26/07/2026
আগামী ২৮ জুলাই ২০২৬ ইং থেকে শুরু হতে যাওয়া স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী অনুজদের দোয়া ও শুভ কামনা রইল।
আপনি অনার্সে অধ্যয়নরত অবস্থায় আছেন মানে আপনি একজন দায়িত্ববান শিক্ষার্থী। তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিজের পরিধান করা পোশাকের (কলেজ ইউনিফর্ম) দিকে নজর রাখবেন এবং আপনার ব্যবহারের দিকেও নজর রাখবেন তাতে যেন সম্মান শ্রেণির চিহ্ন থাকে।
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বপ্রস্তুতি সম্পর্কে আশা করি সকলে অবগত আছেন। তারপরও ছোট্ট করে বলি- প্রথমত একটা ফাইল নিয়ে নিবেন, যার মধ্যে সর্বপ্রথম আপনার পরীক্ষার প্রবেশপথ এবং রেজিস্ট্রেশন কার্ড অন্তর্ভুক্ত করে নিবেন। তারপর স্কেল আর আপনার প্রয়োজন মোতাবেক কলম নিয়ে নিবেন। আপনি সঙ্গে করে একটা ঘড়ি অবশ্যই নিয়ে যাবেন। শ্রেণিকক্ষে ডিউটিরত শিক্ষকদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন।আশা রাখছি, এতদিনে পরীক্ষার জন্য সকলের সর্ব্বোচ্চ ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে, শেষ সময়ে এসে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন।
পরীক্ষার হলে সবসময় মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে পুরনো নিয়মের মতো আর কোনো আলাদা ক, খ বা গ বিভাগ থাকবে না।
প্রশ্নের সংখ্যা ও মান:
৪ ক্রেডিট কোর্সে মোট ১২টি প্রশ্ন থাকবে, যার মধ্য থেকে যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান ১০ করে মোট ৮০ নম্বর।
৩ ক্রেডিট কোর্সে ৯টির মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হয় (পূর্ণমান ৬০, সময় ৩ ঘণ্টা)।
২ ক্রেডিট কোর্সে ৬টির মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হয় (পূর্ণমান ৪০, সময় ২ ঘণ্টা)।
উপপ্রশ্ন: প্রতিটি মূল প্রশ্নে প্রয়োজনে সর্বোচ্চ তিনটি উপপ্রশ্ন (ক, খ, গ অথবা a, b, c) থাকতে পারে।
আর উত্তর লেখার সময়, কত সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করবেন সেদিকে নজর রাখবেন।
উদাহরণ স্বরুপ বলা যায়-
প্রতি প্রশ্নের জন্য ২৮ মিনিট থেকে ২৯ মিনিট ব্যয় করবেন।
( ২৯×৮=২৩২ মিনিট অর্থাৎ ৩ ঘন্টা ৫২ মিনিট) আপনার হাতে রিভিশন দেওয়ার জন্য আরো
৮ মিনিট অবশিষ্ট থাকবে।
সকলের ভালো পরীক্ষা হবে সেই আশা ব্যক্ত রেখে আজ এখানে ইতি টানছি।
শুভ কামনায়।
Accounting Family-HGC ❤️🔥