Crushes & Confessions, DELL- Premier University.

Crushes & Confessions,  DELL- Premier University. Have a crush on someone & can't express it to him/her? Send us and we will do it...

19/08/2025

#কনফেশন৩৫৬

ব্যাচ: ৪০
নাম সাবরিনা

আপনাকে প্রথম দেখার পর মনে হলো কোন পরী 🥺 আপনাদের একটা ড্রামাতে আপনাকে প্রথম দেখছি।
আপনার চুল গুলা আমাকে খুবি মুগ্ধ করেছে। আপনার চোখ গুলা মাশআল্লাহ।

আমি আসলে জানিনা কিভাবে এক্সপ্লেন করবো আপনাকে কতটা ভালো লেগেছে। আপনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম যার কারনে আপনার কোন ছবিও তুলতে পারিনি। ভেবেছিলাম আপনি আমার জুনিয়র। কোন ভাবেই বিলিভ করতে পারছিলাম না আপনি আসলে সিনিয়র 😔

কোন দিন কাউকে নিয়ে লিখিনি তাই আসলে বুঝতে ও পারছিনা কি লিখবো🥺

ইতি আপনার জুনিয়র ব্যাচের কেউ🫠

 #কনফেশন৩৫৫অনিন্দিতা দে ব্যাচ: ৪৩ প্রিয় অনি, আমি বুঝতে পারছি না কিভাবে এই অনুভূতি আমি শুরু করতে পারি যা প্রতিনিয়ত আমার ম...
06/07/2025

#কনফেশন৩৫৫

অনিন্দিতা দে
ব্যাচ: ৪৩
প্রিয় অনি,
আমি বুঝতে পারছি না কিভাবে এই অনুভূতি আমি শুরু করতে পারি যা প্রতিনিয়ত আমার মন কে তাড়া করে বেড়াচ্ছে।
সেইদিন তোমাকে দেখলাম শাড়ি পরে এসেছিলে!একটা কথা আছে না "শাড়িতে নারী" আমার জন্য এই কথাটা তোমার জন্য বেশি সত্যি মনে হলো সেইদিন।
আগেও তোমাকে দেখেছি শাড়িতে তবে সেইদিন আলাদাই ভালো লাগছিলো।
সুন্দর তুমি,সুন্দর তোমার হাসি, শুধু তোমার মনে জায়গা করতে পারবো না ভেবেই আমার মনের কথা তোমাকে না বলাই থেকে যায়।

Hey Girl, I just want to say that
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো💙

আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য – আমি তোমাকে ভালোবাসি।"

ইতি,
তোমার কাব্য

 #কনফেশন৩৫৪To:SamiyyeFrom: M.....aaaaসামি।।।।যাকে দেখলেই মনে হয় নিজের শান্তি খুজে পেলাম।।আমি এখনো জানিনা না আপনার কোন GF...
06/07/2025

#কনফেশন৩৫৪

To:Samiyye
From: M.....aaaa

সামি।।।।

যাকে দেখলেই মনে হয় নিজের শান্তি খুজে পেলাম।।

আমি এখনো জানিনা না আপনার কোন GF আছে কিনা।
তবে আশা রাখি আপনি আমাকে একটু হলেও নক করবেন।আপনার ফেসবুক এ আপনার পোস্ট,আপনার লিখা ছন্দ খুব বেশি সুন্দর।
আপনি Premier University তে পড়েন,আর বোয়াল খালি থাকেন এতটুকু জানি।
আশা রাখি সাড়া দিবেন।

 Name : Lamisa MahzabeenBatch : 42"তুমি ভুল বুঝেছো… আর সেই ভুলটা ঠিক করার সাহস করে দিচ্ছি আজ।"তুমি যখন প্রথম আমার সেই Co...
24/05/2025



