Islami Bank Institute of Technology

Islami Bank Institute of Technology Education is the backbone of a nation. Awareness building, skill training, access to information-all depends on education.

But it is regrettable that the rate of literacy is still very low in Bangladesh. Most of the children are deprived of the light of education due to poverty, lack of sufficient educational institutions, non-availability of text books and equipments etc. In a ward, the unfavorable socio-economic conditions are responsible for this chaotic situation. The Foundation has, therefore, taken up the follow

ing Programs to improve the country's educational scenario:
»
Support to Model Forqania Maktab
»
Scholarship/lump grant for poor and Meritorious Students
»
Financial support to Educational Institutions

Coming Soon.....
11/12/2016

Coming Soon.....

01/01/2016

HAPPY NEW YEAR 2016 STUDENTS
I wish that the New Year turns out to be a very special one for you filling each day with peak of health, abundance of happiness and sunshine, bountiful luxury and prosperity and Zen like serenity.

নামকরা বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অনলাইন কোর্সশ্রেণিকক্ষে বসে পড়াশোনা হয়তো ছেড়ে দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের উন্নতিতে বা...
17/12/2015

নামকরা বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অনলাইন কোর্স

শ্রেণিকক্ষে বসে পড়াশোনা হয়তো ছেড়ে দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের উন্নতিতে বাড়তি কিছু পড়াশোনা সুফল বয়ে আনতে পারে। এখন অনলাইনে বসে কোনো অর্থ খরচ না করেই কিছু দরকারি কোর্স শেষ করে ফেলা যায়। বিশ্বের নামকরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনলাইন কোর্স চালু রয়েছে। এ বছর বিশ্বের শীর্ষ কোর্সসেরা সংস্থার 👉👉👉 https://www.coursera.org/courses?languages=en কোর্সগুলোর মধ্য থেকে বেছে নিয়ে নিজের দরকারি কোর্সটি সম্পন্ন করে ফেলতে পারেন। এসব এসব কোর্সের মধ্যে প্রোগ্রামিং ভাষা পাইথন পরিচিত কোর্স যেমন আছে তেমনি ফাইন্যান্স ও মার্কেটিংয়ের দরকারি কোর্সও রয়েছে। বিনা মূল্যের কোর্স যেমন আছে, তেমনি বাড়তি জানার জন্য অর্থ খরচ করে শেখার সুযোগও রয়েছে। এ বছরের সেরা ১০টি কোর্সসেরা কোর্সের মধ্যে রয়েছে-পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইনট্রোডাকশন টু ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টিং, মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাকসেসফুল নেগোশিয়েশন: এসেনশিয়াল স্ট্রাটেজিস অ্যান্ড স্কিলস, রাইস বিশ্ববিদ্যালয়ের অ্যান ইনট্রোডাকশন টু ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রামিং ইন পাইথন, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের তিব্বতান বুদ্ধিস্ট মেডিয়াটেশন অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দ্য ডেটা সায়েন্টিস্ট টুলবক্স ও আর প্রোগ্রামিং, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং, মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ফর এভরিবডি, ডিউক বিশ্ববিদ্যালয়ের মাস্টারিং ডেটা ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়াগোর লার্নিং হাউ টু লার্ন: পাওয়ারফুল মেন্টাল টুলস টু হেলপ ইউ মাস্টার টাফ সাবজেক্টস।

ইনট্রোডাকশন টু ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টিং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইনট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিষয়ে পরবর্তী সেশন শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর থেকে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কোর্সে ওয়ারটনের অধ্যাপক ব্রায়ান জে বুসি বেসিক অ্যাকাউন্টিং বিষয়টি শেখান। কোর্সটি থেকে ইনকাল স্টেটমেন্ট, ব্যালান্স শিট, ক্যাশ ফ্লো প্রভৃতি বিষয়গুলো সহজে শেখা যায়।

