06/07/2026
> 😥 চট্টগ্রাম সাতকানিয়া দক্ষিণ রুপকানিয়া ৯ নং ওয়ার্ডের দানুমার ঘাটের ব্রিজটি আজ অতিবৃষ্টির কারণে ভেঙে গেছে ।
এই ব্রিজটি নির্মাণের দাবিতে এলাকাবাসী বহুবার আন্দোলন ও মানববন্ধন করেছেন। বার বার দাবি জানানো হলেও আজ পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। অবশেষে আজকের অতিবৃষ্টিতে চলাচলের একমাত্র ভরসাটুকুও ভেঙে পড়েছে ।
বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা চলমান । এমন সময় ব্রিজটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক সহ হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন ।
এখন থেকে দক্ষিণ রুপকানিয়া বাসীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদীটি পারা পার করতে হবে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে কোমলমতি শিক্ষার্থীরা, অসুস্থ রোগী এবং কর্মজীবী মানুষ ।
আর কত অপেক্ষা ❓ আর কত দুর্ভোগের পর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হবে ❓
মাননীয় সংসদ সদস্য Shahjahan Chowdhury এর প্রতি জোর দাবি—অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণ এবং চলাচলের ব্যবস্থা করা হোক।
📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে বিষয়টি মাননীয় সংসদ সদস্য Chowdhury
সামনে যায় ,,,,,,,
ধন্যবাদ
🤲 আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আমিন।