11/08/2024
সহকারী উপদেষ্টা নিয়োগে আমার এক সেন্ট পরামর্শ :
সংবাদে দেখতে পাচ্ছি, প্রতিটি উপদেষ্টার জন্য কয়েকজন ছাত্র প্রতিনিধি রাখবে। ব্যাপারটায় আমি দ্বিমত পোষণ করছি।
মনে রাখতে হবে, আবেগ দিয়ে দেশ চলবে না। দেশ চালাইতে লাগবে সুন্দর সিস্টেম। সুন্দর সিস্টেম তৈরি করতে লাগবে বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত। বিজ্ঞান ভিত্তিক সিস্টেম থাকলে অনেক ঝড়েও ভেঙে পড়বে না। একটা উদাহরণ দেয়, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হলেও বুয়েটের এডমিশন সিস্টেম নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারে নাই। এর মূল কারণ হলো বিজ্ঞান ভিত্তিক একটি সিস্টেম।
আর ছাত্রদের নিয়োগ দেয়া আমার কাছে অনেকটা শেখ হাসিনার খাস লোক নিয়োগ দেবার মতো। শিক্ষার্থীদের ক্ষমতার লোভ থেকে যত দূরে রাখা যাবে দেশের জন্য ততই মঙ্গল।
ছাত্রদের নিয়োগ না দিয়ে প্রতিটি ফিল্ডের ফিল্ড এক্সপার্ট নিয়োগ দিতে হবে। দেশে বিদেশে খুঁজলে এরকম এক্সপার্ট লোকের অভাব হবে না। তাদেরকে নিয়োগ দিতে হবে যাতে করে উনারা বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। সিদ্ধান্তগুলো যদি বিজ্ঞানভিত্তিক না হয় তবে সাফল্য পাওয়ার হার কমে যাবে । ফিল্ড এক্সপার্টরা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নতুন প্রজন্ম সহ সব পক্ষের পার্সেপশন নিয়েই একটি সিদ্ধান্ত নিবেন।
ছাত্রছাত্রীদের উপদেষ্টাদের সহকারী হিসাবে নিয়োগ না দিয়ে ফিল্ড এক্সপার্ট দের নিয়োগ দিয়ে বিজ্ঞান ভিত্তিক সিস্টেম গড়ে তুলুন।
ড. মুহাম্মদ লুৎফর রহমান
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,
ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্