University of Science & Technology Chittagong (USTC)

University of Science & Technology Chittagong (USTC) Medicine, Pharma , BBA , IT

Celebration of 94th Birth anniversary of our honourable Founder and National Professor Dr. Nurul Islam Sir
01/04/2022

Celebration of 94th Birth anniversary of our honourable Founder and National Professor Dr. Nurul Islam Sir

Congratulations diploma in  1st position in Dinajpur Medical College
18/03/2022

Congratulations diploma in

1st position in Dinajpur Medical College

24/01/2017

May Allah SWT accept all of your good deeds and grant you Jannah...

Ameen.

31/12/2016

যদি আপনাদের ছোট ভাই, বোন, সন্তান, কাছের-দূরের, আপন-পর কেউ মেডিকেলের প্রথম দিককার পড়া নিয়ে হিমশিম খাচ্ছে বলে মনে হয়, তাহলে এই ইউটিউব লিনক এবং ফেসবুক পেজ সাজেস্ট করতে পারেন। কাজে দেবে খুব....

আমার কাছে ২০১৬ সালের সবচে সেরা প্রচেষ্টা বলে মনে হয়েছে....
Callosum BD (page)
অনেক অনেক শুভকামনা পুরো টিমটির জন্য।

https://m.youtube.com/channel/UC-CbtHDs-TguR1X5sMIflwQ

30/11/2016

(collected)

_______ জেনে রাখুন, বেঁচে যাবেনঃ

১. সরকারী হাসপাতালে যে অপরিচিত লোকটি আপনার ঘনিষ্ট হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে, সে লোকটি একজন দালাল। শুরুতেই মার্ক করে রাখুন। এড়িয়ে চলুন। তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে।

২. জরুরী বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন। অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে।

৩. কাটা-ফাটা রোগীর ঔষুধ কিনে আনলে খেয়াল রাখুন আপনার কেনা এন্টিবায়োটিক, পেইন কিলার ও সুতা দিয়েই আপনার রোগীর চিকিৎসা শুরু হয়েছে। এন্টিবায়োটিক ও সুতার দাম পাঁচ শতাধিক টাকা থেকে শুরু হয়। এগুলো চোরদের লক্ষ্যবস্তু।

৪. ডিউটি ডাক্তাররা (ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্টার) উচ্চশিক্ষিত ও হাইলি কোয়ালিফাইড। আপনি যতটুকু ভদ্রলোক হবেন, তারা তার চাইতে বেশি ভদ্রলোকের মত আপনাকে চিকিৎসা দিবে।

৫. হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইন্টার্ন/সিএ/রেজিস্টারের হাত দিয়েই। তারা জানে কিভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণরক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়। বড় স্যার কবে দেখবে, কেন এখনো ডাক্তার আসছে না বলে বোকামীর পরিচয় দিবেন না।

৬. শুক্রবার হাসপাতালের রাউন্ড বন্ধ থাকে। এসময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে কাউকে বিব্রত করবেন না।

৭. হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষুধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষুধের জন্য নার্স বা ইনচার্জকে ভদ্রভাষায় বলুন।

৮. রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয়স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোন কল্যানে আসবে না। তাদের জন্য চিকিৎসা দেরি হয়, এমনকি রোগী মারা যেতে পারে। যত মানুষ কম তত রোগীর সুস্থ্য হবার সম্ভাবনা বেশি।

৯. সরকারী হাসপাতালে বেড এর জন্য অবসেসিভ(ঘ্যানঘ্যান) হবেন না। এখানে কেউ বেড দখল করে শুয়ে থাকেনা। সবাই অসুস্থ্য রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবেনা।
বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ্য হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। বেড ও মেঝের সবাইকে সমান চিকিৎসা দেওয়া হয়।

১০. কোন রাজনৈতিক পরিচয় দেবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, ঝামেলা এড়ানোর জন্য সকল ডাক্তার ঐ রোগীর কাছে যেতে অনীহা প্রকাশ করে। দিনশেষে ক্ষতিটা আপনারই।

