06/05/2026
সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************
সকল শ্রদ্ধেয় অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি তার দৈনন্দিন কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্যে আপনাদের নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো:
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন।
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন।
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন।
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন।
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন।
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
Principal
BMS