Name : Lamisa Mahzabeen
Batch : 42

"তুমি ভুল বুঝেছো… আর সেই ভুলটা ঠিক করার সাহস করে দিচ্ছি আজ।"
তুমি যখন প্রথম আমার সেই Confession পড়েছিলে, হয়তো মনে হয়েছিল—এটা কেউ সিনিয়র দিয়ে থাকবে, কারণ শব্দগুলো হয়তো একটু বেশি গভীর ছিল। কিন্তু না, আমি তোমারই সমবয়সী একজন। সবার মতো আমিও হাসি, গল্প করি, কিন্তু তোমার সামনে এলেই যেন সব শব্দ হারিয়ে ফেলি।
তুমি হয়তো খেয়াল করো না, কিন্তু আমি সবসময় লাইব্রেরিতে তোমার আশেপাশে চুপচাপ বসে থাকি। হয়তো পড়ার বই খুলে রাখি, কিন্তু মনটা তোমার দিকে। তোমার হালকা হাঁসি, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল—এইসব ছোট ছোট জিনিস আমার দিনটাকে অন্যরকম করে তোলে।
আর জানো, যখন তোমাকে চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখি, ভীষণ কষ্ট পাই। তোমার চোখে একটু ক্লান্তি বা দুঃখের ছায়া দেখলেই মনে হয়—ইশ, যদি তোমার সব কষ্ট নিজের মধ্যে নিতে পারতাম! যেন তুমি শুধু হাসতে পারো, আর তোমার সেই হাসিতে আমার গোটা পৃথিবীটা আলোয় ভরে ওঠে।
ভাসিটিতে, আমি প্রায়ই তোমার আশেপাশেই থাকি। হয়তো তুমি খেয়াল করো না, কিন্তু আমি খেয়াল রাখি—তুমি কোথায় যাচ্ছ, কী নিয়ে ব্যস্ত, কাদের সঙ্গে হাসছো। আমি সবসময় তোমার কাছাকাছি থাকি, নীরবে… শুধু এইটুকু শান্তি পাওয়ার জন্য।
তোমার প্রতি এই অনুভূতি কোনো হঠাৎ আসা ভালো লাগা না। এটা ধীরে ধীরে জমে ওঠা এক নীরব ভালোবাসা—যেটা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।

ইতি,
তোমার পাশে নীরবে হাঁটা একজন...

 Name: fariha tasnimSemester 5th Hey Fariha, I hope you’ll hear me out for a moment. This isn’t easy to say, but it’s so...
24/05/2025



Name: fariha tasnim
Semester 5th

Hey Fariha, I hope you’ll hear me out for a moment. This isn’t easy to say, but it’s something I’ve been meaning to share for a while. There's a quiet grace in you — the way you carry yourself, your gentle smile, that pure innocence in your eyes — it’s all deeply admirable. Somewhere along the way, I found myself truly liking you, not for what you do, but simply for who you are.

I’m not saying this expecting anything in return. I just wanted to be honest with my heart. Even if this feeling remains one-sided, that’s okay. All I hope for is that you receive these words with kindness and maybe, just maybe, feel thankful that someone saw beauty in your existence.

For me, just being able to tell you this is a kind of peace. Whatever comes next, I’ll cherish this moment of truth

 Name : Lamisa MahzabeenBatch :42আমার মনে হয়, কিছু অনুভূতির জন্য শব্দ প্রায় যথেষ্ট হয় না। তবুও চেষ্টা করছি, কারণ কিছু...
11/05/2025



Name : Lamisa Mahzabeen
Batch :42

আমার মনে হয়, কিছু অনুভূতির জন্য শব্দ প্রায় যথেষ্ট হয় না। তবুও চেষ্টা করছি, কারণ কিছু কথা না বল্লে বুকটা ভার হয়ে থাকে।
আমি প্রতিদিন লাইব্রেরিতে যাই, পড়াশোনার জন্য যতটা না, তোমাকে এক ঝলক দেখার আশায় তার চেয়ে বেশি। তোমার হালকা হাসিটা, তুমি কারো সঙ্গে যখন কথা বলো—সেই মুহূর্তগুলো যেন পুরো লাইব্রেরির সব শব্দ থেমে যায়। আমার পৃথিবী কেমন যেন চুপচাপ হয়ে যায়, শুধু তোমার চোখে আলো ঝলমল করে।
আমি কখনো তোমার সামনে গিয়ে কিছু বলিনি, কারণ ভয় পাই—তোমার শান্ত পৃথিবীতে আমি যেন কোনো ঝড় নিয়ে না আসি। তুমি এত সুন্দরভাবে নিজের মত করে থাকো, সেটা দেখেই মুগ্ধ হয়ে যাই। কিন্তু আজ সাহস করে বলছি—তোমাকে খুব, খুব পছন্দ করি।
আমি জানি না, তুমি কী পছন্দ করো, কী চাও, ভবিষ্যত নিয়ে কী ভাবো... কিন্তু আমার মনের কোণে, প্রতিদিন একটা চুপচাপ প্রার্থনা জমা হয়—"আশা করি, কোনো একদিন তুমি বুঝবে, কেউ তোমার জন্য অপেক্ষায় ছিল।"

