04/10/2026
⛔ ভর্তি চলছে | ভর্তি চলছে | ভর্তি চলছে 🚸
🔴 যুব রেড ক্রিসেন্ট, নাজিরহাট কলেজ ইউনিটে নতুন সদস্য ভর্তি কার্যক্রম চলছে!
❤️ মানবতার কল্যাণে কাজ করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে নিজেকে গড়ে তোলার একটি সুন্দর সুযোগ হলো যুব রেড ক্রিসেন্ট।
🌍 যেখানে দুর্যোগ, সেখানেই রেড ক্রিসেন্ট।
দুর্যোগকালীন সেবা, প্রাথমিক চিকিৎসা, রক্তদান কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
🎓 পাশাপাশি সদস্যরা প্রশিক্ষণ, ক্যাম্প, কনফারেন্স, কর্মশালা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
🟥 আপনিও যদি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান এবং নতুন কিছু শিখতে চান—তাহলে আজই যুক্ত হয়ে যান আমাদের পরিবারের সঙ্গে।
📍 আমাদের অফিস:
নাজিরহাট কলেজ, লাইব্রেরির নিচতলা
রুম নং–১০৫
📌 যুব রেড ক্রিসেন্ট,নাজিরহাট কলেজ ইউনিট
🌸 কাজেই পরিচয়, সেবাতেই গর্ব।🌸