22/08/2026
চট্টগ্রাম নার্সিং কলেজের একজন আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক শামসুন নাহার ম্যাম আর আমাদের মাঝে নেই। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তিনি আজ পরপারে পাড়ি জমিয়েছেন।
দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন। অসুস্থতার মাঝেও তাঁর শিক্ষকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ছিল অনুকরণীয়।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম নার্সিং কলেজ একজন আদর্শ শিক্ষককে হারালো। একই সঙ্গে নার্সিং শিক্ষা পরিবার হারালো একজন নিবেদিতপ্রাণ মানুষকে।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।