এই অনুভূতি বোঝাতে গিয়ে শুধু নিজের কথা বললে হয় না। তাই জীবনানন্দ দাশের কবিতার দুটো লাইন ধার নিলাম—
"তোমাকে আমি দেখি প্রান্তরের ধূসর নির্জনে,
হাজার বছর ধৈর্য ধরে বসে আছি তোমার জন্যে।"

ইতি, একজন যে তোমার চোখে শান্তি খুঁজে পায়, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি—তোমাকে ভালোবাসি।

 Name : Tanveer AlamSemester: 6th অনেকদিন ধরে বলব ভাবছি কিন্তু সাহসের স্বল্পতার কারণে কখনো বলা হয়নি।তোমাকে দেখলে মনে হয়...
31/03/2025



Name : Tanveer Alam
Semester: 6th

অনেকদিন ধরে বলব ভাবছি কিন্তু সাহসের স্বল্পতার কারণে কখনো বলা হয়নি।

তোমাকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। তোমার উচ্চতা তোমাকে আলাদা করে তোলে, যেন তুমি ভিড়ের মধ্যেও নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দাও। তোমার চেহারায় এমন এক আকর্ষণ আছে, যা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং আত্মবিশ্বাসের কারণে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

আর তোমার হাসি? সেটা তো একেবারে যাদুকরী! এমন একটা হাসি, যা মুহূর্তের মধ্যেই যে কারও মন ভালো করে দিতে পারে। যেন সূর্যের উজ্জ্বল আলো মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, অথবা গ্রীষ্মের বিকেলে হঠাৎ আসা ঠাণ্ডা বাতাসের মতো। এটা শুধু একটা হাসি নয়, বরং একটা অনুভূতি-যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে।

তোমার চোখের কথা বলতে গেলেই যেন শব্দের ভান্ডার ফুরিয়ে যায় আচ্ছা তোমার চোখে কি কোন মহু আছে যে মহি আমি আটকে আছি তোমার চোখের সামনে মন চায় যেন ভেসে যায় আর মন চাই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার দিকে তোমার ওই দুই চোখে।

তোমার এই সহজাত আকর্ষণ আর ব্যক্তিত্বই তোমাকে সত্যিকারের অনন্য করে তুলেছে।

আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? তুমি করে বলছি কারন দিন শেষে তুমি হবে আমার একান্ত তুমি

ইতি
কেউ একজন যে হতে চায় তোমার একজন।

31/03/2025



সংস্কৃতি
Batch - 38

অনেক কষ্টে নিজের অনুভূতি জানাতে এসেছি। এরমধ্যে ঝুঁকি আছে জেনেও প্রকাশ করছি। কালকে বিদায় নিয়েছো ঠিকই কিন্তু আমার মন থেকে কখনো বিদায় নিতে পারবেনা। কয়েকদিন ধরে তোমাকে ক্যাম্পাসে দেখছিলাম ফ্রেন্ডসদের সাথে। একটা প্রেজেন্টেশনে শাড়ি পড়ে একজন ফ্রেন্ডের সাথে মিলে ভিডিও করছিলে। কি অপূর্ব সুন্দর লাগছিলো তোমাকে! দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। তুমি তোমার ফ্রেন্ডের শাড়ির আঁচল ধরে ফেইক ভিডিও বানাচ্ছিলে কিন্তু আমি সত্যিই সারাজীবনের জন্য তোমার আঁচল ধরতে চাই। আমি ক্যাম্পাসের যেখানেই থাকি, তোমাকে দেখার পর আর কোনো কিছু করার ইচ্ছে থাকেনা। তোমার ফেয়ারওয়েল তাও শুধু তোমাকে দেখার জন্যই অ্যাটেন্ড করেছিলাম এবং পুরোটা অনুষ্ঠানে আমি তোমাকেই দেখেছি। স্পেশালি যখন তুমি স্টেজে গান করছিলে। কিভাবে একটা মানুষ সুন্দর হওয়ার সাথে সাথে এতো সুন্দর গান গাইতে পারে আমি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে সেটা ভাবছিলাম।
আজকে না বললে হয়ত আর কখনো মনের কথা বলা হতো নাহ। কিন্তু আশা করছি আমার মনের কথা তুমি বুঝবে। তোমার গানে যেমন বলেছো আসাম যাবে, তুমি চাইলে তোমায় নিয়ে আমি আসাম যাবো।
অতঃপর আমি তোমাকে বলতে চাই;
“তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা”