সাকসেসফুল নেগোশিয়েশন: এসেনশিয়াল স্ট্রাটেজিস অ্যান্ড স্কিলস
বিষয়টি শেখান রস স্কুল অব বিজনেসের অধ্যাপক জর্জ সিডেল। বিনিয়োগ বিষয়ে গবেষণালব্ধ বিভিন্ন বিষয় এ কোর্সে শেখানো হয়। যেকোনো সময় এ কোর্সটি সম্পন্ন করা যায়। অ্যান ইনট্রোডাকশন টু ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রামিং ইন পাইথন
বিষয়টি শেখান রাইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো ওয়ারেন। বর্তমানে পাইথন হচ্ছে বিশ্বের শীর্ষ পাঁচটি প্রোগ্রামিং ভাষার একটি। এই ভাষাটি গুগল, ইয়াহু ও নাসার মতো প্রতিষ্ঠান ব্যবহার করে। এই কোর্সের মাধ্যমে নতুনেরা পাইথনের মূল বিষয়গুলো শিখতে পারেন। জানুয়ারি ৯ তারিখ থেকে এই কোর্সটি শুরু হবে এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তিব্বতান বুদ্ধিস্ট মেডিটেশন অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড কোর্সটি সব সময় করা যায়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ফ্রান্সিস জার্মানো ও কুর্ট আর শেফার তিব্বতের মেডিটেশন সম্পর্কে শেখান। দ্য ডেটা সায়েন্টিস্ট টুলবক্স ও আর প্রোগ্রামিং
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ লিক, রজার ডি পেং ও ব্রায়ান ক্যাফো ডেটা সায়েন্টিস্টদের জন্য কোর্সটি পড়ান। এ ছাড়াও শিক্ষার্থীদের দরকারি কিছু সফটওয়্যার সম্পর্কে ধারণা দেন। এই কোর্স এখনো চালু আছে। ২ জানুয়ারি পর্যন্ত এই কোর্সের জন্য আবেদন করা যাবে।

ডেটা সায়েন্টিস্টদের জন্য আর প্রোগ্রামিং কোর্সটিও দরকারি। ডেটা অ্যানালাইসিসের জন্য এই কোর্সটি বিনা মূল্যে সম্পন্ন করা যায়। মেশিন লার্নিং যাঁরা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে চান, বিনা মূল্যের এই কোর্স দিয়ে শুরু করতে পারেন। স্ট্যানফোর্ডের সহযোগী অধ্যাপক ও কোর্সসেরা অর্গানাইজেশনের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু এনজি মেশিন লার্নিং সম্পর্কে ধারণা দেন। ২৮ ডিসেম্বর থেকে এই কোর্সটি চালু হবে। প্রোগ্রামিং ফর এভরিবডি এই কোর্সটিও একটি প্রোগ্রামিং ভাষা পাইথন বিষয়ক কোর্স। মিশিগানের অধ্যাপক চার্লস সেভারেন্স এই কোর্সটি পড়ান। প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এটি বেসিক একটি কোর্স। বর্তমান শেসন এখনো চালু আছে। ২১ ডিসেম্বর এই কোর্সটি শেষ হবে। মাস্টারিং ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল ডেটা সায়েন্টিস্টদের জন্য দরকারি একটি কোর্স। এ বিষয়ের পুরো চারটি কোর্সটি সম্পন্ন করতে ৩৯৫ মার্কিন ডলার খরচ হয়। তবে বেসিক কোর্সটি বিনা মূল্যের। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক জানা সাইচ বোর্গ ও ডেনিয়েল এগার ডেটা সায়েন্টিস্টদের তথ্যভিত্তিক মডেল তৈরির বিষয়টি শেখান। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে কোর্সটি শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। লার্নিং হাউ টু লার্ন: পাওয়ারফুল মেন্টাল টুলস টু হেলপ ইউ মাস্টার টাফ সাবজেক্টস ৪ জানুয়ারি থেকে এ কোর্সটি শুরু হবে। এই কোর্সটির নির্দেশক হিসেবে আছেন অবল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারবারা ওকলে ও সাল্ক ইনস্টিটিউটের অধ্যাপক টেরান্স সেজনোওয়াস্কি। তাঁরা মস্তিস্কের রসায়নভিত্তিক গবেষণার আলোকে নতুন কোনো বিষয় সম্পর্কে জানা ও বিষয় মনে রাখার পদ্ধতি শেখান। তাঁদের দাবি, ‘আপনারা যদি কোনো কিছুতে ভালো করতে চান, এই কোর্সটি তার দিকনির্দেশনা হিসেবে সাহায্য করতে পারে।’

Take free online classes from 120+ top universities and educational organizations. We partner with schools like Stanford, Yale, Princeton, and others to offer courses in dozens of topics, from computer science to teaching and beyond. Whether you are pursuing a passion or looking to advance your care…

