11/09/2025
অভিনন্দন ও শুভেচ্ছা।
আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর জনাব মোঃ আফনান উদ্দিন সায়েম, ইনস্ট্রাক্টর (ফাউন্ডেশনাল স্কিলস) ইউসেপ বাংলাদেশ, চট্টগ্রাম রিজিওন থেকে মর্যাদাপূর্ণ বেস্ট টিচার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
তিনি ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল করিম, পিএইচডি স্যারের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
এই অর্জন তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং অবহেলিত শিশু ও তরুণদের মানসম্মত শিক্ষা প্রদানের নিরলস অঙ্গীকারের প্রতিফলন।
ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।