১১. রোগী খাবে কি... বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবেনা। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষন না খেলে আপনার রোগী মারা যাবেনা।

১২. ক্যানুলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষুধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষুধটা চেক করে দিন তো.... এই প্রশ্নগুলো নার্সকে ভদ্রভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন। তাদের সম্মান করুন।

১৩. যেকোন পুরুষ ডাক্তারকে মিস্টি কন্ঠে 'স্যার' ও মহিলা ডাক্তারকে 'ম্যাম/ম্যাডাম' বলে সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে সিস্টার-ব্রাদার বলুন। আয়া বা কর্মচারীদের মামা ও খালা হিসাবে সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে মিস্টিভাষায় সাহায্য করবে।

১৪. কেউ আপনার টাকা, ফোন ইত্যাদি হাতিয়ে নিলে তার চেহারা সুরৎ চিনে রাখুন। নিকটস্থ থানায় গিয়ে বলুন। বিলিভ মি- এটাতে কাজ হয়। সম্পত্তির উদ্ধার ও সাজা দুটো আমি প্রায়ই দেখছি। পুলিশ অনেক বেশিই সহায়তা করে। শুধু সাহস করে বলুন।

১৫. হাসপাতাল বিশাল জায়গা। কোন অন্ধকার করিডোর বা চিপায় যাবেন না। ছিনতাই হবার সম্ভাবনা আছে।

১৬. থুথু ফেলার জায়গা না থাকলে মাঝেমাঝে গিলে খাবার অভ্যাস করুন। আপনি হাসপাতাল যতটুকু নোংরা করবেন, বাকী সবাই আপনার ফেলানো থুথু দেখে সেখানে থুথু ফেলে ভাসিয়ে।দিবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন।

১৭. সরকারী হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনি শুধুই লাভবান হবেন। কারণ সেবার বিনিমিয়ে ডাক্তাররা এক পয়সাও পকেটে ঢুকাবে না।

১৮. রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না করে স্বস্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করুন। ডাক্তার একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন কিন্তু সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থ্যতা চাননি।
... এছাড়া সরকারী মেডিকেলের সার্ভিস নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন, আশাকরছি উত্তর পাবেন।
শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিতে পারেন।
...
ডাঃ রাজীব হোসাইন সরকার
ডিউটি ডাক্তার (নিউরো-সার্জারী)
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

22/08/2016

সতর্কতাঃ পতেঙ্গা'র চট্টগ্রাম বিমান বাহিনী বেজমেন্ট
পার্শ্ববর্তী এরিয়া ও এয়ারপোর্ট এরিয়া কাফকো'র/ Dap 2 এর
গ্যাসে ছেয়ে গেছে ।
গ্যাসের কারনে নিশ্বাস নেওয়া যাচ্ছেনা । অনেকেই
বুকে ব্যথা পাচ্ছেন (আমি নিজেও) ।
যতটুকু জানা গেছে, প্রায় তিন মাইল দূরে নদীর অপজিট
পার্শ্বে কাফকোর গ্যাস লিক হয়েছে ।
পুরো পাঁচ ছয়মাইল এলাকার প্রত্যেকের চোখ
জ্বালাপোড়া শুরু হয়েছে ।

মুখ ভিজা গামছা দিয়ে বেঁধে রাখতে হবে , সম্ভব হলে
চোখও ।

যে কোনো ধরণের অগ্নিসংযোগ (সিগারেট, কয়েল,
গ্যাসের চুলা) করা থেকে বিরত থাকা একান্ত জরুরী ।

ঘরের দরজা জানালা সব বন্ধ রাখতে হবে, এমনকি বন্ধ
করে দিন ভেন্টিলেটরের ফাঁকও ।

চোখ ধুয়ে নিতে হবে বারবার ।
খবর
*এক ঘন্টা আগে লিক হওয়া গ্যাস এখনো বন্ধ হয়নি ,
অগ্নুৎপাত আতঙ্কে মানুষ ..
�courtesy শরিফুল ইসলাম

