mitu 💞

Address

UNIVERSITY OF CHITTAGONG
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Anabil Ehsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share