30/09/2026
বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজে "Inspiration from Innovation" বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্পেইন ২০২৬ সম্পন্ন :
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ-এর কলেজ শাখার ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’ (Quark Science Club)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "Inspiration from Innovation" বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্পেইন ২০২৬।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম মহোদয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তার।শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও মেধা যাচাইয়ের জন্য গঠিত বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন:পদার্থবিজ্ঞানের প্রভাষক শারমীন সুলতানা, রসায়নের প্রভাষক সুমন দাশ,জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহনা আক্তার,আইসিটি বিষয়ের প্রভাষক নিউটন কুমার শীল এবং গণিতের প্রভাষক তৌহিদুল ইসলাম টিপু।ক্যাম্পেইনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মুখর উপস্থিতি এবং দ্বাদশ শ্রেণির খুদে বিজ্ঞানীদের নিত্যনতুন আইডিয়া, চমৎকার প্রজেক্ট প্রদর্শন ও আকর্ষণীয় স্টল তৈরির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার এক অপূর্ব বিকাশ ঘটে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১০৭ জন শিক্ষার্থী ১৩টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।দিনব্যাপী এই আয়োজনে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, শুভ উদ্বোধন, উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য, শিক্ষকদের দিকনির্দেশনামূলক আলোচনা এবং নবাগত শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ। এছাড়াও শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য ছিল একটি উন্মুক্ত কুইজ (Open Quiz) প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক কুইজের পুরস্কার বিতরণী।পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও বিচারকবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রজেক্টগুলোর বিচারকার্য সম্পন্ন করেন। সমাপনী পর্বে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান এবং শ্রদ্ধেয় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।