01/05/2021
একনজরে: আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম।
বি-ব্লক,রোড নং-৩, হালিশহর হাউজিং এস্টেট, হালিশহর চট্টগ্রাম।
প্রধান পৃষ্ঠপোষক
হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই)
নির্বাহী পরিচালক
আল্লামা হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমদ আনসারী।
#জামিয়ার মূলনীতি
তাওহীদে খালেস
ইত্তেবায়ে রাসূল (সা:)
তায়াল্লুক মায়াল্লাহ
ই'লায়ে কালিমাতুল্লাহ্।
#জামিয়ার উদ্দেশ্য
আদর্শ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
#জামিয়ার লক্ষ্য
আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে রাসুল (সা:) এর আদর্শে খোলাফায়ে রাশেদার নমুনায় সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের মাধ্যমে মানব জীবনের সর্বস্তর হইযতে অপশক্তি, অপসংস্কৃতি ও কু-শিক্ষার মূলোৎপাটন করার লক্ষ্যে সহজ-সরল, আধুনিক ও গণমুখী ইসলামী শিক্ষার বাস্তবায়ন।
#জামিয়ার শিক্ষা ব্যবস্থা:-কেরাতুল কুরআন বিভাগ:
উক্ত বিভাগে কিন্ডার গার্ডেনের ন্যায় শিশু ও ছোট ছাত্রদেরকে কায়দা হইতে শুরু করিয়া কোরআন শরীফ, আদইয়ায়ে মাসনুনাহ,চল্লিশ হাদিস, অজু গোসল, নামাজ, জুমার খুতবা ও জানাজার নামাজসহ সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা প্রাথমিক স্তরে ৬ বৎসরে বাংলা, অংক ও ইংরেজিসহ শিক্ষা দেয়া হয়।
#কিতাব বিভাগ:
সুদক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা উক্ত বিভাগের মাধ্যমিক স্তরের দ্বোয়াজ দাহুম (তৃতীয় শ্রেণি) হইতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত কওমী মাদ্রাসার সিলেবাসে, বাংলা, অংক ইংরেজি সহকারে শিক্ষা দেয়া হয় ।
#হেফজ বিভাগ:
উক্ত বিভাগের অভিজ্ঞ আন্তর্জাতিক মানের কারী হাফেজ দ্বারা কোরআন মাজিদ হেফজ করানো হয়।
#নাজেরা বিভাগ: সুদক্ষ ক্বারী সাহেবান দ্বারা সহিহ শুদ্ধ ভাবে কুরআন মাজীদ শিক্ষা দেয়া হয়।
#এতিমখানা: এতিম, গরিব, অসহায় ও মেধাবী ছাত্রদের থাকা, খাওয়া, জামা কাপড়, বই খাতা, কলম ও চিকিৎসাসহ সকল প্রকার খরচ লিল্লাহ তহবিল হতে বহন করা হয়। উল্লেখ্য যে, মক্তব বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু আছে।
#কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ: তথ্য ও প্রযুক্তিতে মাদ্রাসাছাত্রদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এ বিভাগ।
#আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম ও এতিমখানা এর
পক্ষ হতে দানশীল মুসলমান ভাই-বোনদের কাছে
#আকুল আবেদন
বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ।
#আপনাদের সুপরিচিত বহুমুখী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৮ বছর যাবত দিল দরদি মুসলমান দানশীল ব্যক্তিদের সহযোগিতায় আল্লাহর অশেষ মেহেরবানীতে সুযোগ্য শিক্ষকমন্ডলী দ্বারা ইলমে দ্বীনের খেদমত করে আসছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধীনে কিন্ডার গার্টেনের ন্যায় কেরাতুল কোরআন বিভাগ,(আম শাখা বাংলা বিভাগ) হিফজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগ, নাজারা বিভাগ, বয়স্ক কোরআন শিক্ষা কোর্স,মক্তব ও এতিমখানা সহ প্রায় ছয় শতাধিক ছাত অধ্যায়নরত আছে।
মাদ্রাসার লিল্লাহ ফান্ড হতে এতিম,গরীব,অসহায় ও মেধাবী ছাত্রদের সকল প্রকার খরচ বহন করা হয়।
অতএব, আপনার এককালীন দান, সদকা,ফিতরা,মান্নত, কাফফারা, রাকাত,কুরবানীর চামড়া অত্র প্রতিষ্ঠানের দান করে অসহায় এতিম, গরীব ছাত্রদের শিক্ষাদানে আপনার সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
#জামিয়ার পরিকল্পনা
অত্র দ্বীনি প্রতিষ্ঠান ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে ছাত্রাবাসের জায়গা সংকুলান না হওয়াতে আল্লাহ তাআলার উপর কোন ভরসা করে ২০০৯ সালে (১৯০*২৪ ফুড বিশিষ্ট) ৬ তলা ভবনের কাজ শুরু করা হয়েছিল। বর্তমানে ৫ম তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে এবং ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি হওয়ায় ছাত্রাবাসের সংকট দেখা দেওয়ায় ৬ষ্ট কলার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আর যেভাবে দিন দিন মসজিদে মুসল্লী বাড়ছে তাতে তৃতীয় তলায় সংকুলান হচ্ছে না। তাই মসজিদের চতুর্থ তলার নির্মাণ শুরু করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। দিল দরদি মুসলিম ভাই-বোনদের খেদমতে আরজ।অত্র মসজিদ-মাদ্রাসায় মুক্তহস্তে দান করে অসীম স্বভাবের ভাগী হোন ।
আল্লাহ আপনাদের দান কবুল করুন (আমীন)
#উল্লেখ্য
(০১ জানুয়ারি ২০২০ইং হইতে ৩১ ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত।
জামিয়ার সর্বমোট আয় =১,১৫,৮৮,৩৯৯ /- টাকা মাত্র।
জামিয়ার সর্ব মোট ব্যয় =১,১৪,৯৯,৩৮৭ টাকা মাত্র।)
#আপনার সাধ্য অনুযায়ী জামিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশা রাখি