20/07/2026
Farewell of the Outgoing CEO Brig Gen Abdul Alim Tarafder (retd)
On 19 July, 2026 Army Medical College Chattogram bid farewell to the Outgoing CEO Brig Gen Abdul Alim Tarafder, SGP, PBGM, ndu, afwc, psc (retd).
The event was attended by the the incoming CEO, the Principal, Faculty members, Distinguished guests and Students. During the program, the speakers expressed their heartfelt appreciation for the outgoing CEO's visionary leadership, unwavering dedication, and remarkable contributions to the development of Army Medical College Chattogram. They particularly highlighted his tireless efforts in planning and establishing the permanent campus and thanked him for his invaluable service to the institution.
The incoming CEO then presented a commemorative crest to the outgoing CEO as a token of respect and extended his best wishes for his future endeavors.
In his farewell address, the outgoing CEO stated that throughout his tenure, he had sincerely devoted himself to the overall development of Army Medical College Chattogram. He emphasized his continuous efforts toward the planning and construction of the permanent campus and expressed his gratitude to all members of the academic and administrative staff for their unwavering support and cooperation. He also shared that, during his more than three years of service, he had always considered Army Medical College Chattogram as his own family and had strived to contribute to its growth and long-term success to the best of his ability.
He concluded his speech by thanking everyone for their support and cooperation.
The program concluded with a delightful cultural performance, followed by a farewell dinner held in honor of the outgoing CEO.
বিদায় সংবর্ধনা: বিদায়ী সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আলীম তরফদার (অব.)
১৯ জুলাই ২০২৬ তারিখে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে বিদায়ী সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আলীম তরফদার, এসজিপি, পিবিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (অব.)-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবাগত সিইও, প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সিইওর দূরদর্শী নেতৃত্ব, অটল নিষ্ঠা এবং আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে কলেজের স্থায়ী ক্যাম্পাস পরিকল্পনা ও প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিষ্ঠানের প্রতি তাঁর অমূল্য অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে নবাগত সিইও বিদায়ী সিইওর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আলীম তরফদার (অব.) বলেন, তাঁর দায়িত্বকালীন সময়ে তিনি আন্তরিকতার সঙ্গে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি কলেজের স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা ও নির্মাণকাজে তাঁর ধারাবাহিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং এ কাজে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তিন বছরেরও অধিক সময় ধরে দায়িত্ব পালনকালে তিনি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামকে নিজের পরিবারের মতো মনে করেছেন এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন।
তিনি সবার সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। পরবর্তীতে বিদায়ী সিইওর সম্মানে আয়োজিত নৈশভোজে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।