31/03/2025



Sanskrity
Batch: 38

অনেক কষ্টে নিজের অনুভূতি জানাতে এসেছি। এরমধ্যে ঝুঁকি আছে জেনেও প্রকাশ করছি।ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছো ঠিকই কিন্তু আমার মন থেকে কখনো বিদায় নিতে পারবেনা। সেদিন তোমাকে ক্যাম্পাসে দেখছিলাম ফ্রেন্ডসদের সাথে। একটা প্রেজেন্টেশনে শাড়ি পড়ে একজন ফ্রেন্ডের সাথে মিলে ভিডিও করছিলে। কি অপূর্ব সুন্দর লাগছিলো তোমাকে! দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। তুমি তোমার ফ্রেন্ডের শাড়ির আঁচল ধরে ফেইক ভিডিও বানাচ্ছিলে কিন্তু আমি সত্যিই সারাজীবনের জন্য তোমার আঁচল ধরতে চাই। ঠিক সেদিন ই তোমাকে অনেক ভালবেশিফেলেছিলাম আমি ক্যাম্পাসের যেখানেই থাকি, তোমাকে দেখার পর আর কোনো কিছু করার ইচ্ছে থাকেনা। তোমার ফেয়ারওয়েল তাও শুধু তোমাকে দেখার জন্যই অ্যাটেন্ড করেছিলাম এবং পুরোটা অনুষ্ঠানে আমি তোমাকেই দেখেছি। স্পেশালি যখন তুমি স্টেজে গান করছিলে। কিভাবে একটা মানুষ সুন্দর হওয়ার সাথে সাথে এতো সুন্দর গান গাইতে পারে আমি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে সেটা ভাবছিলাম।
তোমার সাথে কথা বলার জন্য আমার মন কাঁদছিলো কিন্তু সাহসের অভাবে এবং কিভাবে বলবো তা বুঝতে পারিনি। আজকে না বললে হয়ত আর কখনো মনের কথা বলা হতো নাহ। তাই সাহস করে বলে ফেললাম। তোমার চোখ এবং চুল এর প্রেমে আমি ডুবে আছি। তুমি চাইলে একদিন পরিচয় দিব।
লাভ এট ফার্স্ট সাইটে আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন যে আমার করতে হচ্ছে? ভালোবাসা কি এমনই হয়? কিছুদিন পর ই পরীক্ষা তোমার কথা সারাক্ষণ এ মাথায় ঘুরছে তাই পড়ায় মন বসছে না। তাই না চাইতেও জানিয়ে দিলাম।
তোমার গানে যেমন বলেছো "মনে করি আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো"। তোমায় পাওয়ার জন্য আসাম যেতে প্রস্তুত।
ইতি তোমার প্রেমে ডুবে থাকা কেও

 অরূপ দেবনাথBatch: 35thতোমাকে প্রথম দেখি সরস্বতী পূজার এক মায়াবী সকালে, যেখানে রোদের নরম আলো তোমার মুখ ছুঁয়ে যাচ্ছিল। ...
22/02/2025



অরূপ দেবনাথ
Batch: 35th

তোমাকে প্রথম দেখি সরস্বতী পূজার এক মায়াবী সকালে, যেখানে রোদের নরম আলো তোমার মুখ ছুঁয়ে যাচ্ছিল। চারদিকে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, আর তার মাঝেই তুমি—শান্ত, স্থির, অথচ যেন এক অনির্বচনীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু। তোমাকে দেখে মনে হলো, তুমি কোনো সাধারণ মানুষ নও; তুমি যেন জীবনানন্দের কবিতার সেই 'অপরূপ পুরুষ'—যার অস্তিত্বে মিশে আছে রহস্য, আলো, এবং এক গভীর ব্যঞ্জনা।