06/11/2015

_______একটি বিশেষ বিজ্ঞপ্তি_________
৮ নভেম্বর গুগলের নিয়োগ পরীক্ষা

অন্যান্য বছরের মতো এবারও গুগলে সরাসরি চাকরির সুযোগ নিতে পারবেন
বাংলাদেশি শিক্ষার্থীরা। যাঁরা ২০১৬ সালে স্নাতক সম্পন্ন করবেন, তাঁরা এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন। অনলাইনে চতুর্থ পর্বের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। নিবন্ধনের ঠিকানা: https://goo.gl/Wj7bwX । l বিজ্ঞপ্তি

18/06/2014
03/04/2014

...তথ্যপ্রযুক্তি শিক্ষায় ব্'ত্তি...
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট(বিএসডিআই) স্বল্পমেয়াদি কারিগরি শিক্ষায় ভোকেশনাল ট্রেনিং ফর ইয়ুথস শীর্ষক প্রকল্পে বিভিন্ন কোর্সে সর্বোচ্চ 70% ব্'ত্তিপ্রদান করছে। এসব কোর্সের মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, হার্ডওয়্যার মেইন্ট্যানেন্স, ট্রাবলশুটিং, সিসিএনএ ও অনলাইন আয়। আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল। অনলাইনে আবেদন করার ঠিকানা...http//:scholarship.bsdi-bd.org।

26/03/2014

Q-1) Who was the first
player to score a One Day
International century?
•Dennis Amiss
•Derek Randall
•Don Bradman
•Mike Denniss

26/03/2014

...T20 World Cup Questions...
Are You Ready....!!

27/01/2014

Dear All of our Students...
This is inform to all you that "Diploma in Textile Engineering" 8th Semester VIVA Exam (2009-2010 Session) will be held on 5th February 2014.
So all candidates collect Admit Card from the Instituted information center other ways you can't attend in exam hall.

Thanks..

18/01/2014

***উদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ শুরু ১৯ জানুয়ারি***

বিসিকের প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ১৯ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে। শিল্পমালিক, শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উৎপাদন ব্যবস্থাপনা’ শীর্ষক এ কোর্সের আয়োজন করা হচ্ছে।
এ কোর্সে অংশগ্রহণকারীদের শিল্পের স্থান নির্বাচন ও কারখানা বিন্যাস, উৎপাদন পরিকল্পনা, ব্যবস্থাপনা ও প্রক্রিয়া, পণ্যের উন্নয়ন ও নকশা, পণ্যের মান ও মজুত মাল নিয়ন্ত্রণ, যন্ত্রপাতি রক্ষণবেক্ষণ এবং মূল্য নির্ধারণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সে অংশ নেওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। তবে শিল্পের মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য তা শিথিলযোগ্য। কোর্স ফি এক হাজার টাকা। যোগাযোগ: শিল্প ব্যবস্থাপনা অনুষদ, স্কিটি, বাড়ি-২৪/এ, সড়ক-১৩/এ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন: ০১৫৫২৩২২৬৬২ ও ৮৯১১৯৬৯।