03/06/2016

গত ক'দিন ধরেই দেখছি ফেসবুকে একটা পোষ্ট ভাইরাল হয়েছে "এই তথ্যটা জানলে আমার বাবা স্ট্রোকে মারা যেত না"- এই ধরনের শিরোনামে। এখানে স্ট্রোকের রোগী দেখলেই তাকে চিৎ করে শোয়ায়ে হাতের দশ আংগুল সুচ ফুটিয়ে রক্ত বের করতে বলা হয়। পায়ের আংগুল কি দোষ করল তাহলে? বড় বড় আংগুল দিয়ে বেশী রক্ত বের হয়ে তো আরও তাড়াতাড়ি রোগী ভালো হয়ে যাবার কথা। আরও মজার কথা কিভাবে স্ট্রোক ডায়াগনসিস করবেন, স্ট্রোক হেমোরেজিক না ইশকেমিক (ইশকেমিক হলে উনার ব্রেনই রক্ত কম পাচ্ছে), এটা হার্টের কোন সমস্যা কিনা, হাইপোগ্লাইসেমিক শক বা ডায়াবেটিক শক/কম্পলিকেশন কি না তার বালাই নেই। অনেকে আবার হার্ট এটাক আর স্ট্রোককে একসাথে হার্ড স্টোক বলেন।

এ ধরনের গুজব পরোপকারী মানুষ হিসেবে করেন অনেকেই। এতে সমাজে ডাক্তারদের উপর অনাস্থা যতটুকু প্রকাশ পায় তার চেয়ে বেশী প্রকট হয়ে ওঠে স্বাস্থ্য সম্পর্কিত সাধারন জ্ঞানের দৈন্যতা। আমি জানি না আমার এ পোষ্ট কতটা পাত্তা পাবে, কিন্তু আমি চাই আপনার প্রিয়জন যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অন্তত সেই সময়ে অসহায় ভাবে আপনার হাতের সূচের গুতোয় মোরব্বা হওয়ার হাত থেকে পরিত্রাণ পাক।

(copied)

18/05/2016

My Mom taught me, if you have a party, and you invite your classmates, they are all invited. When I volunteer, I am the first to arrive and the last to leave and always have the best time. In Light of recent events on the exclusion of an autistic child from participating in a school trip I feel the need to write this. There are boys and girls that nobody invites to birthdays, for example. There are special needs kids who want to belong to a team, but are never selected, because it is more important to win . Children with special needs are not rare or strangers. They only want what everyone else wants: to be accepted!!
Can I ask a question? Is there anyone willing to copy and paste this post in your wall without sharing it, like I did for a friend?
Thank you,
"Because Being Nice Matters"

20/04/2016

পনের জনের মত মারা গেছে... সংখ্যাটা বাড়ছে!

চল্লিশজন গুরুতর আহত... সবাইকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আপনি যদি এই পোস্ট শেয়ার করে উড়ায় দেন কোন লাভ হবে না...এই লোকগুলো বাঁচাতে হলে আপনাকে একটা সিস্টেমিক ওয়ে ফলো করতে হবে।
..ধাপ পাঁচটা!

ধাপ- ১ঃ প্রথমে ঘর থেকে ছুটে বাহির হতে হবে... দৌড় দিয়ে নয়... রিক্সা-অটো যা পান তাই নিয়ে হাসপাতালে চলে আসতে হবে।

ধাপ-২ঃ মেইন গেইট দিয়ে ঢুকে লিফটে উঠবেন না... এতটা টাইম নাই। সরাসরি পায়ে হেটে উঠে যাবেন...তিন তলায়

ধাপ-৩ঃ তিনতলায়...দশ গজের মধ্যেই দেখবেন সন্ধ্যানী, মেডিসিন ক্লাব নামের ব্ল্যাড ব্যাংক আছে।

ক্লাবে সবাই রেডি... আপনি আসবেন আর শরীর থেকে এক ব্যাগ করে রক্ত দিয়ে যাবেন।

ধাপ-৪ঃ কিছু না বুঝলে মেডিকেলে ঢুকেই 01720682346 নাম্বারে কল দিবেন... বাকীটা তারা করে দিবে...