তোমার সবুজ পাঞ্জাবি যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। তুমি হাসছিলে, আর তোমার সেই হাসির মধ্যে ছিল রবীন্দ্রনাথের কবিতার মতো এক স্বর্গীয় প্রশান্তি, যেন 'ওগো তুমি, সুন্দর, অতুল'। আমি দূর থেকে তোমাকে দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল, তুমি নজরুলের 'সিন্ধু-পারের ওগো বন্ধু', যে দূর থেকে আকর্ষণ করে, কিন্তু কাছে আসতে দিলেই হারিয়ে যায়।

সেদিন তোমাকে দেখে বুঝেছিলাম, সৌন্দর্য কেবল চেহারায় থাকে না, সে থাকে ব্যক্তিত্বে, এক অনন্য উপস্থিতিতে। তোমার চোখের গভীরতায় ছিল সুকান্তের সেই আগুন, যা কখনো বিদ্রোহী, কখনো প্রেমিক, কখনো কবি। আর তোমার কণ্ঠস্বর? যেন শরতের বাতাসে বাজতে থাকা এক অলৌকিক সেতার—শান্ত, অথচ হৃদয়-ছোঁয়া।

আমি চেয়েছিলাম তোমার সামনে গিয়ে কিছু বলি, কিন্তু কী বলব? আমার মনে হচ্ছিল, তুমি শুধু একজন মানুষ নও, তুমি এক 'চিরন্তন কবিতা', যার প্রতিটি ছন্দ আমি পড়তে চাই, অনুভব করতে চাই। আমার হৃদয়ের কল্পনার জগতে তুমি কবে যে 'অমর কবিতার' নায়ক হয়ে গেলে, আমি জানি না।

আজও সেই পূজার দিন আমার মনে পড়ে। আজও মনে হয়, তুমি ছিলে আমার মনের এক অজানা চাওয়া, এক অসমাপ্ত কবিতার প্রথম পঙক্তি। হয়তো তুমি কখনোই জানবে না, কিন্তু আমি জানি—তুমি আমার হৃদয়ের এক মায়াবী অধ্যায়, যা কোনোদিন মুছে যাবে না।

তুমি কি জানো, এমন কিছু মানুষ থাকে, যাদের দিকে একবার তাকালেই হৃদয়ের কোনো এক কোণে চিরস্থায়ী একটি নাম লেখা হয়ে যায়? তুমি তেমনই একজন…

14/02/2025



প্রিয় তাছিন:

CR(B) batch 43

কেমন আছো? এই কনকনে শীতে তোমার শরীর সুস্থ তো..? বিগত কনফেশনে তোমার জন্য এক রমনীর মনের ভাব দেখে আমি খুবই আপ্লূত হয়েছি প্রিয় !! এই সুযোগে তাই আমি ও আমার মনের মধ্যে জমানো কথা তোমাকে বলে দিতে চাই এবং পুরনো সব স্মৃতি ভুলে তোমার হাত ধরে নতুন বছর শুরু করতে চাই! দিবে কি আমায় সেই সুযোগ তাছিন..? 😌
অপেক্ষায় রইলাম.....
ভালোবাসি তোমায় খুব 🌷

সেকশন (A) থেকে তোমার এক শুভাকাঙ্ক্ষী।

14/02/2025



To:orin raisa,
batch-45

Dear Raisa,

"I have spent too many nights convincing myself that love is just a construct—something romanticized by poets, exploited by storytellers, and misused by those who do not understand its weight. But then, you happened.

I have watched the world move in its calculated chaos, people meeting, leaving, the universe indifferent to their longing. And yet, in all that randomness, I met you. What are the chances? What are the odds that among billions of souls, it would be yours that would rewrite my understanding of love?

I love you—not in the way the world tells me I should, not in the fleeting passion of a single moment, but in a way that feels like a truth I’ve always known. A love that is not a choice, nor a decision, but a certainty.

So, here I am, saying this not because I expect you to say it back, not because I seek a response, but because love—real love—is not something to be contained. It exists, it overflows, it demands to be spoken. And so I say it: I love you."

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crushes & Confessions, DELL- Premier University. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share