28/06/2026
ডা.কুশাল আর ডা.সুষমা রেজার বিচ্ছেদ থেকে কিছু শিক্ষনীয় বিষয় 💔💔💘
উনাদের তো সবাই কম বেশি চিনেন । দুইজনই দুইজনের ক্যারিয়ার নিয়ে যতেষ্ঠ স্বার্থক ।উনাদের সংসারে নিশ্চয়ই ফিনান্সিয়াল কোনও প্রবলেম ছিলো না!! আমি এই খানে উনাদের ব্যক্তিগত বা সাংসারিক কোনও ভুল ত্রুটি নিয়ে কিছু বলছি না ।কারণ উপর থেকে কারো জীবন নিয়ে বিবেচনা করা উচিত না ।
👉কিন্তু কিছু বাস্তবতা তুলে ধরতে চাই.....
✅কোনো সংসার শুধু অর্থের অভাবে ভেঙে যায় না, আবার শুধু অর্থ থাকলেই সংসার টিকে থাকে না।🥺
অনেকপুরুষই মনে করেন, “আমি তো সংসারের সব খরচ দিচ্ছি, তাহলে আর কী দরকার?” কিন্তু বাস্তবতা হলো—একটি সম্পর্ক শুধু ভরণপোষণের ওপর দাঁড়িয়ে থাকে না। সম্মান, ভালোবাসা, আন্তরিকতা, সময়, যত্ন এবং পারস্পরিক বোঝাপড়াই একটি সম্পর্কের আসল ভিত্তি 🤔
নারী বা পুরুষ—কেউই শুধু দুটি বেলা খাবারের জন্য সারাজীবন একটি সম্পর্কে থাকেন না। কারণ আল্লাহ যার যার রিজিক দিয়েই সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন । আপনি কারো জীবনে না থাকলেও ঠিকই তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে🥺
✅সাংসারিক জীবনে একজন মানুষের আত্মসম্মান, মানসিক শান্তি এবং আবেগের মূল্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমাদের সমাজে এখনও অনেক নারীরা সন্তানের কথা ভেবে, পরিবারকে ধরে রাখার চেষ্টা করে অসংখ্য কষ্ট নীরবে সহ্য করেন। আবার এমনও অনেকে আছেন, যাদের কাছে বিচ্ছেদ শেষ পর্যন্ত অনিবার্য হয়ে ওঠে। তাই কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ বাইরে থেকে বিচার করা ঠিক নয়। সেই গল্পের সম্পূর্ণটা আমরা কখনোই জানি না।
✅সংসারে সব সময় শুধু অর্থ দিয়েই সব সমস্যার সমাধান হয় না ।দরকার হয় সম্মান,ভালোবাসা,সময় আর যত্নের ।
✍️তাই আসুন, নিজের সম্পর্ককে গুরুত্ব দিই। ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটিকে সময় দিই, সম্মান করি, তার অনুভূতি বোঝার চেষ্টা করি। কারণ সংসার টিকে থাকে শুধু দায়িত্বে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সময়,ভালোবাসা এবং যত্নে।
আর যদি কখনো বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, তাহলে দুজনেই শান্তভাবে, গভীরভাবে এবং সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এমন সিদ্ধান্তের প্রভাব শুধু দুজন মানুষের ওপর নয়, সন্তান ও পুরো পরিবারের ওপরও পড়ে এবং এর প্রভাব সারা জীবন বয়ে যেতে হবে 🥺