আপনার রক্ত নেবার জন্য হয়ত কোন রোগীর আত্মীয়কে পাশে পাবেন না... কেউ হয়তো কোকের বোতল হাতে তুলে ধন্যবাদও দিবে না...

তাই নীচতলা থেকে একটা কোক আজকে না হয় নিজের টাকায় কিনে নিন নাহ!

হ্যা...আজ আপনি ঘর থেকে ছুটে এসে একজনকে বাঁচাবেন... আল্লাহপাক আরেকজনকে দিয়ে আপনাকে বা আপনার আত্মীয়দেরকে একদিন এভাবেই বাঁচাবেন... Nothing goes Unpaid...

আপনার প্রশ্ন আছে?

কোন গ্রুপের রক্ত লাগবে?..সব গ্রুপেরই লাগতে পারে...একদিন বাইরে বাইরে না ঘুরে মেডিকেলে ঘুরতে আসুন না... লোকগুলোর খোজ নিন না প্লিজ।

রক্ত একটা জিনিস বটে।
১২০ দিন পর রক্তনালীতে মরে গিয়ে প্রস্রাব পায়খানা দিয়ে শরীর থেকে এমনেই বের হয়ে যায়।..সেই ফেলনা জিনিসটার অভাবে কেউ মারা যাক... এটা কি কেউ চান?

রক্ত লাগবে মিনিমাম একশ ব্যাগ!

একশ ব্যাগ রক্ত কিভাবে আসবে... না ভেবে...

আপনি বরং একজনকে বাঁচান...মিনিমাম একজনকে ্যাগ রক্ত দিয়ে প্লিজ!

এক ব্যাগ রক্ত একটা লোককে প্রাথমিকভাবে বাচিয়ে রাখতে পারবে!



ধাপ- ৫ঃ

আপনি রংপুরে নাই?

তাতে কি!

পোস্টে রংপুরে অবস্থানরত আপনার বন্ধু, ভাই-বোন বা আত্মীয়কে কমেন্ট বক্সে মেনশন করুন!

মে বি দে ক্যান ডু সামথিং ON behalf of You

[এটাও না পারলে... ডেফিনেটলি পোস্ট শেয়ার করবেন]
ধাপ- ৬ঃ

এই ''ধাপ'' টা কি?

এটা হল একটা জায়গার নাম, যেখানে রংপুর মেডিকেল অবস্থিত... অটোরিক্সাওয়ালাকে বলবেন...'ধাপ...এ যাবো!

সে আপনাকে মেডিকেলের ভিতরে নামায় দিয়ে যাবে!

কিছুই পারছেন না?
দোয়া করুন।
Prayer Does Matter

23/02/2016
Giving importance to pharmacy profession and its role in the improvement of health care systems, USTC authority establis...
20/12/2015

Giving importance to pharmacy profession and its role in the improvement of health care systems, USTC authority established the Department of Pharmacy in 1993 under the Faculty of Basic Medical and Pharmaceutical Sciences. It is the first Private University in Bangladesh where a Pharmacy course of USTC has been accredited by Pharmacy Council of Bangladesh. In addition to arranging for the foundation of a liberal education as well as an extensive background in the sciences, Department of Pharmacy, USTC actively engages in providing a proper professional education. This has turned out to be a formidable job since the possibility exists that the Pharmacy graduated may enter any one of a number of different areas of professional activities.

This Video will give you an overview of Pharmacy department.

Located at the picturesque site near Foy's Lake, USTC has opened up a mew horizon for the quality , pharmaceutical, business modern technology education the ...

Address

Foy's Lake
Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when University of Science & Technology Chittagong (USTC) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to University of Science & Technology Chittagong (USTC):

Share