Meheraj Uddin

Meheraj Uddin বেইমান ও মনুষ্যত্বহীন মানুষদের থেকে দূরে থাকুন।

20/03/2024

সব রঙ মুছে যায়, সমাপ্তির পথে ধাবিত হয় সব আয়োজন। ক্ষয়িষ্ণুতাই হলো দুনিয়ার পরম বাস্তবতা। সব গতি ধীর হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে সব সুর, ম্লান হয় আলোর উজ্জ্বল রেশটুকুও। জীবনের পরিণতিও একই___ একদিন অকস্মাৎ বেজে যায় বিদায়ের ঘন্টা। সত্যি সত্যি ফুরিয়ে যায় হায়াতের দিন।

📝 আরিফ আজাদ

08/11/2023

❣️

05/07/2023

বিশ্বাসঘাতকতা করেই কি আপন মানুষরা????
নিঃসন্দেহে এটা সত্য, আপন মানুষরাই বিশ্বাস ঘাতকতা করে।

**** বঙ্গবন্ধুর পিতা (শেখ লুৎফর রহমান) এর দেহ নামাতে যিনি কবরে নেমেছিলেন, বঙ্গবন্ধুর পিতার মৃত্যুতে যিনি মাটিতে গড়িয়ে গড়িয়ে কান্না করেছিলেন, শেখ কামালের বিয়ের উকিল ছিলো যে লোকটি ১৯৭৫ সালের ১৪ আগষ্ট যে লোকটি নিজের বাড়ি থেকে রান্না করে এনে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো, তার পরের দিন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকটি খুন করেছিলো। আর সেই বিশ্বাসঘাতক লোকটির নাম হলো খন্দকার মোশতাক।

*** ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন কে ফাঁসি দেওয়ার পর যখন তার মৃতদেহ বাহিরে রাখা হলো তখন একদল লোক এসে মৃতদেহের উপর থুথু ছিঁটিয়েছিল। অথচ তারা সবাই ছিলো ইরাকের নাগরিক। একসময় যাদের নিরাপত্তার দায়িত্বে ছিলো সাদ্দাম, আর সেই সাদ্দামের মৃত্যুর সময় কেউ পাশে ছিলো না। ১২ জন মার্কিন সেনা তার নিরাপত্তার দায়িত্বে ছিলো সেই সেনা সদস্যরা তার মৃত্যুর পর কেঁদেছিলেন।

*** সম্প্রতি ঘটে যাওয়া কাহিনী দেখুন, ফ্রিগোজিন ফুটপাথে খাবার বিক্রি করতো, আর সেই ফ্রিগোজিনকে এনে পুতিন তার নিজের বাবুর্চি বানিয়েছিলো, এরপর তার সামরিক বাহিনীর প্রধান বানিয়েছিলো। আর সেই ফ্রিগোজিন গেলো পুতিনকে মারতে, ক্ষমতা থেকে নামাতে।

*** বাংলার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতার পতন কে না জানে???তার আপন খালা ঘসেটি বেগম এবং তার বিশ্বস্ত সেনাপতি মিরজাফর এর কারণে হয়েছিলো তার পতন।

*** ভারতের Prime Minister ইন্ধিরা গান্ধির মৃত্যু কীভাবে হয়েছিলো?? জেনে নেওয়া যাক তাহলে। ইন্ধিরা গান্ধীর মৃত্যু শত্রুর গুলিতে নয় হয়েছিলো তার দেহরক্ষীর গুলিতে, যাদেরকে তার নিরাপত্তার জন্য রেখেছিলো তারাই তার প্রাণ নিতে দিনের পর দিন গুণছিলো, আর সেই ইন্ধিরা গান্ধীকে হত্যাও করে ফেলা হয়েছে।

21/02/2023
16/12/2022

জীবনে মানুষ চিনতে পারার মত জ্ঞানী কাজ দ্বিতীয়টা নাই, আর এটা যারা করতে পারে তারাই সফল হয়।
এদের কাছ থেকে যতদূর সম্ভব দূরে থাকা মঙ্গল, আমার ক্ষেত্রে প্রয়োজনে উত্তম -মধ্যম দিয়েই এদের দূরে রাখা ভালো।
সাময়িক ক্ষতি হলেও অদূরভবিষ্যতে সুখ অবশ্যম্ভাবী।
আর আমরা হুটহুট এই চালচুতুর মানুষদের বিশ্বাস করে ফেলি।
নিছক বিচক্ষণতা ছাড়া এই শ্রেণির মানুষদের চিনা বড় মুশকিল। এরা স্বার্থ উদ্ধারের জন্য প্রয়োজনে আপনাকে বাপ ডাকবে, আর স্বার্থ উদ্ধার শেষ আপনার বড় ক্ষতি করে চলে যাবে। পিছনে আপনার গীবত ও করবে😁

27/09/2022

নিজের মতো করে জীবন গড়তে হলে আত্নবিশ্বাসী ও স্বাবলম্বী হতে হয়।কারও নির্দেশমতো চলতে গেলে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলতে হয়, যা একজন মানুষের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনে না। এ জগতে তারাই সফল, যারা নিজের মতো করে পৃথিবীটা গড়ে নেয়।

18/09/2022

আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক........... ............... ..................
একটি জলের খনি,
তার দিকে তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুুরুষ তাকে বলুক রমণী"
" এত যে কাছে আসতে চাও
কতটুকু সংযম আছে তোমার?
এতো যে ভালোবাসতে চাও
তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?

নিঃসঙ্গতা

30/08/2022

অন্যের প্রতি মধুর ব্যবহার ও তার ছোটখাটো ব্যথা দূর করেই তাকে সন্তুষ্ট করা যায়।
পরোপকারী ব্যক্তি অন্যর ব্যথায় ব্যথিত হন এবং
সেই ব্যথাকে মোচন করে অপার আনন্দ লাভ করেন।

25/05/2022

কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো, “কে বলছে” সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে।

-Anonymous

05/04/2022

বাঁধার দেয়াল দেখে ভয়ে পিছিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়,বরং বাঁধার দেয়াল টপকে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করাই হলো বুদ্ধিমান ও সফল মানুষদের কাজ।
©

Address

Chittagong

Telephone

+8801817900310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meheraj Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share