18/01/2014

পাবনা টেক্সটাইল কলেজ

বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প তৈরি পোশাক। বর্তমানে এ খাত থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি লাখ লাখ লোকের কর্মসংস্থান দিয়েছে। মোট কথা, বাংলাদেশের রফতানি শিল্পে এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। বিশ্ববাজারে প্রকৌশলবিদ্যার কাতারে বস্ত্র প্রকৌশলবিদ্যা এখন একটি উজ্জ্বল নাম। বর্তমান সময়ে এ বিষয়ে শিক্ষা লাভ করে চাকরির ক্ষেত্রে যে কেউ সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে। মূলত উন্নতি আর সাফল্য নির্ভর করে কর্মক্ষেত্র নির্বাচন ও যথাযথ প্রয়োগের ওপর। এ ক্ষেত্রে প্রয়োজন মেধা, মনন ও দক্ষতা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে যে কয়েকটি শিল্প মাধ্যম দ্রুত বিকাশ লাভ করেছে, তার মধ্যে টেঙ্টাইল শিল্প অন্যতম। টেঙ্টাইল শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০৬ সালে পাবনা টেঙ্টাইল ইনস্টিটিউটকে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত করা হয়। পাবনা টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ইতিহাস অনেক সুদীর্ঘ। ১৯১৫ সালে উইভিং স্কুল হিসেবে যাত্রা শুরু। পরবর্তীতে এতে বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্স চালু করা হয় এবং শিক্ষার গুণগত মান উন্ননের লল্যে এর ল্যাব ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন চলতে থাকে। আধুনিক জটিল প্রযুক্তির যুগে চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার ২০০৬ সালে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বৎসর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু করেন। বর্তমানে এটি সাফল্যের সঙ্গে এর শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। বিভিন্ন ল্যাবের উন্নত মেশিনারিজ এবং লাইব্রেরি টেঙ্টাইল সম্পর্কিত আধুনিক বইসমূহ ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান অর্জনে ব্যাপকভাবে সহায়তা করছে। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বর্ষভিত্তিকভাবে কোর্স পরিক্রমা চলছে। প্রথম বর্ষে মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বেসিক ধারণাসহ পিওর সায়েন্সর বিষয়গুলো পড়ান হয়। দ্বিতীয় বর্ষ থেকে ছাত্রছাত্রীদের বৃহৎ পরিসরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তত্ত্বীয় ও ব্যাবহারিক জ্ঞান অর্জন করতে হয় যা ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত করতে থাকে। তৃতীয় বর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর আরও বিশদ পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও ম্যানেজমেন্ট বিষয়ে পড়তে হয় এবং চতুর্থ বর্ষে ছাত্রছাত্রীদেরকে মেধার ভিত্তিতে স্পেশালাইজেশনের জন্য বিষয় নির্বাচন করতে হয়। বিষয়গুলো হচ্ছে স্পেশালাইজেশন অব ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, স্পেশালাইজেশন অব ফেব্রিঙ্ ম্যানুফ্যাকচারিং, স্পেশালাইজেশন অব ওয়েট প্রসেসিং, স্পেশালাইজেশন অব গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। এ ছাড়াও সব বিষয়ের ছাত্রছাত্রীদের প্রোডাকশন প্ল্যানিং বিষয়ে পড়তে হয় এবং পরিশেষে নিজ নিজ বিষয়ের উপর বিভিন্ন টেঙ্টাইল মিলে ইন্টার্নির জন্য পাঠান হয়। টেঙ্টাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রও অনেক বৃহৎ। তাদের দক্ষতা ও জ্ঞান বিভিন্ন টেঙ্টাইল ইন্ডাস্ট্রিতে যেমন স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই মূল্যবান। ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রোডাকশন মানেজমেন্ট, ডিজাইনে, টেক্সটাইল টেস্টিং ও কোয়ালিটি নিরুপণে, বায়িং হাউস ইত্যাদি ক্ষেত্রে একজন সুদক্ষ বস্ত্র প্রকৌশলী তার দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সফলভাবে অংশ নিচ্ছে ।

পড়াশোনার পাশাপাশি অবসর সময়টুকু কাটে সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা নিয়ে। সংস্কৃতি ও বিজ্ঞান চর্চার জন্য পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আছে সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক সংগঠন 'অমুকা' ও 'অঙ্কুরিত মুখরিত কাণ্ডারি'। নবীনদের মুখরিত কাণ্ডারি রূপে বিকশিত করাই অমুকার উদ্দেশ্য। কখনো গান, কখনো নাচ, কখনো কাব্যচর্চা, কখনো বা বিতর্ক আবার কখনো বিজ্ঞান প্রজেক্ট এসব নিয়েই চলে আমুকা।

তবে বিভিন্ন সমস্যাও রয়েছে প্রতিষ্ঠানটির। কলেজের ছাত্রদের জন্য নিজস্ব আবাসন ব্যবস্থা না থাকায় বিভিন্ন জেলার শিক্ষার্থীরা শহরের বিভিন্ন ছাত্রাবাসে থেকে লেখাপড়া করছেন। প্রায় প্রতিদিনই শিক্ষার্থীদের নানা প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই ও খোয়া যাচ্ছে। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালক মহসিনুল আলম জানান, শিক্ষক কর্মকর্তা নিয়েগের বিষয়টি আমার এখতিয়ার বহির্ভূত। তবে কলেজটির একাডেমিক ভবন, ছাত্রাবাসসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে চলছে। খুব শীঘ্রই এগুলো ব্যবহার উপযোগী হবে। বাংলাদেশের বস্ত্র আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। বর্তমানে এ শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় দক্ষ ও শিক্ষিত জনশক্তি জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এ প্রতিষ্ঠানটি সময়ের চাহিদা পূরণ করবে এটিই সকলের আশা।

Address

B. K. Tower, Lalchand Roar, Chawkbazar
Chittagong

Telephone

+88 031625310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Bank Institute of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share