বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ। Hey its All About Department of Bangla,Chittagong college.. (Notice Bord of Bangla Department)

#চট্টগ্রাম কলেজ,
প্রতিষ্ঠার পটভূমি,
১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম। প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন থেকেই এটি চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ নামে পরিচিত হয়। বর্তমান চট্টগ্রাম এর চকবাজারের কলেজ রোডের পাশের প্যারেড গ্রাউন্ডের এক কোনের একটি পর্তুগিজ আমলের স্থাপনায় এই কলেজের কার্যক্রম শুরু হয়। কলেজে উন্নী

ত হবার পরে জনাব জে সি বোস এর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯০৯ সাল থেকে এই কলেজে কলা বিভাগের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। ১৯১০ সালে এই কলেজটি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রী কলেজের স্বীকৃতি লাভ করে। সেই অনুযায়ী এই কলেজ থেকে গনিত, রসায়ন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতক (সম্মান) পর্যায়ের বিষয় সমূহ সম্পর্কে পাঠদান আরম্ভ হয়। ১৯১৯ সাল থেকে স্নাতক শ্রেণীর বিষয় সমূহে ইংরেজি এবং সম্পূরক শ্রেণীতে দর্শন এবং অর্থনীতি যোগ করা হয়। ১৯২৪ সালে এই কলেজে প্রথম মুসলিম প্রিন্সিপাল হলেন শামসুল ওলামা কামালুদ্দিন আহমদ। তার আমলে কলেজ দ্রুত উন্নতি লাভ করে। শেরে বাংলা এ, কে, ফজলুল হক এই সময় মুসলিম হোস্টেল এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শামসুল ওলামার সময়ে ই কলেজ ম্যাগাজিন প্রকাশ করার রেওয়াজ শুরু হয়। তার সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সহশিক্ষার প্রবর্তন। ১৯২৬ সালে এই কলেজের প্রথম ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫ সালে স্নাতক শ্রেণীর যাবতীয় বিষয় সমূহ প্রত্যাহার করা হলেও ১৯৬০ সাল থেকে পুনরায় ইংরেজি, বাংলা, অর্থনীতি ছিত্তাগন, পদার্থ, রসায়ন এবং গনিতে স্নাতক (সম্মান) শ্রেণীর বিষয়সমূহ চালু করা হয়। ১৯৬২ সাল থেকে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং পরিসংখ্যান এ স্নাতক (সম্মান) শ্রেণী চালু করা হয়। ১৯৫৫ থেকে ১৯৬৫ এর মাঝে ব্যাপক হারে অবকাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধন সাধন করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এর বিজ্ঞান গবেষনাগার এর উন্নয়ন সাধন, নতুন প্রশাসনিক ভবন নির্মাণ, নতুন ছাত্রাবাস নির্মাণ এবং পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান অনুষদের জন্য আলাদা ভবন নির্মাণ করা হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চট্টগ্রাম কলেজ এর আওতাভুক্ত হয়। বর্তমানে এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সনদের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, গনিত, পরিসংখ্যান, ভূগোল, ইতিহাস, রাজনীতি বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান ও সনদ প্রদান করে থাকে।

14/04/2026

বৈশাখ ১৪৩৩ 🐠🎏✨
চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম।
© Filming with Najam
#বৈশাখী #চট্টগ্রাম

ইবনে সিনা।
26/05/2025

ইবনে সিনা।

সংশ্লিষ্ট সকল-কে পরীক্ষার্থীদের স্বার্থে বিজ্ঞপ্তি-টি শেয়ার করার আহ্বান জানানো হচ্ছে।
22/05/2025

সংশ্লিষ্ট সকল-কে পরীক্ষার্থীদের স্বার্থে বিজ্ঞপ্তি-টি শেয়ার করার আহ্বান জানানো হচ্ছে।

সবাই আমন্ত্রিত।
17/01/2025

সবাই আমন্ত্রিত।

নতুন করে যাত্রা শুরু হল চট্টগ্রাম কলেজ ক্যাফেটেরিয়া।
16/01/2025

নতুন করে যাত্রা শুরু হল চট্টগ্রাম কলেজ ক্যাফেটেরিয়া।

২০২২ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী
03/01/2025

২০২২ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ বর্ষ পরীক্ষার সময়সূচী

২০২২ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুনঃ বিজ্ঞপ্তিউল্লেখ্য যে, উক্ত সময়ের মধ্যে ২০২১ ...
03/01/2025

২০২২ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত পুনঃ বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে, উক্ত সময়ের মধ্যে ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় যে সকল শিক্ষার্থী C ও D গ্রেড প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে যে কোন দুটি পত্রে শুধুমাত্র একবারের জন্য ২০২২ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার স্থিরচিত্র, এতে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান সহ  স...
14/12/2024

চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার স্থিরচিত্র, এতে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান সহ সম্মানিত শিক্ষকবৃন্দ।

গভীর শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।

চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিতসাহিত্য আড্ডার নানা স্থিরচিত্র... অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলা বিভাগের সম্মান...
05/12/2024

চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত
সাহিত্য আড্ডার নানা স্থিরচিত্র...
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা বেগম ম্যাডাম ও বিভাগের সম্মানিত সহকর্মীদের প্রতি।আন্তরিক মোবারকবাদ মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্যার ও উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া স্যারের প্রতি।

প্রাণবন্ত আলোচনায় শিক্ষার্থীদের মাতিয়ে রাখার জন্য
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রফেসর মোঃ কামরুল আলম চৌধুরী স্যার, জনাব জামাল আহমদ স্যার ও জনাব নূরুজ্জামান স্যারের প্রতি।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আলোচনা ও আবৃত্তি আমাকে
প্রাণিত ও আশাবাদী করেছে।যারা উপস্থিত হয়েছে সবার প্রতি অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

চাকরির বয়স ৩২ বছরে উপনীত গ্যাজেট প্রকাশিত।
18/11/2024

চাকরির বয়স ৩২ বছরে উপনীত গ্যাজেট প্রকাশিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হয়েছিল ও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত ...
16/11/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হয়েছিল ও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছিল।

আবারো ফিরতে যাচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরিচালনা করার।
-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
ছবিটি ২০১৪ সালের

Address

Chowkbazar
Chittagong

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share